AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Anmol Bishnoi: নজরে এবার লরেন্স বিষ্ণোইয়ের ভাই আনমোল! মুঠি শক্ত করল এনআইএ

NIA bounty for Anmol Bishnoi: গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের ভাই, আনমোল বিষ্ণোইয়ের বিরুদ্ধে জোরদার অভিযানে নামল ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি। তাকে ধরিয়ে দিলে বা তাকে গ্রেফতার করার মতো তথ্য দিলে ১০ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে বলে, শুক্রবার (২৫ অক্টোবর) ঘোষণা করল এনআইএ।

Anmol Bishnoi: নজরে এবার লরেন্স বিষ্ণোইয়ের ভাই আনমোল! মুঠি শক্ত করল এনআইএ
এনআইএ-র নজরে আনমোল বিষ্ণোইImage Credit: TV9 Bangla
| Updated on: Oct 25, 2024 | 12:56 PM
Share

নয়া দিল্লি: গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের ভাই, আনমোল বিষ্ণোইয়ের বিরুদ্ধে জোরদার অভিযানে নামল ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি। তাকে ধরিয়ে দিলে বা তাকে গ্রেফতার করার মতো তথ্য দিলে ১০ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে বলে, শুক্রবার (২৫ অক্টোবর) ঘোষণা করল এনআইএ। বিদেশে বসে আনমোলই লরেন্স বিষ্ণোইয়ের গ্যাং চালায় বলে অভিযোগ রয়েছে।

সিধু মুসেওয়ালা এবং বাবা সিদ্দিকি হত্যা মামলা-সহ বেশ কয়েকটি অপরাধের সঙ্গে নাম জড়িয়েছে তার। বলিউড অভিনেতা সলমন খানের বাড়ির বাইরে গুলি চালানোর জন্য যে বন্দুকধারীকে আটক করা হয়েছিল, সেও জানিয়েছিল আনমোল বিষ্ণোই তাকে এই কাজের ভার দিয়েছিল। ২০২২ সালে নথিভুক্ত দুটি মামলায় তার বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে এনআইএ।

কর্তৃপক্ষ অনমোল বিষ্ণোইয়ের অবস্থান সম্পর্কে যে কাউকে তথ্য দেওয়ার জন্য অনুরোধ করছে। সংগঠিত অপরাধ নির্মূল করা এবং তাদের কার্যক্রমের তদন্তে আনমোলকে ধরাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে এনআইএ। এর আগে গত জানুয়ারিতে, পঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, উত্তর প্রদেশ, দিল্লি এবং চণ্ডীগড়ের ৩২টি স্থানে অভিযান চালিয়ে দুটি পিস্তল, গোলাবারুদ এবং ৪.৬০ লক্ষ টাকার নগদ উদ্ধার করেছিল। তার প্রায় নয় মাস পর, এই ঘোষণা করল এনআইএ।

লরেন্স বিষ্ণোই এবং গোল্ডি ব্রার-সহ তার সহযোগীদের পরিচালিত এই অপরাধ সিন্ডিকেট দেশীয় এবং আন্তর্জাতিক ক্ষেত্রে মাফিয়া-ধাঁচের নেটওয়ার্ক স্থাপন করেছে বলে মনে করা হচ্ছে। এই অপরাধমূলক নেটওয়ার্কগুলি পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালা, সন্ত্রাসবাদে অর্থায়ন এবং অস্ত্র চোরাচালান-সহ সেলিব্রিটিদের হত্যার মতো গুরুতর অপরাধের সঙ্গে যুক্ত।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?