AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Loksabha 2024: নবীন পট্টনায়কের বিজেডির সঙ্গে জোট নয়, বিজেপি একাই লড়ছে ওড়িশায়

Odisha: ১৩ মে থেকে ওড়িশায় লোকসভা ভোট। একইসঙ্গে ২১ আসনের লোকসভা ভোটের পাশাপাশি ১৪৭ আসনের বিধানসভাতেও ভোট হবে। চার দফায় ভোট এখানে। ২০২৪ লোকসভা ভোটে ওড়িশায় একাই লড়বে বলে জানিয়ে দিল বিজেপি।

Loksabha 2024: নবীন পট্টনায়কের বিজেডির সঙ্গে জোট নয়, বিজেপি একাই লড়ছে ওড়িশায়
ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
| Updated on: Mar 22, 2024 | 6:16 PM
Share

ওড়িশা: নবীন পট্টনায়কের বিজু জনতা দল বা বিজেডির সঙ্গে বিজেপির জোট হবে কি না, তা নিয়ে দীর্ঘ জল্পনায় অবশেষে ইতি। ২০২৪ লোকসভা ভোটে ওড়িশায় একাই লড়বে বলে জানিয়ে দিল বিজেপি। শুক্রবার রাজ্যের বিজেপি সভাপতি মনমোহন সামল এক্স হ্যান্ডেলে লেখেন, ‘৪.৫ কোটি ওড়িশাবাসীর আশা, অভিলাষা, আকাঙ্ক্ষা পূরণের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিকশিত ভারত তথা বিকশিত ওড়িশার লক্ষ্যে এবার বিজেপি ওড়িশায় লোকসভার ২১ আসনে একাই লড়াই করবে। ১৪৭টি বিধানসভা আসনেও একাই লড়বে এবং জিতবে।’

একইসঙ্গে রাজ্যের বিজেপি সভাপতি দাবি করেন, ওড়িশার সর্বত্র মোদী সরকারের জনকল্যাণ প্রকল্পের সুবিধা পৌঁছচ্ছে না। মনমোহন সামলের দাবি, ‘ওড়িশার গরিব ভাই বোনেরা মোদী সরকারের বহু জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। আমরা এটা নিয়ে চিন্তিত।’

১৩ মে থেকে ওড়িশায় লোকসভা ভোট। একইসঙ্গে ২১ আসনের লোকসভা ভোটের পাশাপাশি ১৪৭ আসনের বিধানসভাতেও ভোট হবে। চার দফায় ভোট এখানে। মে মাসে ১৩ তারিখে প্রথম ভোট হবে। মে মাসের ২০ এবং ২৫ তারিখ এবং ১ জুন এই রাজ্যে ভোট হবে। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে এই রাজ্যে বিজেপি জিতেছিল আটটি আসন। রাজ্যের শাসকদল বিজেডি পেয়েছিল ১২টি আসন। আর একটি আসনে জিতেছিল কংগ্রেস। বিজেপি ও বিজেডির জোট না হওয়ার পর এবার সেখানে কারা বাজিমাত করে, সেটাই দেখার।

Follow Us
আজও ঝমঝমিয়ে বৃষ্টি, কোন কোন জেলা ভাসবে, জেনে নিন
আজও ঝমঝমিয়ে বৃষ্টি, কোন কোন জেলা ভাসবে, জেনে নিন
রাস্তা নির্জন, চন্দ্রনাথের গাড়ি ঢুকতেই...ঠিক কী ঘটেছিল, শুনে নিন
রাস্তা নির্জন, চন্দ্রনাথের গাড়ি ঢুকতেই...ঠিক কী ঘটেছিল, শুনে নিন
বাইকে পালাচ্ছে দুষ্কৃতীরা, CCTV ফুটেজ প্রকাশ্যে আসতেই যা দেখা গেল...
বাইকে পালাচ্ছে দুষ্কৃতীরা, CCTV ফুটেজ প্রকাশ্যে আসতেই যা দেখা গেল...
'TMC বলেছিল...দিল্লির কোনও বাবা বাঁচাবে না', দাবি চন্দ্রনাথের মায়ের
'TMC বলেছিল...দিল্লির কোনও বাবা বাঁচাবে না', দাবি চন্দ্রনাথের মায়ের
পুলিশ কি কোনও ক্লু পেয়েছে? যা বললেন শুভেন্দু...
পুলিশ কি কোনও ক্লু পেয়েছে? যা বললেন শুভেন্দু...
মধ্যমগ্রামের ঘটনার তীব্র নিন্দা দিলীপের, মমতাকে নিয়ে যা বললেন...
মধ্যমগ্রামের ঘটনার তীব্র নিন্দা দিলীপের, মমতাকে নিয়ে যা বললেন...
শপথগ্রহণ অনুষ্ঠানের আগে অশান্তি পাকানোর চেষ্টা? কী বললেন শমীক?
শপথগ্রহণ অনুষ্ঠানের আগে অশান্তি পাকানোর চেষ্টা? কী বললেন শমীক?
চুরির গাড়িতে শার্প শুটাররাই গুলি চানায় চন্দ্রনাথকে লক্ষ্য করে!
চুরির গাড়িতে শার্প শুটাররাই গুলি চানায় চন্দ্রনাথকে লক্ষ্য করে!
চন্দ্রনাথকে কীভাবে খুন? ঘটনার মুহূর্তের ছবি এবার সামনে!
চন্দ্রনাথকে কীভাবে খুন? ঘটনার মুহূর্তের ছবি এবার সামনে!
'কারও বিরুদ্ধে অভিযোগ থাকতেই পারে...', সতর্ক করল পুলিশ
'কারও বিরুদ্ধে অভিযোগ থাকতেই পারে...', সতর্ক করল পুলিশ