AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Tamim Iqbal Retires: ‘দ্বিতীয় বার’ আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তামিম ইকবাল

Bangladesh Cricket: এর আগে ২০২৩ সালের জুলাইতে সাংবাদিক সম্মেলন করে অবসরের কথা ঘোষণা করেছিলেন। যদিও তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুরোধে ২৪ ঘণ্টার মধ্যেই সিদ্ধান্ত বদলেছিলেন। এ বার আর চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার ফিরলেন না। বরং আন্তর্জাতিক ক্রিকেটকে পুরোপুরি বিদায়ের সিদ্ধান্ত।

Tamim Iqbal Retires: 'দ্বিতীয় বার' আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তামিম ইকবাল
Image Credit: Gareth Copley-ICC/ICC via Getty Images
| Updated on: Jan 10, 2025 | 11:36 PM
Share

প্রস্তাব ছিল চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তও চেয়েছিলেন। যদিও সেই প্রস্তাবে সাড়া দিলেন না তামিম ইকবাল। দ্বিতীয় বার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন বাংলাদেশের সর্বকালের অন্যতম সেরা ব্যাটার। এর আগে ২০২৩ সালের জুলাইতে সাংবাদিক সম্মেলন করে অবসরের কথা ঘোষণা করেছিলেন। যদিও তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুরোধে ২৪ ঘণ্টার মধ্যেই সিদ্ধান্ত বদলেছিলেন। এ বার আর চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার ফিরলেন না। বরং আন্তর্জাতিক ক্রিকেটকে পুরোপুরি বিদায়ের সিদ্ধান্ত।

বাংলাদেশের সর্বকালের অন্যতম সেরা ব্যাটার। সেরা ওপেনার। সাকিব আল হাসানের পাশাপাশি বাংলাদেশ ক্রিকেটের মুখ ছিলেন তামিম ইকবালই। যদিও ২০২৩ সালে ভারতের মাটিতে ওয়ান ডে বিশ্বকাপ খেলতে না পারায় মানসিক ভাবে বড় ধাক্কা খেয়েছিলেন। জুলাইতে অবসর ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত বদলেছিলেন। লক্ষ্য ছিল বিশ্বকাপে খেলা। সে সময় পুরোপুরি ফিট ছিলেন না। বাধা হয়ে দাঁড়িয়েছিলেন ‘বন্ধু’ সাকিব আল হাসানই।

ভারতে ওয়ান ডে বিশ্বকাপের আগে বোর্ডকে অনুরোধ করেছিলেন, তাঁকে সুযোগ দেওয়া হোক। ওয়ার্ম আপ ম্যাচ গুলিতে না খেললে মূল টুর্নামেন্ট শুরুর আগে ফিট হয়ে উঠবেন, এই বিশ্বাস ছিল। সেই অনুযায়ী রিহ্যাবও করছিলেন। যদিও তৎকালীন ক্যাপ্টেন সাকিব আল হাসানের ‘বিরোধিতায়’ তামিমকে বিশ্বকাপের দলে রাখা হয়নি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচক প্রধান, ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত সহ দলের বেশ কয়েকজন ক্রিকেটারই তামিমকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার অনুরোধ করেছিলেন। যদিও সিদ্ধান্তে অনড় তামিম।

সেই ২০০৭ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক তামিমের। টেস্ট খেলেছেন ৭০টি। ৫১৩৪ রান করেছেন। রয়েছেন ডাবল সেঞ্চুরিও। টেস্ট কেরিয়ারে সব মিলিয়ে ১০টি সেঞ্চুরি ও ৩১টি হাফসেঞ্চুরি। ওয়ান ডে আন্তর্জাতিক খেলেছেন ২৪৩টি। রান করেছেন ৮৩৫৭। ১৪টি সেঞ্চুরি এবং ৫৬টি হাফসেঞ্চুরিও রয়েছে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৭৮ ম্যাচে ১৭৫৮ রান। একটি সেঞ্চুরি এবং সাতটি হাফসেঞ্চুরিও রয়েছে।

Follow Us
লিওনেল মেসিদের নামে দায়ের এক কোটি পিটিশন!
লিওনেল মেসিদের নামে দায়ের এক কোটি পিটিশন!
যারা আমাকে আবর্জনা বলেছিল, তারা দলটাকে ডাস্টবিনে পাঠাল: পার্থ
যারা আমাকে আবর্জনা বলেছিল, তারা দলটাকে ডাস্টবিনে পাঠাল: পার্থ
এই সরকার সত্যিই কাজ করছে, মানুষকে বিপদে ফেলবে না: অভিজিৎ গঙ্গোপাধ্যায়
এই সরকার সত্যিই কাজ করছে, মানুষকে বিপদে ফেলবে না: অভিজিৎ গঙ্গোপাধ্যায়
'অণু-পরমাণুকে মানুষ চেনে...', কাদের বিরুদ্ধে বিস্ফোরক শমীক?
'অণু-পরমাণুকে মানুষ চেনে...', কাদের বিরুদ্ধে বিস্ফোরক শমীক?
'শিক্ষককে তাড়িয়ে দিলে পড়াশোনা বেশি হবে স্কুলে?' প্রশ্ন অধীরের
'শিক্ষককে তাড়িয়ে দিলে পড়াশোনা বেশি হবে স্কুলে?' প্রশ্ন অধীরের
তৃণমূলের অনেক নেতা তাঁর সঙ্গে, তিনিই মুখ! মালদায় কৃষ্ণেন্দুই সব?
তৃণমূলের অনেক নেতা তাঁর সঙ্গে, তিনিই মুখ! মালদায় কৃষ্ণেন্দুই সব?
মদন মিত্র ঋত-শিবিরে, বড় কথা বলে দিলেন সাবিনা ইয়াসমিন!
মদন মিত্র ঋত-শিবিরে, বড় কথা বলে দিলেন সাবিনা ইয়াসমিন!
শিক্ষার হাল ফেরাতে রাজ্য়ের ১২ হাজার স্কুল নিয়ে মাস্টার প্ল্যান
শিক্ষার হাল ফেরাতে রাজ্য়ের ১২ হাজার স্কুল নিয়ে মাস্টার প্ল্যান
হেলমেট পরে বাইকে এসে কটূক্তি, গালিগালাজের অভিযোগ
হেলমেট পরে বাইকে এসে কটূক্তি, গালিগালাজের অভিযোগ
মাদ্রাসার নামে বিদেশ মাদ্রাসার নামে বিদথেকে কোটি কোটি লেনদেনের অভিযোগ!
মাদ্রাসার নামে বিদেশ মাদ্রাসার নামে বিদথেকে কোটি কোটি লেনদেনের অভিযোগ!