AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বাংলার বিধানসভায় কৃষি আইন বিরোধী প্রস্তাব এক্তিয়ার বহির্ভূত, সুপ্রিম কোর্টে মামলা

নয়া দিল্লি: নাগরিকত্ব সংশোধনী আইন ২০১৯ (CAA), নয়া তিন কৃষি (Farm law) আইন নিয়ে বিধানসভায় নিন্দা প্রস্তাব আনা মানে সংবিধানের বৈধতাকে চ্যালেঞ্জ করা। এমনই অভিযোগ তুলে বাংলা, কেরল, পঞ্জাব, রাজস্থান ও দিল্লি সরকারের বিরুদ্ধে দেশের শীর্ষ আদালতে গেল এক স্বেচ্ছাসেবী সংস্থা। নাগরিকত্ব সংশোধন আইন ২০১৯ ও নতুন তিন কৃষি আইন নিয়ে বিধানসভায় নিন্দা প্রস্তাব আনা […]

বাংলার বিধানসভায় কৃষি আইন বিরোধী প্রস্তাব এক্তিয়ার বহির্ভূত, সুপ্রিম কোর্টে মামলা
ফাইল চিত্র।
| Updated on: Mar 11, 2021 | 11:24 PM
Share

নয়া দিল্লি: নাগরিকত্ব সংশোধনী আইন ২০১৯ (CAA), নয়া তিন কৃষি (Farm law) আইন নিয়ে বিধানসভায় নিন্দা প্রস্তাব আনা মানে সংবিধানের বৈধতাকে চ্যালেঞ্জ করা। এমনই অভিযোগ তুলে বাংলা, কেরল, পঞ্জাব, রাজস্থান ও দিল্লি সরকারের বিরুদ্ধে দেশের শীর্ষ আদালতে গেল এক স্বেচ্ছাসেবী সংস্থা।

নাগরিকত্ব সংশোধন আইন ২০১৯ ও নতুন তিন কৃষি আইন নিয়ে বিধানসভায় নিন্দা প্রস্তাব আনা হয়েছে পশ্চিমবঙ্গে। একই পথে হেঁটেছে কেরল, পঞ্জাব, রাজস্থান ও দিল্লি সরকারও। এরই বিরোধিতায় রাজস্থানের এক স্বেচ্ছাসেবী সংস্থার তরফে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেন আইনজীবী সৌম্য চক্রবর্তী। শুক্রবার প্রধান বিচারপতি এস এ বোবদে ও এ এস বোপান্নার বেঞ্চে এই মামলার প্রথম শুনানি হওয়ার কথা।

পিটিশনটিতে বলা হয়েছে, ভারতবর্ষের সপ্তম তফসিলে তিনটি তালিকা রয়েছে। কেন্দ্র তালিকা, রাজ্য তালিকা ও কেন্দ্র-রাজ্য উভয় তালিকা। আইন মোতাবেক, কেন্দ্র তালিকাভুক্ত বিষয়ে রাজ্য কোনওভাবেই আইন প্রণয়ণ করতে পারবে না। একইভাবে রাজ্য তালিকাভুক্ত বিষয়ে কেন্দ্র হস্তক্ষেপ করতে পারবে না।

আরও পড়ুন: পায়ে ব্যান্ডেজ বেঁধেই ব্যাক টু ব্যাক প্রচার, আগামী সপ্তাহ থেকেই জেলা সফরে মমতা

পিটিশন দাখিলকারীর দাবি, পশ্চিমবঙ্গ-সহ অন্য রাজ্যগুলি বিধানসভায় সিএএ ও তিনটি কৃষি আইন নিয়ে যে নিন্দা প্রস্তাব এনেছে, তা সংবিধানের বৈধতাকে চ্যালেঞ্জ ছুড়ে দেয়। তাই এই নিন্দা প্রস্তাবকে খারিজ করার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়।

পাশাপাশি দায়ের করা পিটিশনে এও বলা হয়েছে, কোনভাবেই যাতে ভবিষ্যতে কেন্দ্রীয় তালিকাভুক্ত বিষয়ে কোনও রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল নিন্দা প্রস্তাব না আনতে পারে তারই বিরোধিতায় সুপ্রিম কোর্টে এই মামলা। কারণ, এই জাতীয় নিন্দা প্রস্তাব যে কোনও রাজ্যে ও কেন্দ্রশাসিত অঞ্চলের ক্ষেত্রে অধিকার বহির্ভূত বলে দাবি করা হয় পিটিশনে। শুক্রবার সুপ্রিম কোর্ট কী নির্দেশ দেয় সেটাই দেখার।

Follow Us
বাংলায় বিজেপি সরকার নিয়ে বড় বার্তা বুদ্ধ-জায়ার, কী বললেন?
বাংলায় বিজেপি সরকার নিয়ে বড় বার্তা বুদ্ধ-জায়ার, কী বললেন?
ফ্রান্সে আইনের বই থেকে মুছে গেল দাসপ্রথার বিধান
ফ্রান্সে আইনের বই থেকে মুছে গেল দাসপ্রথার বিধান
দেখুন শওকতকে আদালতে তোলার সময় ঠিক কী অবস্থা হল
দেখুন শওকতকে আদালতে তোলার সময় ঠিক কী অবস্থা হল
রাজ্য গেমসের টাকা নিয়েও নয়ছয় করেছিলেন অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ?
রাজ্য গেমসের টাকা নিয়েও নয়ছয় করেছিলেন অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ?
আবাসে কাটমানির টাকা ফেরত চেয়ে পঞ্চায়েত সদস্যর বাড়ি ঘেরাও এলাকাবাসীর
আবাসে কাটমানির টাকা ফেরত চেয়ে পঞ্চায়েত সদস্যর বাড়ি ঘেরাও এলাকাবাসীর
উত্তর দমদম পুরসভার চেয়ারম্যানকে বেধড়ক মার উত্তেজিত জনতার
উত্তর দমদম পুরসভার চেয়ারম্যানকে বেধড়ক মার উত্তেজিত জনতার
ডাবল ইঞ্জিন সরকারের সুফল, রাজ্যে রেলে গতি আনার তোড়জোড়
ডাবল ইঞ্জিন সরকারের সুফল, রাজ্যে রেলে গতি আনার তোড়জোড়
একইদিনে বীরভূমের সিউড়ি ২ ব্লকের ৩ পঞ্চায়েত প্রধানের ইস্তফা
একইদিনে বীরভূমের সিউড়ি ২ ব্লকের ৩ পঞ্চায়েত প্রধানের ইস্তফা
আগের সরকার রেলের সঙ্গে কোনও সহযোগিতা করেনি: শুভেন্দু অধিকারী
আগের সরকার রেলের সঙ্গে কোনও সহযোগিতা করেনি: শুভেন্দু অধিকারী
আগের সরকার কোনও কাজেরই অনুমতি দিত না: রেলমন্ত্রী
আগের সরকার কোনও কাজেরই অনুমতি দিত না: রেলমন্ত্রী