AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

তুই-তোকারি আর করা যাবে না, বলতে হবে শ্রীমান, সহবতের পাঠ পুলিশকে

Police: পুলিশকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে যে কোনও নাগরিকের সঙ্গে কথা বলার সময় তুই বা তুমি বলে সম্বোধন করা যাবে না। আপনি বলেই সম্বোধন করতে হবে। ফোনে কথা বলার সময়ও আগে 'নমস্তে' বলতে হবে।

তুই-তোকারি আর করা যাবে না, বলতে হবে শ্রীমান, সহবতের পাঠ পুলিশকে
ফাইল চিত্র।Image Credit: PTI
| Updated on: Jan 08, 2025 | 12:09 PM
Share

লখনউ: পুলিশ ধরলে আঠারো ঘা। এই কথাটি বহুল প্রচলিত। পুলিশের আচরণ নিয়েও বিস্তর অভিযোগ থাকে। তবে এবার সেই নিয়ম বদলাতে চলেছে। সাধারণ মানুষকে আর তুই-তোকারি করা যাবে না। সম্মান দিয়ে আপনি বলেই সম্বোধন করতে হবে।

নতুন বছর থেকেই পুলিশদের জন্য নতুন নিয়ম চালু করেছে আগ্রা। পুলিশ কমিশনার রবিন্দর গৌর নিজের বাহিনীর আচরণ শোধরাতে নতুন নীতি চালু করেছেন। এই উদ্যোগে পুলিশকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে যে কোনও নাগরিকের সঙ্গে কথা বলার সময় তুই বা তুমি বলে সম্বোধন করা যাবে না। আপনি বলেই সম্বোধন করতে হবে। ফোনে কথা বলার সময়ও আগে ‘নমস্তে’ বলতে হবে।

আগ্রা পুলিশের সকল কর্মীকেই এই নিয়ম মানতে বলা হয়েছে। থানায় কেউ অভিযোগ জানাতে এলে, তাকে উঠে দাঁড়িয়ে স্বাগত জানানো, চা-স্ন্যাক্স অফার করতে বলা হয়েছে। সমস্ত অভিযোগই গুরুত্ব দিয়ে শুনতে হবে পুলিশ কর্মীদের। কাউকে দুর-ছাই করতে পারবেন না। কথা বলার সময় আপনি, শ্রীমান এই শব্দগুলি ব্যবহার করতে হবে।

পুলিশের আচরণের উপরে নজর রাখতে প্রতিটি থানায় সিসিটিভি বসানো হচ্ছে। দি কোনও পুলিশকর্মী নিয়ম ভাঙেন, তবে তার বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হবে। ইতিমধ্যেই ফার্নিচার বদল থেকে থানার সংস্কারের কাজ শুরু হয়েছে। ২১ পয়েন্টের কার্টসি পলিসি চালু করা হয়েছে।

Follow Us
লিওনেল মেসিদের নামে দায়ের এক কোটি পিটিশন!
লিওনেল মেসিদের নামে দায়ের এক কোটি পিটিশন!
যারা আমাকে আবর্জনা বলেছিল, তারা দলটাকে ডাস্টবিনে পাঠাল: পার্থ
যারা আমাকে আবর্জনা বলেছিল, তারা দলটাকে ডাস্টবিনে পাঠাল: পার্থ
এই সরকার সত্যিই কাজ করছে, মানুষকে বিপদে ফেলবে না: অভিজিৎ গঙ্গোপাধ্যায়
এই সরকার সত্যিই কাজ করছে, মানুষকে বিপদে ফেলবে না: অভিজিৎ গঙ্গোপাধ্যায়
'অণু-পরমাণুকে মানুষ চেনে...', কাদের বিরুদ্ধে বিস্ফোরক শমীক?
'অণু-পরমাণুকে মানুষ চেনে...', কাদের বিরুদ্ধে বিস্ফোরক শমীক?
'শিক্ষককে তাড়িয়ে দিলে পড়াশোনা বেশি হবে স্কুলে?' প্রশ্ন অধীরের
'শিক্ষককে তাড়িয়ে দিলে পড়াশোনা বেশি হবে স্কুলে?' প্রশ্ন অধীরের
তৃণমূলের অনেক নেতা তাঁর সঙ্গে, তিনিই মুখ! মালদায় কৃষ্ণেন্দুই সব?
তৃণমূলের অনেক নেতা তাঁর সঙ্গে, তিনিই মুখ! মালদায় কৃষ্ণেন্দুই সব?
মদন মিত্র ঋত-শিবিরে, বড় কথা বলে দিলেন সাবিনা ইয়াসমিন!
মদন মিত্র ঋত-শিবিরে, বড় কথা বলে দিলেন সাবিনা ইয়াসমিন!
শিক্ষার হাল ফেরাতে রাজ্য়ের ১২ হাজার স্কুল নিয়ে মাস্টার প্ল্যান
শিক্ষার হাল ফেরাতে রাজ্য়ের ১২ হাজার স্কুল নিয়ে মাস্টার প্ল্যান
হেলমেট পরে বাইকে এসে কটূক্তি, গালিগালাজের অভিযোগ
হেলমেট পরে বাইকে এসে কটূক্তি, গালিগালাজের অভিযোগ
মাদ্রাসার নামে বিদেশ মাদ্রাসার নামে বিদথেকে কোটি কোটি লেনদেনের অভিযোগ!
মাদ্রাসার নামে বিদেশ মাদ্রাসার নামে বিদথেকে কোটি কোটি লেনদেনের অভিযোগ!