AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Prashant Kishor: ক্ষমতায় এলে ১ ঘণ্টার মধ্যেই ‘ড্রাই’ বিহারে ছুটবে মদের ফোয়ারা! বড় প্রতিশ্রুতি পিকে-র

Bihar: দলের আত্মপ্রকাশের আগেই প্রশান্ত কিশোর জানালেন, ক্ষমতায় এলে এক ঘণ্টার মধ্যেই আবগারী নীতি বদলে ফেলা হবে। বিহারে মদের উপরে যে নিষেধাজ্ঞা রয়েছে, তা প্রত্যাহার করা হবে।

Prashant Kishor: ক্ষমতায় এলে ১ ঘণ্টার মধ্যেই 'ড্রাই' বিহারে ছুটবে মদের ফোয়ারা! বড় প্রতিশ্রুতি পিকে-র
প্রশান্ত কিশোর।Image Credit: X
| Updated on: Aug 11, 2024 | 10:45 AM
Share

পটনা: ভোটকুশলী থেকে এবার রাজনীতিক। নতুন ভূমিকায় প্রশান্ত কিশোর। তৈরি করছেন নিজের রাজনৈতিক দল জন সূরজ। বিহারের বিধানসভা নির্বাচনই হবে প্রশান্ত কিশোরের দলের প্রথম পরীক্ষা। নির্বাচনের ময়দানে নামার আগেই বড় প্রতিশ্রুতি পিকে-র। ক্ষমতায় এলে ‘ড্রাই স্টেট’ বিহারে মদের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেবেন বলে প্রতিশ্রুতি দিলেন প্রশান্ত কিশোর।

নিজের রাজনৈতিক দলের ঘোষণা করেছেন প্রশান্ত কিশোর। বিগত কয়েক মাস ধরেই বিহারে যে জন সূরজ যাত্রা করছিলেন তিনি, তাই-ই রূপান্তরিত হতে চলেছে রাজনৈতিক দলে। ‘জন সূরজ’ই নাম হবে প্রশান্ত কিশোরের রাজনৈতিক দলের। আগামী ২ অক্টোবর, গান্ধী জয়ন্তীতে আনুষ্ঠানিকভাবে এই রাজনৈতিক দলের সূচনা হবে।

দলের আত্মপ্রকাশের আগেই প্রশান্ত কিশোর জানালেন, ক্ষমতায় এলে এক ঘণ্টার মধ্যেই আবগারী নীতি বদলে ফেলা হবে। বিহারে মদের উপরে যে নিষেধাজ্ঞা রয়েছে, তা প্রত্যাহার করা হবে। পিকে-র দাবি, মদে নিষেধাজ্ঞা জারি করে সরকারের কোনও লাভ হয়নি। বরং ক্ষতিই হয়েছে। বিশ্বের বহু দেশই এমন নিয়ম এনেছে। কিন্তু তাতে লাভ হয়নি। মদ নিষিদ্ধ করার নামে গান্ধীজির নামেও অপপ্রচার চালিয়েছে নীতীশ কুমারের দল, এমনটাই অভিযোগ।

প্রশান্ত কিশোর বলেন, “নীতীশ কুমার এবং তাঁর অনুগামীরা বলছেন যে গান্ধীজি এই কথা (মদ নিষিদ্ধ করা) বলেছেন। আমি দুই বছর ধরে বলে আসছি, এবং এখনও বলছি যেৃ গান্ধীজি যদি কোথাও বলে থাকেন যে সরকার একটি আইন করে মদ নিষিদ্ধ করুক, আমাকে এই কথা দেখাতে পারলে আমি নীতীশ কুমারের পা স্পর্শ করে  ক্ষমা চাইতে প্রস্তুত।”

ভোটকুশলী পিকে-র আরও দাবি, ২০২৫ সালে বিহারে বিধানসভা নির্বাচনে নীতীশ কুমারের জেডিইউ ২০টিও আসন পাবে না। এই আত্মবিশ্বাসের পিছনে যুক্তিও দিয়েছেন প্রশান্ত কিশোর। তাঁর কথায়, “যে অন্য দলকে ভোটে জেতাতে পারে, সে নিজে জিততে পারবে না?”

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)

Follow Us
দেখুন কীভাবে হলদিরামের কাছে ডুবে গেল আস্ত গাড়ি
দেখুন কীভাবে হলদিরামের কাছে ডুবে গেল আস্ত গাড়ি
মেট্রোকর্মীদের উচ্ছ্বাস, দেখুন কীভাবে মাটি ফুঁড়ে বেরল 'দুর্গা'
মেট্রোকর্মীদের উচ্ছ্বাস, দেখুন কীভাবে মাটি ফুঁড়ে বেরল 'দুর্গা'
তৈরি হচ্ছে 'নকল' পেট্রোল, মালদহে পুলিশি অভিযান
তৈরি হচ্ছে 'নকল' পেট্রোল, মালদহে পুলিশি অভিযান
জেলে গিয়েও নিস্তার নেই সুজিত বসুর, আরও বড় বিপদে প্রাক্তন মন্ত্রী?
জেলে গিয়েও নিস্তার নেই সুজিত বসুর, আরও বড় বিপদে প্রাক্তন মন্ত্রী?
বারুইপুর-কাণ্ডে লাগাতার ধরপাকড়, এখনও অবধি গ্রেফতার ২৯
বারুইপুর-কাণ্ডে লাগাতার ধরপাকড়, এখনও অবধি গ্রেফতার ২৯
অপরাধী ও অপরাধীর সাহায্যকারীদের একই ট্রিটমেন্ট দিতে হবে: দিলীপ
অপরাধী ও অপরাধীর সাহায্যকারীদের একই ট্রিটমেন্ট দিতে হবে: দিলীপ
কাটমানির টাকা ফেরতের দাবিতে TMC নেতাকে ডিম দিয়ে 'ধুয়ে' দিল এলাকাবাসী
কাটমানির টাকা ফেরতের দাবিতে TMC নেতাকে ডিম দিয়ে 'ধুয়ে' দিল এলাকাবাসী
এক্সপায়ার্ড স্যালাইন দেওয়ার অভিযোগ, ফের বিতর্কে মেদিনীপুর মেডিক্যাল
এক্সপায়ার্ড স্যালাইন দেওয়ার অভিযোগ, ফের বিতর্কে মেদিনীপুর মেডিক্যাল
দুপুরে বারাসত মেডিক্যালে স্বাস্থ্যমন্ত্রী, তারপর?
দুপুরে বারাসত মেডিক্যালে স্বাস্থ্যমন্ত্রী, তারপর?
টালিগঞ্জ ইন্ডাস্ট্রি নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা: প্রসেনজিৎ
টালিগঞ্জ ইন্ডাস্ট্রি নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা: প্রসেনজিৎ