AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ram Mandir: ‘রামময়’ অযোধ্যা, তুলিতে রামলালার জন্ম থেকে রামচরিতের তুলসীদাস

Ram Mandir: রাস্তার দু'ধারে যত দূর চোখ যাচ্ছে শুধুই ছবি। রামের জন্ম, রামের বনে গমন, সীতাহরণপর্ব থেকে শুরু করে মহর্ষি বাল্মীকি বা রামচরিত মানসের রচয়িতা তুলসীদাসের নানা গল্প আঁকা হচ্ছে। ইতিমধ্যেই ২২ জানুয়ারি সে রাজ্যের স্কুল ছুটি ঘোষণা করা হয়েছে। সেদিন রাজ্যে মদ বিক্রি পুরোপুরি নিষিদ্ধ। একেবারে রাষ্ট্রীয় উৎসব পালনের মতো করে উদযাপন করা হবে দিনটি।

Ram Mandir: 'রামময়' অযোধ্যা, তুলিতে রামলালার জন্ম থেকে রামচরিতের তুলসীদাস
এভাবেই সাজছে অযোধ্যা। Image Credit: TV9 Bangla
| Updated on: Jan 10, 2024 | 8:30 AM
Share

অযোধ্যা: আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের সূচনা হতে চলেছে। সেই উপলক্ষে সেজে উঠছে রামজন্মভূমি। অযোধ্যার প্রতিটি কোণে নতুন রং লাগছে। অযোধ্যা-গোরক্ষপুর জাতীয় সড়কের ধারে ওভার ব্রিজে রামায়ণের নানা কথা ছবির আকারে ফুটিয়ে তোলা হচ্ছে। রং তুলিতে মূর্ত হচ্ছে সেই রামকথা। নগর নিগমের আওতাধীন সমস্ত উড়ালপুলের দুই পাশে রামের প্রসঙ্গ তুলে নানা ছবি আঁকা হচ্ছে। নিঃসন্দেহে রাম মন্দির উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে যাঁরা অযোধ্য যাচ্ছেন, তাঁদের কাছে এমন দৃশ্য নজরকাড়াই হবে।

অযোধ্যাকে সাজাতে মধ্য প্রদেশ থেকে চিত্রশিল্পীরা এসেছেন। রামের জন্মকথা থেকে লবকুশের কাহিনী পর্যন্ত বিভিন্ন জায়গায় তুলির টানে ফুটিয়ে তোলা হচ্ছে। হাতে খুব বেশি সময় নেই। ২২ জানুয়ারি মূল অনুষ্ঠান হলেও আগে থেকেই লোকজন ভিড় জমাতে শুরু করবেন রামভূমিতে। তাই দিনরাত এক করে কাজ করছেন চিত্রকররা। যাতে দ্রুততার সঙ্গে এই কাজ শেষ করা যায়। এমনভাবে ছবির মাধ্যমে রামকাহিনী ফোটানো হচ্ছে, পুণ্যার্থীরা যাতে সেইসব ছবিতে খুঁজে পান পুরাণে বর্ণিত সেইসব গাঁথা।

রাস্তার দু’ধারে যত দূর চোখ যাচ্ছে শুধুই ছবি। রামের জন্ম, রামের বনে গমন, সীতাহরণপর্ব থেকে শুরু করে মহর্ষি বাল্মীকি বা রামচরিত মানসের রচয়িতা তুলসীদাসের নানা গল্প আঁকা হচ্ছে। ইতিমধ্যেই ২২ জানুয়ারি সে রাজ্যের স্কুল ছুটি ঘোষণা করা হয়েছে। সেদিন রাজ্যে মদ বিক্রি পুরোপুরি নিষিদ্ধ। একেবারে রাষ্ট্রীয় উৎসব পালনের মতো করে উদযাপন করা হবে দিনটি। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নিজে প্রত্যেক মুহূর্তের আপডেট রাখছেন।

Follow Us
প্রশাসনের দুয়ারে ঘুরেও আবাসের ঘর পাননি, এতদিনে জানতে পারলেন সত্যিটা
প্রশাসনের দুয়ারে ঘুরেও আবাসের ঘর পাননি, এতদিনে জানতে পারলেন সত্যিটা
একমাত্র রোজগেরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, সরকারের দিকে তাকিয়ে পরিবার
একমাত্র রোজগেরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, সরকারের দিকে তাকিয়ে পরিবার
যাদবপুর নিয়ে রাজ্যপালের দ্বারে ABVP, কী দাবি জানাল?
যাদবপুর নিয়ে রাজ্যপালের দ্বারে ABVP, কী দাবি জানাল?
দুধ পান করছেন, আসল কি না জানেন? দেখে নিন ভিডিয়ো
দুধ পান করছেন, আসল কি না জানেন? দেখে নিন ভিডিয়ো
কলকাতা পৌরনিগমের ভোটে বিজেপির প্রার্থী বাছাই নিয়ে বড় বার্তা সুকান্তর
কলকাতা পৌরনিগমের ভোটে বিজেপির প্রার্থী বাছাই নিয়ে বড় বার্তা সুকান্তর
অটলবিহারী বাজপেয়ির চরিত্রে অভিনয় নিয়ে মুখ খুললেন সুকান্ত, কী বললেন?
অটলবিহারী বাজপেয়ির চরিত্রে অভিনয় নিয়ে মুখ খুললেন সুকান্ত, কী বললেন?
যাদবপুরে উপাচার্যকে ঘেরাও, তারপর যা হল...
যাদবপুরে উপাচার্যকে ঘেরাও, তারপর যা হল...
মালদহ এয়ারপোর্ট আজ সমাজবিরোধীদের আখড়া, কেন্দ্রের ১৯ কোটি গেল কোথায়?
মালদহ এয়ারপোর্ট আজ সমাজবিরোধীদের আখড়া, কেন্দ্রের ১৯ কোটি গেল কোথায়?
মধ্যবিত্তের পকেটে টান, বাজারে কোন সবজির কত দাম?
মধ্যবিত্তের পকেটে টান, বাজারে কোন সবজির কত দাম?
ট্রাম্প-নাতালি হার্পকে ঘিরে ফের পরকীয়ার জল্পনা
ট্রাম্প-নাতালি হার্পকে ঘিরে ফের পরকীয়ার জল্পনা