AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Popular CM: দেশের দ্বিতীয় জনপ্রিয় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, শীর্ষে কে?

Yogi Adityanath: উত্তর প্রদেশের ২২ তম মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ২০২২ সালে তিনি রেকর্ড ভোটে জিতে ক্ষমতায় আসেন। এক্স প্ল্যাটফর্মে অবশ্য যোগী আদিত্যনাথই দেশের সবচেয়ে জনপ্রিয় মুখ্যমন্ত্রীর তকমা পেয়েছিলেন। তাঁর ফলোয়ার্সের সংখ্যা ২৭.৪ মিলিয়ন পেরিয়েছে। অন্যদিকে, দন্ত চিকিৎসক থেকে রাজনীতিতে আসা মানিক সাহা ২০১৬ সালে বিজেপিতে যোগদান করেন। ২০২২ সালে তিনি দ্বিতীয়বারের জন্য ত্রিপুরার মুখ্যমন্ত্রী পদে শপথ নেন।

Popular CM: দেশের দ্বিতীয় জনপ্রিয় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, শীর্ষে কে?
উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।Image Credit: PTI
| Updated on: Feb 18, 2024 | 10:11 PM
Share

নয়া দিল্লি: দেশের জনপ্রিয় মুখ্যমন্ত্রীদের তালিকায় স্থান করে নিয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। তবে তিনি রয়েছেন দ্বিতীয় স্থানে। যোগীর আগে প্রথম স্থানে উঠে এসেছেন পূর্ব ভারতের উপকূলীয় রাজ্য, ওড়িশার মুখ্যমন্ত্রীর নাম। সম্প্রতি প্রকাশিত মুড অব নেশন-এর সমীক্ষাতেই এই তথ্য উঠে এসেছে।

মুড অব নেশন-এর সমীক্ষা অনুসারে, দেশের জনপ্রিয় মুখ্যমন্ত্রীদের তালিকায় শীর্ষে রয়েছেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। তিনি পেয়েছেন ৫২.৭ শতাংশ ভোট। এরপর দ্বিতীয় স্থানে থাকা যোগী আদিত্যনাথ পেয়েছেন ৫২.৭ শতাংশ ভোট। তৃতীয় স্থানে রয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। তাঁর প্রাপ্ত ভোট ৪৮.৬ শতাংশ। এরপরে রয়েছেন যথাক্রমে, গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল (৪২.৬ শতাংশ), ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা (৪১.৪) শতাংশ।

প্রসঙ্গত, গত দু-দশক ধরে ওড়িশার মুখ্যমন্ত্রীর পদে রয়েছেন নবীন পট্টনায়েক। অন্যদিকে, উত্তর প্রদেশের ২২ তম মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ২০২২ সালে তিনি রেকর্ড ভোটে জিতে ক্ষমতায় আসেন। এক্স প্ল্যাটফর্মে অবশ্য যোগী আদিত্যনাথই দেশের সবচেয়ে জনপ্রিয় মুখ্যমন্ত্রীর তকমা পেয়েছিলেন। তাঁর ফলোয়ার্সের সংখ্যা ২৭.৪ মিলিয়ন পেরিয়েছে।

অন্যদিকে, দন্ত চিকিৎসক থেকে রাজনীতিতে আসা মানিক সাহা ২০১৬ সালে বিজেপিতে যোগদান করেন। ২০২২ সালে তিনি দ্বিতীয়বারের জন্য ত্রিপুরার মুখ্যমন্ত্রী পদে শপথ নেন।

Follow Us
ঘাটালে জলযন্ত্রণা, কী বলছেন বাসিন্দারা?
ঘাটালে জলযন্ত্রণা, কী বলছেন বাসিন্দারা?
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ