AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

RG Kar Hospital: এবার গিলেন ব্যারি সিন্ড্রোমে আক্রান্ত হয়ে মৃত্যু আরজি করের ইসিজি টেকনিশিয়ানের

RG Kar Hospital: চিকিৎসকরা বলছেন, গিলেন ব্যারিতে আক্রান্তের নানা অঙ্গ অবশ হয়ে যায়। সম্প্রতি মহারাষ্ট্রের পুনেতে এই রোগে ১০০ জনের বেশি আক্রান্ত হয়েছিলেন। একজনের মৃত্যুর খবরও পাওয়া যায়।

RG Kar Hospital: এবার গিলেন ব্যারি সিন্ড্রোমে আক্রান্ত হয়ে মৃত্যু আরজি করের ইসিজি টেকনিশিয়ানের
ফাইল ফোটো
| Edited By: | Updated on: Feb 22, 2025 | 6:11 PM
Share

কলকাতা: গিলেন ব্যারি সিনড্রোম এবার প্রাণ কাড়ল আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের এক ইসিজি টেকনিশিয়ানের। মৃত যুবকের নাম শেখ খইরুল। ৬ দিন ধরে আরজি করে চিকিৎসা চলছিল তাঁর। গিলেন ব্যারি সিনড্রোমের জেরে শুক্রবার হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়।

জানা গিয়েছে, বছর বাইশের শেখ খইরুলের বাড়ি মুর্শিদাবাদের সুতিতে। আরজি করে ইসিজি টেকনিশিয়ান ছিলেন। গত ১৫ ফেব্রুয়ারি তাঁকে আরজি করে ভর্তি করা হয়। গিলেন ব্যারি সিন্ড্রোমে আক্রান্ত হয়েছিলেন তিনি। গতকাল হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়।

চিকিৎসকরা বলছেন, গিলেন ব্যারিতে আক্রান্তের নানা অঙ্গ অবশ হয়ে যায়। সম্প্রতি মহারাষ্ট্রের পুনেতে এই রোগে ১০০ জনের বেশি আক্রান্ত হয়েছিলেন। একজনের মৃত্যুর খবরও পাওয়া যায়।

১৯১৬ সালে জর্জ গিলেন ও জিন আলেকজান্ডার ব্যারে নামে দুই চিকিৎসক প্রথম এই রোগ শনাক্ত করেন। তাঁদের নামেই এই রোগের নামকরণ করা হয় ‘গিলেন-ব্যারি সিন্ড্রোম’। বাংলাতেও এর আগে এই সিন্ড্রোম দেখা গিয়েছে। তবে এই রোগ সংক্রামক নয়। ফলে, করোনার মতো এক জায়গা থেকে আর এক জায়গায় দ্রুত ছড়িয়ে পড়া সম্ভব নয়।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?