AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ram Navami Jadavpur University: JU-র ক্যাম্পাসে রাম-নবমী পালনে না কর্তৃপক্ষের, ‘ইফতার পালন হলে এটা নয় কেন?’ প্রশ্ন ABVP-র

Jadavpur University: কিন্তু নিজেদের সিদ্ধান্তে অনড় এবিভিপি। তাদের পরিষ্কার দাবি, রবিবার সকাল সাড়ে এগারোটায় তারা রাম-নবমী পালন করবেই।

Ram Navami Jadavpur University: JU-র ক্যাম্পাসে রাম-নবমী পালনে না কর্তৃপক্ষের, 'ইফতার পালন হলে এটা নয় কেন?' প্রশ্ন ABVP-র
বিশ্ববিদ্যালয়ে রাম-নবমী পালন করতে চায় ABVPImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Apr 05, 2025 | 4:53 PM
Share

কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে রাম-নবমী পালন করতে চেয়েছিল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (ABVP)। তবে কর্তৃপক্ষের তরফে সরাসরি ক্যাম্পাসের ভিতরে রাম-নবমী পালনে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কিন্তু নিজেদের সিদ্ধান্তে অনড় এবিভিপি। তাদের পরিষ্কার দাবি, রবিবার সকাল সাড়ে এগারোটায় তারা রাম-নবমী পালন করবেই।

কেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পালিত হবে না রাম-নবমী? সেই নিয়ে একধিক প্রশ্নও তুলেছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। এ প্রসঙ্গে কলকাতা জেলা সম্পাদক দেবাঞ্জন পাল বলেন, “আমাদের বিশ্ববিদ্যালয়ের ভিতরে ছোট করে আরাধ্য দেবতা শ্রী রামচন্দ্রের একটা আরাধনা করব। যাদবপুর বিশ্ববিদ্যালয় তো আর পশ্চিমবঙ্গের বাইরে নয়! এই বিশ্ববিদ্যালয়ে যদি ইফতার হতে পারে, যদি সরস্বতী পুজোর মতো বিভিন্ন উৎসব ধুমধাম করে পালিত হতে পারে। বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের একপেশে সিদ্ধান্ত আমরা অনেক আগেই আঁচ করতে পেরেছিলাম।”

রাম-নবমী পালনে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কেন ‘না’?

এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়ে কোনও কর্তৃপক্ষ নেই। যে অস্থায়ী উপাচার্য ছিলেন, তাঁকেও আচার্য সিভি আনন্দ বোস সরিয়ে দিয়েছেন। ফলত, উপাচার্য না থাকার জন্য এই ধরনের কোনও অনুষ্ঠান পালন করা যাবে না। এই মর্মে একটি রেজুলিউশনও পাস করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। যেখানে সহ উপাচার্য, ডিন-দের সই রয়েছে।

যদিও, এবিভিপি এই বিষয়টি মেনে নিতে পারছে না। তাদের দাবি, উপাচার্য না থাকার পরও বিশ্ববিদ্যালয়ের সব কাজ হচ্ছে। তাহলে রাম-নবমী পালনে অনীহা কেন? উল্লেখ্য, এর আগে রাম-মন্দিরের ভূমি পুজোর দিন বিশ্ববিদ্যালয়ে লাইভ স্ট্রিমিং করতে চেয়েছিল এবিভিপি। কিন্তু সেই সময় কর্তৃপক্ষ তা করতে দেয়নি। সেই সময়ও এক বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছিল।

Follow Us
কাটোয়ায় তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য অধিগৃহীত জমিতে এবার শিল্পের সম্ভাবনা
কাটোয়ায় তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য অধিগৃহীত জমিতে এবার শিল্পের সম্ভাবনা
মেয়াদ উত্তীর্ণ স্যালাইনকাণ্ডে মেদিনীপুরে মেডিক্যালে শোকজ হলেন কারা?
মেয়াদ উত্তীর্ণ স্যালাইনকাণ্ডে মেদিনীপুরে মেডিক্যালে শোকজ হলেন কারা?
ধূপগুড়িতে গ্রেফতার সমবায় ব্যাঙ্কের প্রাক্তন ভাইস চেয়ারম্যান
ধূপগুড়িতে গ্রেফতার সমবায় ব্যাঙ্কের প্রাক্তন ভাইস চেয়ারম্যান
মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, শোকজ করা হল ৫ জনকে
মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, শোকজ করা হল ৫ জনকে
সোম থেকেই অশান্তির আগেই শায়েস্তা হবে গুন্ডারা!
সোম থেকেই অশান্তির আগেই শায়েস্তা হবে গুন্ডারা!
রেজিনগর জিতলে 'দু'হাত' ভরে দেওয়ার প্রতিশ্রুতি শুভেন্দু অধিকারীর
রেজিনগর জিতলে 'দু'হাত' ভরে দেওয়ার প্রতিশ্রুতি শুভেন্দু অধিকারীর
মমতাকে আরও একা করে এবার ঋত-শিবিরে নাম লেখাচ্ছেন অনুব্রতও?
মমতাকে আরও একা করে এবার ঋত-শিবিরে নাম লেখাচ্ছেন অনুব্রতও?
আজ বারুইপুরে সূর্যপুর ফাঁড়ির উদ্বোধনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
আজ বারুইপুরে সূর্যপুর ফাঁড়ির উদ্বোধনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
'বুঝতে হবে কেন ভয় পাচ্ছেন', অভিষেককে কটাক্ষ ইন্দ্রনীলের
'বুঝতে হবে কেন ভয় পাচ্ছেন', অভিষেককে কটাক্ষ ইন্দ্রনীলের
ফলতায় পুনর্নির্বাচনে কেন প্রচারে যাননি মমতা-অভিষেক? সুস্মিতা বললেন...
ফলতায় পুনর্নির্বাচনে কেন প্রচারে যাননি মমতা-অভিষেক? সুস্মিতা বললেন...