AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kolkata: রাত থেকে আসছিল দুর্গন্ধটা, জঙ্গলে ঢুকতেই চোখ কপালে পুলিশের, তুলে নিয়ে গেল ছেলে-বৌমাকে

Kolkata: স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, শুক্রবার রাতেই খুন করা হয়েছে ওই বৃদ্ধাকে। তারপর দেহ প্যাকিং করে বাড়ির পাশে জঙ্গলের মধ্যে লুকিয়ে রাখে। শনিবার রাতে ঘটনার কথা জানাজানি হয়। খবর যায় পুলিশের কাছে। খবর পেতেই এলাকায় যায় মহেশতলা থানার পুলিশ।

Kolkata: রাত থেকে আসছিল দুর্গন্ধটা, জঙ্গলে ঢুকতেই চোখ কপালে পুলিশের, তুলে নিয়ে গেল ছেলে-বৌমাকে
শোরগোল এলাকায় Image Credit: TV-9 Bangla
| Edited By: | Updated on: Jul 28, 2024 | 10:40 AM
Share

কলকাতা: মহেশতলায় জঙ্গল থেকে উদ্ধার বৃদ্ধার দেহ। আটক ছেলে-বৌমা। মৃতার নাম প্রভা নাথ (৬০)। প্রতিবেশীদের অভিযোগ, দীর্ঘদিন থেকে বাড়ি নিয়ে ছেলের সঙ্গে ঝামেলা চলছিল ওই প্রৌঢ়ার। ছেলে-বৌমা মিলে প্রায়শই তাঁর গায়ে হাতও তুলত বলে অভিযোগ। প্রভা দেবীর আরও এক মেয়ে রয়েছে। তিনি পড়াশোনার সূত্রে বাইরে থাকেন। কিন্তু, বাড়িতে যে ঝামেলার মধ্যে ছেলে এই কাণ্ড ঘটিয়ে ফেলবে তা ভাবতে পারছেন না কেউই। 

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, শুক্রবার রাতেই খুন করা হয়েছে ওই বৃদ্ধাকে। তারপর দেহ প্যাকিং করে  বাড়ির পাশে জঙ্গলের মধ্যে লুকিয়ে রাখে। শনিবার রাতে ঘটনার কথা জানাজানি হয়। খবর যায় পুলিশের কাছে। খবর পেতেই এলাকায় যায় মহেশতলা থানার পুলিশ। শুরু হয় তল্লাশি। জঙ্গলের মধ্যে থেকে বৃদ্ধার রক্তাক্ত দেহ উদ্ধার হয়। দ্রুত নিয়ে যাওয়া হয় বেহালা বিদ্যাসাগর হাসপাতালে। যদিও সেখানে ডাক্তারেরা জানায় অনেক আগেই মৃত্যু হয়েছে ওই বৃদ্ধার। 

আটক করা হয় বৃদ্ধার ছেলে-বৌমাকে। কী কারণে, কীভাবে মৃত্যু তা নিশ্চিত হতে চাইছে পুলিশ। চলছে জিজ্ঞাসাবাদ। এলাকার এক বাসিন্দা বলছেন, “ওদের বাড়িতে তো প্রায়ই ঝামেলা হতো। আমরা মাঝেমাঝে ঝামেলা মিটিয়েও দিয়েছে এসেছি। ছেলেটা তো মাকে প্রায়ই মারতে যেত। আমাদের সন্দেহ ছেলে-বৌমা মিলে ওনাকে মেরে ফেলেছে। আমরা তো শুরুতে জানতেও পারিনি। পরে জানতে পারি। প্লাস্টিকে মুড়ে দেহ রেখে দিয়েছিল। যখন উদ্ধার হয় তখন গন্ধ বেরিয়ে গিয়েছিল। শুনছি নাকি রড দিয়ে মেরেছে।”  

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?