AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

রাজ্যে ফের মাথাচাড়া দিচ্ছে করোনা, উদ্বেগ বাড়িয়ে একদিনে আক্রান্তের সংখ্যা ৪০০ পার

এক বছর আগে এই মার্চেই এ রাজ্যে সবে আড়মোড়া ভাঙতে শুরু করেছিল নোভেল করোনা ভাইরাস (COVID-19)।

রাজ্যে ফের মাথাচাড়া দিচ্ছে করোনা, উদ্বেগ বাড়িয়ে একদিনে আক্রান্তের সংখ্যা ৪০০ পার
ফাইল ছবি।
| Updated on: Mar 21, 2021 | 9:56 PM
Share

কলকাতা: ফের ভয়ঙ্কর হচ্ছে করোনা (COVID-19) পরিস্থিতি। লাফিয়ে বাড়ছে সংক্রমণ। রবিবার স্বাস্থ্য দফতর যে বুলেটিন প্রকাশ করেছে, সেখানে একদিনে রাজ্যে আক্রান্তের সংখ্যা ৪২২। এ বছর একদিনে আক্রান্তের সংখ্যায় এটাই রেকর্ড। এর মধ্যে কলকাতাতেই আক্রান্ত হয়েছেন ১৫৮ জন। এরপরই উত্তর ২৪ পরগনা, ৯৮ জন। ঝাড়গ্রাম, কালিম্পং বাদ দিলে মোটামুটি সব জেলাতেই করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী। পাশাপাশি এদিন করোনায় মৃত্যু হয়েছে তিনজনের।

সংক্রমণ বুদবুদের আকার ধারণ করে রয়েছে। সময় থাকতে সতর্ক না হলে কোভিডের ঊর্ধ্বমুখী দৌড়ে নাজেহাল হতে পারে বাংলাও। গত ৭২ ঘণ্টায় সংক্রমণের গতিবিধি পর্যবেক্ষণ করে এমন‌ই হুঁশিয়ারি দিচ্ছেন স্বাস্থ্য দফতরের আধিকারিকদের একাংশ।

এক বছর আগে এই মার্চেই এ রাজ্যে সবে আড়মোড়া ভাঙতে শুরু করেছিল নোভেল করোনা ভাইরাস। বিশের ভাইরাস একুশের প্রথম তিন মাস বলতে গেলে রাজ্যবাসীকে স্বস্তিতে রেখেছিল। কিন্তু গত তিনদিনে স্বস্তির সেই পরিসংখ্যান কার্যত উধাও। দ্রুত বাড়ছে মোট আক্রান্তের সংখ্যা। বৃহস্পতিবার যা ছিল ৩২৩। শনিবার তাই বেড়ে হয়েছে ৩৮৩। রবিবার ৪০০ পার করে গেল।

আক্রান্তের নিরিখে রাজ্যের মধ্যে শীর্ষে কলকাতা। আর কলকাতার মধ্যে শীর্ষে রয়েছে ভবানীপুর, বালিগঞ্জ, রিজেন্ট পার্ক, নেতাজিনগর, কড়েয়া, বেহালা, পর্ণশ্রী, হরিদেবপুর, ফুলবাগান, মানিকতলা। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, কলকাতা পুরসভার অন্তর্গত ৮৯-৯৮ নম্বর ওয়ার্ডে প্রায় প্রতিদিনই কেস পাওয়া যাচ্ছে।

আরও পড়ুন: West Bengal Assembly Election 2021 Live Update: সরকারি বাসে বিনা খরচে মহিলাদের যাতায়াত, উল্লেখ বিজেপির সংকল্পপত্রে

এই ওয়ার্ডগুলির মধ্যে যে ওয়ার্ড রয়েছে তা হল, যাদবপুর, গলফ গ্রিন, রিজেন্ট পার্ক, গড়ফা, কসবা, নেতাজীনগর। দৈনিক আক্রান্তের সংখ্যা বৃদ্ধির সঙ্গে রাজ্যে নমুনা পরীক্ষার হার‌ও বেড়েছে। এই পরিস্থিতিতে সংক্রমণ বাংলার পরিস্থিতি যাতে মহারাষ্ট্র বা কেরলের মতো না হয়, সে জন্য রাজনৈতিক সদিচ্ছা জরুরি বলে মনে করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।

Follow Us
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?