AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

জোরকদমে প্রস্তুতি কলকাতা পুরসভার, ইয়াস মোকাবিলায় বিশেষ আলো এল মহানগরে

Cyclone Yaas Update: এনডিআরএফের সাতটি টিম ইতিমধ্যেই কলকাতা পুরসভার বিভিন্ন ওয়ার্ডে মোতায়েন করা হয়েছে।

জোরকদমে প্রস্তুতি কলকাতা পুরসভার, ইয়াস মোকাবিলায় বিশেষ আলো এল মহানগরে
নিজস্ব চিত্র।
| Updated on: May 24, 2021 | 6:04 PM
Share

কলকাতা: শক্তি বাড়িয়ে বুধবারই তাণ্ডব চালাবে অতি সক্রিয় ঘূর্ণিঝড় ইয়াস (Cyclone Yaas)। রাজ্যজুড়ে সতর্কতা জারির পাশাপাশি দুর্যোগ মোকাবিলায় সবরকম প্রস্তুতি সেরে রাখছে প্রশাসন। তৈরি কলকাতা পুরসভাও। ঝড়ের কারণে বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে গাছ কাটার সুবিধার জন্য বিশেষ আলো আনা হয়েছে পুরসভার তরফে। ঝড়ের সময় রাস্তার আলো বন্ধ থাকলে এই আলো ব্যবহার করে গাছ কাটা, নিকাশির কাজ করা হবে। সোমবার ইয়াস-মোকাবিলার খুঁটিনাটি সমস্ত প্রস্তুতির খোঁজ নেন পুরসভার প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান ফিরহাদ হাকিম। আদালতের নির্দেশে তিনি গৃহবন্দি। তবে ভার্চুয়ালিই নিজের কর্তব্য পালন করে চলেছেন তিনি। এদিন কলকাতা পুরসভার প্রশাসকমণ্ডলীর সদস্য ও উচ্চ পদস্থ আধিকারিকদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেন ফিরহাদ হাকিম। ছিলেন দেবাশিস কুমারও।

বৈঠকে ঠিক হয়েছে, কলকাতার সাতটি জায়গায় এনডিআরএফ থাকবে। যেগুলি নিয়ন্ত্রণ করবে কলকাতা পুরসভা। এর মধ্যে রয়েছে বরো ১ সোনারতরী, বরো ২ স্বপ্নপূরণ কমিউনিটি হল, বরো ৩ শুরাপূর্ণ বিদ্যালয়, বরো ৬ স্বপ্নপূরণ কমিউনিটি হল, বরো ৭ সিএনরায় রোড লেডিস হোস্টেল, বরো ৮ ত্রিধারা কমিউনিটি হল, বরো ১০ ওয়ারেলেস মাঠ কমিউনিটি হল। এ ছাড়াও ৪৮ জন থাকবে বন দফতরের। ৪০ জন থাকছে গীতাঞ্জলী স্টেডিয়ামে এবং ৮ জন বেহালা আবাহন কমিউনিটি হলে।

আরও পড়ুন: এগিয়ে এল ইয়াসের আছড়ে পড়ার সময়, সন্ধ্যা নয় বুধবার দুপুরেই চালাতে পারে তাণ্ডবলীলা

এদিনের বৈঠক শেষে দেবাশিস কুমার জানান, এনডিআরএফের সাতটি টিম ইতিমধ্যেই কলকাতা পুরসভার বিভিন্ন ওয়ার্ডে মোতায়েন করা হয়েছে। পাশাপাশি বড়সড় বিপর্যয় হলে পানীয় জল সরবরাহ থেকে শুরু করে বিদ্যুৎ পরিষেবায় যাতে বিশেষ ভোগান্তি না হয় সে দিকে নজর দেওয়া হবে। একইসঙ্গে মূল রাস্তাগুলির উপর যদি গাছ ভেঙে পড়ে থাকে তার ডালপালা দ্রুত সরানোর ব্যবস্থা করা হবে। সবরকম ভাবেই পুরসভা ইয়াস মোকাবিলায় প্রস্তুত। কার্যত সোমবার থেকেই ২৪ ঘণ্টার জন্য কলকাতা পুরসভার কন্ট্রোল রুমের মাধ্যমে প্রতি মুহূর্তের মনিটরিং করা হবে। আপডেট অনুযায়ী প্রয়োজনীয় নির্দেশ পাঠানোর কাজও চলবে।

Follow Us
অন্নপূর্ণা যোজনার লাইনে মহিলারা, কী বলছেন তাঁরা?
অন্নপূর্ণা যোজনার লাইনে মহিলারা, কী বলছেন তাঁরা?
FIR খারিজ নিয়ে পরমব্রতর আবেদনে কী বলল হাইকোর্ট?
FIR খারিজ নিয়ে পরমব্রতর আবেদনে কী বলল হাইকোর্ট?
আয়ুষ্মান কার্ডের জন্য় কীভাবে আবেদন করবেন, কী কী লাগবে
আয়ুষ্মান কার্ডের জন্য় কীভাবে আবেদন করবেন, কী কী লাগবে
বাড়িতে কটা পাকা ঘর, কত জমি? অন্নপূর্ণার ফর্মে আর কী কী তথ্য দেবেন
বাড়িতে কটা পাকা ঘর, কত জমি? অন্নপূর্ণার ফর্মে আর কী কী তথ্য দেবেন
প্রাণভয়ে দৌড়চ্ছেন TMC নেতা, হাতের নাগালে পেয়েই যা করলেন বাসিন্দারা...
প্রাণভয়ে দৌড়চ্ছেন TMC নেতা, হাতের নাগালে পেয়েই যা করলেন বাসিন্দারা...
বিয়ে ভাঙছে স্বরূপ বিশ্বাসের, ডিভোর্সের কথা সবটা বলে দিলেন স্ত্রী জুঁই.
বিয়ে ভাঙছে স্বরূপ বিশ্বাসের, ডিভোর্সের কথা সবটা বলে দিলেন স্ত্রী জুঁই.
২,২৪,০০,০০০ উদ্ধার হয়েছে, পাটগাছ সরালেই মাটির তলায় আরও গুপ্তধন!
২,২৪,০০,০০০ উদ্ধার হয়েছে, পাটগাছ সরালেই মাটির তলায় আরও গুপ্তধন!
অন্নপূর্ণা যোজনার ফর্ম ২ তারিখের মধ্যে ফিল আপ করতে না পারলে কী হবে?
অন্নপূর্ণা যোজনার ফর্ম ২ তারিখের মধ্যে ফিল আপ করতে না পারলে কী হবে?
'এই বুড়ো চোর' বলে সৌগত রায়কে দেখেই ডিম ছুড়ল... দেখুন সেই ভিডিয়ো
'এই বুড়ো চোর' বলে সৌগত রায়কে দেখেই ডিম ছুড়ল... দেখুন সেই ভিডিয়ো
MLA মঞ্চে উঠতে পারেনি, অভিনেত্রীরা মমতার পাশে আলো করে থাকত: অরূপ
MLA মঞ্চে উঠতে পারেনি, অভিনেত্রীরা মমতার পাশে আলো করে থাকত: অরূপ