AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ED Raid UPDATE: মঙ্গলে তেড়েফুঁড়ে ইডি, অমঙ্গলের ছায়া কাদের কপালে?

ED: ৩৯৭ জি ব্লক, নিউ আলিপুরের ঠিকানায় মঙ্গলবার সাত সকালে পৌঁছয় ইডির একটি টিম। সূত্রের খবর, এই বহুতলের দোতলায় হানা দিয়েছে ইডি। এখানে এক ব্যবসায়ী থাকেন বলেই খবর। সিআরপিএফ জওয়ানরা রয়েছেন, রয়েছেন মহিলা রক্ষীরাও।

ED Raid UPDATE: মঙ্গলে তেড়েফুঁড়ে ইডি, অমঙ্গলের ছায়া কাদের কপালে?
পার্ক স্ট্রিটে ইডির টিম। Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Feb 13, 2024 | 11:05 AM
Share

কলকাতা: ফের অ্যাকশন মোডে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি (ED)। মঙ্গলবার সকাল থেকে শহরের একাধিক জায়গায় শুরু হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী এই সংস্থার অভিযান। নিউ আলিপুরের একটি বহুতলে পৌঁছে গিয়েছে তদন্তকারীদের একটি দল। বাগুইআটির একটি আবাসনেও চলছে ইডির হানা। সল্টলেক আইবি ব্লকেও পৌঁছেছে ইডির টিম। সূত্রের খবর, ৮ থেকে ১০টি টিম আজ তদন্তে বেরোচ্ছে। এদিন ২টি মামলায় মূলত তল্লাশি চলছে। একটি রেশন দুর্নীতি, অপরটি স্টক এক্সচেঞ্জ সংক্রান্ত।

সর্বশেষ আপডেট প্রথমে…

  1. ৮ নম্বর সদর স্ট্রিটের বৈদেশিক মুদ্রা বিনিময় সংস্থার একটি অফিসে ইডির হানা। দোকান ঘিরে রেখেছে সিআরপিএফ জওয়ানরা।
  2. ৫৯-এ পার্ক স্ট্রিটের একটি বাড়িতে ইডির অফিসাররা। পার্ক স্ট্রিটের পুরনো একটি বাড়িতে এজেন্সি।
  3. বাগুইআটিতে ব্যবসায়ীর বাড়িতে ইডি ঢুকতেই সাততলা থেকে তিনি তাঁর মোবাইল ফোন ২টি পাশের বাড়ির ছাদে ছুড়ে ফেলেন বলে ইডি সূত্রে খবর। ইডি সেগুলি উদ্ধার করেছে।
  4. সূত্রের খবর, সেক্টর বি-তে বিশ্বজিৎ দাস নামে এক ব্যবসায়ীকে খুঁজছে ইডি। সকালে তাঁর দুটো ফ্ল্যাটে তল্লাশি চলে। এই বিশ্বজিৎ শঙ্কর আঢ্যর ঘনিষ্ঠ বলেই খবর। তাঁর আমদানি রফতানির ব্যবসা আছে। পাশাপশি ফরেন মানি এক্সচেঞ্জেরও ব্যবসা আছে বলে জানা গিয়েছে। এখন পর্যন্ত জানা যাচ্ছে, ২০১৩ সালে এই প্লট এবং বাড়ি কেনেন বিশ্বজিৎ। মূল বাড়ির মালিক মধ্যমগ্রাম বসুনগরের বাসিন্দা ছিলেন।
  5. বাগুইআটির বিলাসবহুল অভিজাত আবাসনটি হানিস তসরিওয়াল নামে এক ব্যবসায়ীর। বাগুইহাটি থানার অফিসাররা আসেন সেখানে।
  6. নিউ আলিপুরের ব্যবসায়ী সুনীল কায়ানের বাড়িতে তল্লাশি চলছে। কলকাতা পুলিশ এখানে এসে পৌঁছেছে। তাঁর যে সংস্থা তা আর্থিক লেনদেন সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত বলে ইডি সূত্রে খবর। সংস্থার ডিরেক্টর সুনীল। স্টক এক্সচেঞ্জ কারবারের সঙ্গে যুক্ত তিনি বলে খবর।
  7. সল্টলেক আইবি ব্লকের একটি বাড়িতে ঢুকেছে ইডির টিম।
  8. বাগুইআটি থানার অন্তর্গত হলদিরামের পিএস ম্যাগনামে এক ব্যবসায়ীর বাড়িতে ইডির হানা।
  9. মেট্রোপলিটন সেক্টর-বি, ১৩১ ঠিকানায় ঢুকল ইডির টিম। সেখানে ২ জন অফিসার ও কয়েকজন ফোর্স রেখে আবার বেরিয়ে এসে পি৫৭বি ঠিকানায় পৌঁছয় ইডির টিম।
  10. এখনও অবধি প্রাথমিকভাবে জানা যাচ্ছে, এখানে এক ব্যবসায়ী তাঁর পরিবার নিয়ে থাকেন। সেখানেই এদিন হানা দেন তদন্তকারীরা। কিন্তু ঠিক কোন মামলায় এই অভিযান তা এখনও স্পষ্ট নয়। এদিকে ইডির পৌঁছনোর কিছু সময়ের মধ্য়েই সেখানে পৌঁছয় নিউ আলিপুর থানার পুলিশও। সাম্প্রতিক কোনও দুর্নীতি মামলার যোগ থাকতে পারে এই অভিযানের সঙ্গে বলেই মনে করা হচ্ছে।
  11. ৩৯৭ জি ব্লক, নিউ আলিপুরের ঠিকানায় মঙ্গলবার সাত সকালে পৌঁছয় ইডির একটি টিম। সূত্রের খবর, এই বহুতলের দোতলায় হানা দিয়েছে ইডি। এখানে এক ব্যবসায়ী থাকেন বলেই খবর। সিআরপিএফ জওয়ানরা রয়েছেন, রয়েছেন মহিলা রক্ষীরাও। একজন অ্যাসিসট্যান্ট ডিরেক্টরের নেতৃত্বে মোট ৫ জনের একটি টিম এদিন সকালে এই বহুতলে এসে ঢোকে।

Follow Us
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
ধসে পড়ছে পাহাড়, বাইক ফেলে ছুট চালকের, দেখুন ভয়াবহ মুহূর্তের ভিডিয়ো
ধসে পড়ছে পাহাড়, বাইক ফেলে ছুট চালকের, দেখুন ভয়াবহ মুহূর্তের ভিডিয়ো