AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sheikh Shahjahan: ডেরায় নেই সন্দেশখালির ‘বাঘ’, ভয় কাটিয়ে বিস্ফোরক অভিযোগ জমিহারাদের

Sheikh Shahjahan: ঝুপখালির মিনতি সর্দার বলছেন, ২৭ বিঘা জমির দলিল নিয়ে নিয়েছে। তারমধ্যে ৭ বিঘা আমরা ফেরত পেয়েছি। কিন্তু তাও এখন দখল করতে পারছি না। থানাকে জানাচ্ছি, বিডিওকে জানাচ্ছি। কিন্তু তারা কোনও কাজই করছে না।

Sheikh Shahjahan: ডেরায় নেই সন্দেশখালির ‘বাঘ’, ভয় কাটিয়ে বিস্ফোরক অভিযোগ জমিহারাদের
ফুসছেন একাধিক গ্রামের বাসিন্দারা Image Credit: TV-9 Bangla
| Edited By: | Updated on: Jan 19, 2024 | 7:03 PM
Share

কলকাতা: শেখ শাহজাহানের খোঁজে যৌথ সিট গঠনের পর ভয় ভেঙে মুখ খুলতে শুরু করেছেন জমিহারারা। ভয়কে দূরে সরিয়ে প্রকাশ্যে তাঁরা মুখ খুলছেন। বেড়মজুর, তেভাগার পর সরব ঝুপখালি, গোয়ালবুনি, আগারহাটি। সোজা কথায় স্থানীয় প্রশাসনের উপর চরম অনাস্থা সন্দেশখালির জমিহারাদের। ঝুপখালির মিনতি সর্দার, কল্পনা সর্দারের দাবি, আদিবাসী কমিশনের নির্দেশের পরেও তাঁরা জমিতে চাষ করতে পারছেন না। আগারহাটির বাসিন্দা সুদর্শন সর্দার নিজেও তৃণমূল কর্মী। একই দল করেও ন্যায় বিচার নিশ্চিত করতে তিনি পারেননি। গত ডিসেম্বরে নিজের জমিতে চাষের অধিকার রক্ষা করতে রাজবাড়ি থানারা দ্বারস্থ হয়েছিলেন গোয়ালবুনির দুলাল সর্দার। কিন্তু, তাঁরও সেই একই অভিজ্ঞতা। 

ঝুপখালির মিনতি সর্দার বলছেন, ২৭ বিঘা জমির দলিল নিয়ে নিয়েছে। তারমধ্যে ৭ বিঘা আমরা ফেরত পেয়েছি। কিন্তু তাও এখন দখল করতে পারছি না। থানাকে জানাচ্ছি, বিডিওকে জানাচ্ছি। কিন্তু তারা কোনও কাজই করছে না। পুলিশ বলছে, আমাদের কাছে কেন এসেছেন? চলে যান শেখ শাহজাহানের কাছে। ওনার ভাইয়ের কাছে যান। 

ভয়ে সিঁটিয়ে আছেন কল্পনা সর্দারও। তিনি বলছেন, অনেক রকম হুমকি দেয়। তুলে নিয়ে যাবে, ঘর-বাড়ি ভাঙচুর করবে এই বলে আমাদের ভয় দেখায়। আমরা থাকতেই পারছি না ওখানে। আগারহাটির বাসিন্দা সুদর্শন সর্দার বলছেন, আমাকে তো বলে দিল তোমাকে বারণ করছি তুমি আর জমিতে যাবে না। আমি বলি একইসঙ্গে দল-পার্টি করেছি। তুই কী বলছিস। আমার কথা শুনে ঘাড়টা ঘুরিয়ে রাখল। কোনও কথা বলল না। গোয়ালবুনির দুলাল সর্দারের গলাতেও একই সুর। তিনি বলছেন, জমি আমরা ফেরত চাই। আমরা গরিব মানুষ। না কাজ করলে আমাদের চলে না।

Follow Us
অভিযুক্তের মাথায় ছিল অন্য ছক, ঘটনার পুনর্নির্মাণে নিয়ে যেতেই...
অভিযুক্তের মাথায় ছিল অন্য ছক, ঘটনার পুনর্নির্মাণে নিয়ে যেতেই...
'ক্রিমিনাল কমতে থাকবে', কেন বললেন তামান্নার মা?
'ক্রিমিনাল কমতে থাকবে', কেন বললেন তামান্নার মা?
বারুইপুরকাণ্ডে অন্যতম অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যুর পর ধরা পড়ল আরও ১
বারুইপুরকাণ্ডে অন্যতম অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যুর পর ধরা পড়ল আরও ১
'আমার একদম দুঃখ নেই', এনকাউন্টারে ছেলের মৃত্যুর খবর পেয়ে বললেন মা
'আমার একদম দুঃখ নেই', এনকাউন্টারে ছেলের মৃত্যুর খবর পেয়ে বললেন মা
'ভোটব্যাঙ্ক বাঁচাতে কামদুনিতে...', মমতাকে নিশানা করে কী বললেন টুম্পা?
'ভোটব্যাঙ্ক বাঁচাতে কামদুনিতে...', মমতাকে নিশানা করে কী বললেন টুম্পা?
বারুইপুরকাণ্ডে এনকাউন্টারে মৃত্যুর পর কী চাইছে গুড়াপের পরিবার?
বারুইপুরকাণ্ডে এনকাউন্টারে মৃত্যুর পর কী চাইছে গুড়াপের পরিবার?
অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে কী করছেন মহিলারা দেখুন খালি
অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে কী করছেন মহিলারা দেখুন খালি
'ডিম ছোড়া তো সফট প্রতিবাদ', কটাক্ষ দিলীপ ঘোষের
'ডিম ছোড়া তো সফট প্রতিবাদ', কটাক্ষ দিলীপ ঘোষের
শ্যামাপ্রসাদকে সম্মান জানাতে বলাগড়ে মিনি বন্দর তৈরির উদ্যোগ সরকারের
শ্যামাপ্রসাদকে সম্মান জানাতে বলাগড়ে মিনি বন্দর তৈরির উদ্যোগ সরকারের
বারুইপুরের ঘটনায় কী বললেন শুভেন্দু অধিকারী?
বারুইপুরের ঘটনায় কী বললেন শুভেন্দু অধিকারী?