AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Garden Reach: দিন পনেরোর লড়াই শেষ মইনুলের, গার্ডেনরিচে মৃত্যু হল আরও এক জনের

Garden Reach: ১৭ মার্চ গার্ডেনরিচের ফতেপুর এলাকায় একটি নির্মীয়মান বাড়ি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। বাড়িটির বেশিরভাগ ধ্বংসস্তূপ গিয়ে পড়ে পাশের বস্তিতে। ক্ষোভে ফুঁসে ওঠে গোটা এলাকা। অবৈধ নির্মাণের বিস্তর অভিযোগ ওঠে।

Garden Reach: দিন পনেরোর লড়াই শেষ মইনুলের, গার্ডেনরিচে মৃত্যু হল আরও এক জনের
গার্ডেন রিচে কংক্রিটের ধ্বংসস্তূপে NDRF-এর উদ্ধারকাজ (ফাইল ছবি)Image Credit: Twitter
| Edited By: | Updated on: Apr 03, 2024 | 11:50 AM
Share

কলকাতা: গার্ডেনরিচে নির্মীয়মান বাড়ি ভেঙে আহত হয়েছিলেন। সপ্তাহ দুয়েকের টানা লড়াই। কিন্তু শেষ রক্ষা হল না। চিকিৎসকরা জানিয়েছেন, মাথায় ভারী বস্তুর আঘাতে অভ্যন্তরীণ রক্তপাত হয়েছে। ধীরে ধীরে তাঁর অঙ্গ প্রত্যঙ্গ কাজ করা বন্ধ করে দেয়। বাঁচানো যায়নি বছর তেইশের যুবক মইনুল হককে।  ঘটনার পর তাঁকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে পাঠিয়ে দেওয়া হয় এসএসকেএম হাসপাতালে। মঙ্গলবার এসএসকেএম হাসপাতালেই তাঁর মৃত্যু হয়।  এখনও পর্যন্ত সব মিলিয়ে মৃত্যুর সংখ্যা ১৩ জন।

গত ১৭ মার্চ গার্ডেনরিচের ফতেপুর এলাকায় একটি নির্মীয়মান বাড়ি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। বাড়িটির বেশিরভাগ ধ্বংসস্তূপ গিয়ে পড়ে পাশের বস্তিতে। ক্ষোভে ফুঁসে ওঠে গোটা এলাকা। অবৈধ নির্মাণের বিস্তর অভিযোগ ওঠে। জানা যায়, দোতলা বাড়ির ভিতর ওপরেই তৈরি হচ্ছিল পাঁচ তলা বিল্ডিং। আর তাতেই গন্ডগোল। এলাকার কাউন্সিলর থেকে মেয়র সকলের বিরুদ্ধে মুখ খোলেন স্থানীয় বাসিন্দারা।

গার্ডেনরিচে আরও একাধিক অবৈধ নির্মাণের অভিযোগ ওঠে। এই পরিস্থিতিতে প্রথম দিন ওই এলাকা থেকে ২ টি দেহ উদ্ধার হয়েছিল। এরপর ক্রমেই বাড়তে থাকে সংখ্যাটা। প্রথম দুদিনের মধ্যে কমপক্ষে ৭ জনের মৃত্যু হয়। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন অনেকে। তাঁদের অনেকেই মৃত্যু হয় পরে। এতদিন হাসপাতালেই লড়াই চালাচ্ছিলেন বছর তেইশের মইনুল। মঙ্গলবার তাঁর লড়াই শেষ হল।

Follow Us
LIVE: 'অনুপ্রবেশকারীদের তাড়াতে ভোট দিন', হাবড়া থেকে আর কী বললেন শাহ?
LIVE: 'অনুপ্রবেশকারীদের তাড়াতে ভোট দিন', হাবড়া থেকে আর কী বললেন শাহ?
শশীর বিরুদ্ধে কতটা আত্মবিশ্বাসী বিজেপির পূর্ণিমা? কী বলছেন?
শশীর বিরুদ্ধে কতটা আত্মবিশ্বাসী বিজেপির পূর্ণিমা? কী বলছেন?
জোড়াসাঁকো থেকে সোজা উদয়নারায়ণপুর! বাংলা চষে বেড়াচ্ছেন যোগী
জোড়াসাঁকো থেকে সোজা উদয়নারায়ণপুর! বাংলা চষে বেড়াচ্ছেন যোগী
'তৃণমূল নামক অভিশাপ থেকে বাংলার মানুষ মুক্তি চায়'
'তৃণমূল নামক অভিশাপ থেকে বাংলার মানুষ মুক্তি চায়'
'ভুলবশত মেসেজ হয়ে গেছে', BLO-দের ডেকে আবার বাড়ি চলে যেতে বলল কমিশন
'ভুলবশত মেসেজ হয়ে গেছে', BLO-দের ডেকে আবার বাড়ি চলে যেতে বলল কমিশন
'বিজেপি এলেই চারটে বিয়ে বন্ধ', এবার দমদমে দাঁড়িয়ে হুঁশিয়ারি শাহর
'বিজেপি এলেই চারটে বিয়ে বন্ধ', এবার দমদমে দাঁড়িয়ে হুঁশিয়ারি শাহর
জানেন কী পোশাকে স্বাচ্ছন্দ্য পান কৌস্তভ?
জানেন কী পোশাকে স্বাচ্ছন্দ্য পান কৌস্তভ?
ভোট কর্মীদের জন্য বিশেষ সহায়ক পুস্তিকা দিল নির্বাচন কমিশন
ভোট কর্মীদের জন্য বিশেষ সহায়ক পুস্তিকা দিল নির্বাচন কমিশন
যশকে সঙ্গে নিয়ে ED-র দফতরে হাজিরা দিলেন নুসরত, দেখুন সেই ভিডিয়ো
যশকে সঙ্গে নিয়ে ED-র দফতরে হাজিরা দিলেন নুসরত, দেখুন সেই ভিডিয়ো
পানীয় জলে আর্সেনিকের বিষ, কেমন আছে মহদিপুর?
পানীয় জলে আর্সেনিকের বিষ, কেমন আছে মহদিপুর?