AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

RG Kar Protest: ‘ওর কত যে রক্তক্ষরণ হয়েছে… আমি আজ গুলি খেতেও প্রস্তুত’

RG Kar Protest: যাদবপুরে ৮বি বাসস্ট্যান্ডের কাছে যে জমায়েত হয়েছে, সেখানে দেখা গেল ।ষাটোর্ধ্ব এক মহিলাকে। বাকিদের সঙ্গে তিনিও দাঁড়িয়ে আছেন, স্লোগান দিচ্ছেন। তিলোত্তমার জন্য প্রাণ কাঁদছে তাঁর।

RG Kar Protest: 'ওর কত যে রক্তক্ষরণ হয়েছে... আমি আজ গুলি খেতেও প্রস্তুত'
প্রতিবাদে সামিল ষাটোর্ধ্ব মহিলাImage Credit: TV9 Bangla
| Updated on: Aug 15, 2024 | 4:50 AM
Share

কলকাতা: রাতের শহরে আজ একটাই স্লোগান ‘বিচার চাই’। রাজনীতির রঙ নেই, বয়সের বাছ-বিচার নেই। শহর থেকে গ্রাম, আজ গোটা বাংলা যেন প্রতিধ্বনিত হচ্ছে প্রতিবাদের সুরে। একজন চিকিৎসক যখন রাতে চিকিৎসা সেরে একটু বিশ্রাম নিতে গিয়েছিলেন, তখন তাঁর সঙ্গে যে ঘটনা ঘটেছে তা ভেবে শিউরে উঠেছে গোটা বাংলা। ঘুম উড়েছে মায়েদের। বুধবার রাত বাড়ার সঙ্গে সঙ্গে কার্যত রাজপথের দখল নিলেন বাংলার মহিলারা। মেয়েদের হাত ধরলেন মায়েরাও। উত্তর থেকে দক্ষিণ গোটা বাংলা জুড়ে মিছিলের পর মিছিল।

যাদবপুরে ৮বি বাসস্ট্যান্ডের কাছে যে জমায়েত হয়েছে, সেখানে দেখা গেল ।ষাটোর্ধ্ব এক মহিলাকে। বাকিদের সঙ্গে তিনিও দাঁড়িয়ে আছেন, স্লোগান দিচ্ছেন। তিলোত্তমার জন্য প্রাণ কাঁদছে তাঁর। তিনি বললেন, “তিলোত্তমার যা রক্তক্ষরণ হয়েছে, তা ভেবে আমি অনেক কেঁদেছি। মনে হয়েছে ওকে যদি বুকে টেনে নিতে পারতাম। আজ ওর জন্য রক্ত ধরাতেও আমার কোনও অসুবিধা নেই। ওর জন্য আমি গুলি খেতেও প্রস্তুত।”

জিজ্ঞাসা করা হলে ওই মহিলা জানান তাঁর বয়স ৬২। তবে আজকের রাতের প্রতিবাদে বয়স কোন বাধা নয়। এমনকী প্রতিবন্ধকতাও কোনও বাধা হয়ে দাঁড়ায়নি, এমন ছবিও দেখা গিয়েছে রাজপথে। হুইল চেয়ারে করেও প্রতিবাদ জানাতে দেখা গিয়েছে মহিলাদের। দিকে দিকে জ্বলছে মশাল পায়ে পায়ে এগোচ্ছেন মহিলারা।

যাদবপুরেই আর এক প্রতিবাদী মহিলা বলেন, “এই প্রতিবাদে সামিল হয়েছে ঠিকই, তবে এতে কোনও লাভ নেই। আজ মনে হচ্ছে পুত্র সন্তানদের গোড়া থেকে আবার শিক্ষা দিই। ওদের বলি মেয়েদের মেয়ে হিসেবে নয় মানুষ হিসেবে দেখতে।”

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)

Follow Us
মত্ত অবস্থায় পুলিশের হাতে গ্রেফতার বিডিও প্রশান্ত বর্মন
মত্ত অবস্থায় পুলিশের হাতে গ্রেফতার বিডিও প্রশান্ত বর্মন
মৌখালীর নদীর চর জুড়ে শওকতের ছেলের বিরাট ক্যাফে, দেখে নিন
মৌখালীর নদীর চর জুড়ে শওকতের ছেলের বিরাট ক্যাফে, দেখে নিন
বিঘা বিঘা চরের জমি 'চুরি' শওকত-পুত্রের ক্যাফে!
বিঘা বিঘা চরের জমি 'চুরি' শওকত-পুত্রের ক্যাফে!
উদ্ধার লাখ লাখ টাকা, গোপন আস্তানা থেকে গ্রেফতার চেয়ারম্যান
উদ্ধার লাখ লাখ টাকা, গোপন আস্তানা থেকে গ্রেফতার চেয়ারম্যান
১ তৃণমূল সাংসদ ও ৩ তৃণমূল বিধায়ক শুভেন্দুর বৈঠকে
১ তৃণমূল সাংসদ ও ৩ তৃণমূল বিধায়ক শুভেন্দুর বৈঠকে
বাড়বে মা ক্যান্টিনের সংখ্যা? কী জানালেন মুখ্যমন্ত্রী?
বাড়বে মা ক্যান্টিনের সংখ্যা? কী জানালেন মুখ্যমন্ত্রী?
কী হবে লেক টাউনে দুলতে থাকা মেসির মূর্তির ভবিষ্যৎ
কী হবে লেক টাউনে দুলতে থাকা মেসির মূর্তির ভবিষ্যৎ
কবে থেকে 'অন্নপূর্ণা যোজনা'র ফর্ম ফিল-আপ করতে পারবেন?
কবে থেকে 'অন্নপূর্ণা যোজনা'র ফর্ম ফিল-আপ করতে পারবেন?
বাঁশদ্রোণীতে তৃতীয় শ্রেণির পড়ুয়ার রহস্যমৃত্যু, স্কুলে এলেন পাপিয়া
বাঁশদ্রোণীতে তৃতীয় শ্রেণির পড়ুয়ার রহস্যমৃত্যু, স্কুলে এলেন পাপিয়া
অসুস্থ শিশুকে ঘণ্টার পর ঘণ্টা বসিয়ে রাখল স্কুল! আয়ুষের মৃত্যুতে ক্ষোভ
অসুস্থ শিশুকে ঘণ্টার পর ঘণ্টা বসিয়ে রাখল স্কুল! আয়ুষের মৃত্যুতে ক্ষোভ