AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

RG Kar Viral Video: বহিরাগতরা কি তিলোত্তমার দেহের ঠিক পাশেই ছিলেন? জবাব দিল লালবাজার

RG Kar: এ দিন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় বুঝিয়ে বলেন ঠিক কতদূর পর্যন্ত প্রবেশ করতে পেরেছেন লোকজন। তিনি জানিয়েছেন, "আরজি কর হাসপাতালের সেমিনার রুম 'প্লেস অফ অকারেন্স'। এটি ৫১/৩২ ফিট। এরই একটা অংশে মৃতদেহ উদ্ধার হয়েছে। এই ঘরের চল্লিশ ফিট পর্যন্ত পুলিশ সাদা কাপড় দিয়ে কর্ডন করে রেখেছিল।ঠ

RG Kar Viral Video: বহিরাগতরা কি তিলোত্তমার দেহের ঠিক পাশেই ছিলেন? জবাব দিল লালবাজার
আরজি করে কী হয়েছে?Image Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Aug 26, 2024 | 8:32 PM
Share

কলকাতা: সেমিনার রুমে যেখানে তিলোত্তমার দেহ পড়েছিল, ঠিক তার পাশে একাধিক ব্যক্তি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এ সংক্রান্ত ভিডিয়ো ভাইরাল হয়। যার সত্যতা যাচাই করেনি টিভি ৯ বাংলা। তবে এই ভিডিয়ো সামনে আসতেই প্রশ্ন উঠছে, বহিরাগত লোকজন ওই সময় ক্রাইম স্পটে কী করছিলেন? তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা হয়েছে? কারণ, যে সময় খোদ তিলোত্তমার বাবা-মা নিজের মেয়েকে দেখতে ওই জায়গায় পৌঁছতে পারেননি, সেই সময় বাকি লোকজন কী করছিলেন? এই সংক্রান্ত প্রশ্ন উঠতেই সোমবার সাংবাদিক বৈঠক করে লালবাজার। পরিষ্কার জানানো হয়, সেমিনার হলে যেখানে বডি পাওয়া গিয়েছিল তার থেকে চল্লিশ ফিটের মধ্যে বহিরাগত কেউ আসেনি।

এ দিন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় বুঝিয়ে বলেন ঠিক কতদূর পর্যন্ত প্রবেশ করতে পেরেছেন লোকজন। তিনি জানিয়েছেন, “আরজি কর হাসপাতালের সেমিনার রুম ‘প্লেস অফ অকারেন্স’। এটি ৫১/৩২ ফিট। এরই একটা অংশে মৃতদেহ উদ্ধার হয়েছে। এই ঘরের চল্লিশ ফিট পর্যন্ত পুলিশ সাদা কাপড় দিয়ে কর্ডন করে রেখেছিল। ভাইরাল ভিডিয়োতে যা দেখা গিয়েছে তা এই চল্লিশের ফিটের বাইরের যে এগারো ফিটের ভিডিয়ো। এখানে অনেকে উপস্থিত ছিলেন। ওইখানে বহিরাগত কেউ ছিল না।” তবে এখানেও উঠছে একাধিক প্রশ্ন। ৫১/৩২ ফিটে সেমিনার রুমে পুলিশ নিদির্ষ্ট অকুস্থল মধ্যেই যাবতীয় ঘটনা ঘটেছিল কি না সেই বিষয়ে  নিঃসংশয় হওয়া যাচ্ছে না।

তাহলে সেমিনার হলের ভিতরের বাকি এগারো ফিটে কারা উপস্থিত ছিলেন?

ইন্দিরা মুখোপাধ্যায়ের বলেন, “পুলিশ, হাসপাতালের স্টাফ, চিকিৎসকরা ছিলেন। যে চল্লিশ ফুটের কথা বললাম সেখানে বহিরাগত প্রবেশ হওয়া সম্ভব নয়। ওই খানে পুলিশের ফোর্স লাইন করে দাঁড়িয়েছিল। এই অংশে নির্দিষ্ট সংখ্যক লোকজনই প্রবেশ করতে পেরেছেন। তাঁদের মধ্যে ছিলেন তদন্তকারী আধিকারিক, ফরেন্সিক দল, এছাড়া মৃতদেহ সরানোর লোক ছিলেন। পরে পরিবারের লোকজন আসেন। এছাড়াও যাঁরা ফটোগ্রাফি করছিলেন তাঁরা ছিলেন। বাকি কেউ ওই প্রবেশ করতে পারেননি। সেমিনার হলে যেখানে বডি পাওয়া গিয়েছিল তার থেকে চল্লিশ ফিটের মধ্যে বহিরাগত কেউ আসেনি।”

ভাইরাল ভিডিয়োতে যে আইনজীবীকে দেখা গিয়েছে তিনি কীভাবে প্রবেশ করলেন?

ডিসি সেন্ট্রালের বক্তব্য, “একজন আইনজীবীর প্রসঙ্গ উঠছে। আপনাদের জানিয়ে দিই, হাসপাতাল কর্তৃপক্ষের তরফে ওইখানে আইনজীবী রাখা ছিল। এটা নিয়ে ওরাই বলতে পারবেন। তবে যিনি আইনজীবী ছিলেন, তিনি হাসপাতালের অনুমতি নিয়েই সেখানে ছিলেন।” তবে বাদ বাকি যাঁদের নিয়ে প্রশ্ন উঠছে, অর্থাৎ সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ ডেটা এন্ট্রি অপারেটর প্রসূন চট্টোপাধ্যায় কেন গিয়েছিলেন? তার উত্তর যদিও ইন্দিরা দেননি।

Follow Us
পশ্চিম মেদিনীপুরে জঙ্গল লুঠের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
পশ্চিম মেদিনীপুরে জঙ্গল লুঠের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
জেলে শাহজাহান, সন্দেশখালিতে তাঁর বাহিনীর দাপাদাপি!
জেলে শাহজাহান, সন্দেশখালিতে তাঁর বাহিনীর দাপাদাপি!
গ্রেফতারি পরোয়ানা জারি অভিষেকের PA-এর বিরুদ্ধে
গ্রেফতারি পরোয়ানা জারি অভিষেকের PA-এর বিরুদ্ধে
এবার মাটি চুরির অভিযোগ অভিষেক ও তাঁর ঘনিষ্ঠদের বিরুদ্ধে!
এবার মাটি চুরির অভিযোগ অভিষেক ও তাঁর ঘনিষ্ঠদের বিরুদ্ধে!
পাহাড় থেকে কী বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী?
পাহাড় থেকে কী বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী?
বাইরে মামলার ফাঁস, ঘরেও কি একা অভিষেক?
বাইরে মামলার ফাঁস, ঘরেও কি একা অভিষেক?
দুষ্কৃতীদের উল্টো ঝুলিয়ে শাস্তির নিদান! অমিত শাহের সুর দিলীপের কণ্ঠে
দুষ্কৃতীদের উল্টো ঝুলিয়ে শাস্তির নিদান! অমিত শাহের সুর দিলীপের কণ্ঠে
প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে অভিষেককে জিজ্ঞাসাবাদ করে কী কী জানল ইডি?
প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে অভিষেককে জিজ্ঞাসাবাদ করে কী কী জানল ইডি?
৩ বার ডাকার পরেও পুলিশকে পাত্তা দিলেন না, কোথায় অরূপ বিশ্বাস?
৩ বার ডাকার পরেও পুলিশকে পাত্তা দিলেন না, কোথায় অরূপ বিশ্বাস?
মুকুন্দপুরে অনন্যার ওয়ার্ড অফিসে পুরসভায় নিয়োগের তালিকা!
মুকুন্দপুরে অনন্যার ওয়ার্ড অফিসে পুরসভায় নিয়োগের তালিকা!