AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

CPIM-ISF: ৩ নয়, আরও বেশি আসন চায় ISF, বিকাশ কি পারবেন নওশাদদের বোঝাতে?

CPIM-ISF: তবে সব বিকিয়ে দিয়ে সমঝোতা করা হবে না বলে স্পষ্ট বার্তা দিয়েছে নওশাদরা। সিপিএম নেতৃত্ব অবশ্য জট কাটার ক্ষেত্রে আশাবাদী। উল্লেখ্য, ডায়মন্ড হারবার কেন্দ্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়ার ইচ্ছা প্রকাশ করেছেন খোদ আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী।

CPIM-ISF: ৩ নয়, আরও বেশি আসন চায় ISF, বিকাশ কি পারবেন নওশাদদের বোঝাতে?
আজ সিপিএম-আইএসএফ বৈঠকImage Credit: GFX- TV9 Bangla
| Edited By: | Updated on: Mar 18, 2024 | 1:34 PM
Share

কলকাতা: ৪২ আসনের প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে তৃণমূল। এখনও জট কাটছে না অন্যান্য রাজনৈতিক দলের। আইএসএফ-এর সঙ্গে সিপিএমের জোট নিয়ে জট ক্রমশ বাড়ছে। আসন সংখ্যা নিয়ে নওশাদদের দাবি আদৌ কি মানা হবে? সোমবারের বৈঠকেই তা অনেকটা পরিষ্কার হয়ে যাবে বলে মনে করছে রাজনৈতিক মহল। আসন সমঝোতা নিয়ে আইএসএফ-এর সঙ্গে কথা বলার জন্য সিপিএমের রাজ্য কমিটি দায়িত্ব দিয়েছে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে। সূত্রের খবর, লোকসভা নির্বাচনে আট আসন থেকে লড়তে চায় আইএসএফ, কিন্তু সিপিএম তাদের তিনটির বেশি আসনে লড়তে দিতে রাজি নয়।

এ বিষয়ে আইএসএফ নেতৃত্ব বলছে, মনোনয়ন জমা দেওয়ার পরেও, তা প্রত্যাহারের সুযোগ থাকে। ফলে আলোচনা করতে তো অসুবিধা নেই। তবে সব বিকিয়ে দিয়ে সমঝোতা করা হবে না বলে স্পষ্ট বার্তা দিয়েছে নওশাদরা। সিপিএম নেতৃত্ব অবশ্য জট কাটার ক্ষেত্রে আশাবাদী। উল্লেখ্য, ডায়মন্ড হারবার কেন্দ্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়ার ইচ্ছা প্রকাশ করেছেন খোদ আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। বামেরা এখনও ওই আসনে প্রার্থী দেয়নি। ফলে ওই আসন নিয়ে আলোচনা জারি আছে বলে মনে করা হচ্ছে।

এদিকে, সিপিএমের প্রস্তাব নিয়ে সোমবারই আলোচনায় বসছে বাম শরিক দল সিপিআই। কারণ, সিপিএম চায় ঘাটাল কেন্দ্র ছেড়ে দেওয়া হোক তাদের। এই ঘাটাল সিপিআই-এর দীর্ঘদিনের লড়াইয়ের আসন। সে ক্ষেত্রে দলের কী ভূমিকা হবে, তা নিয়ে আলোচনা হতে পারে বৈঠকে।

একইসঙ্গে এবার বসিরহাট আসনেও লড়তে চেয়েছে সিপিএম। ওই আসনটিতেও বামফ্রন্ট তৈরির পরে থেকেই সিপিআই প্রার্থী দিয়ে থাকে। সেই আসন সিপিএম-কে ছেড়ে দেওয়া হবে কি না, তা নিয়ে আলোচনা হবে বৈঠকে।

আসন সমঝোতার জট কাটিয়ে বসিরহাট আসন শেষ পর্যন্ত সিপিএম যদি লড়ে তাহলে সেখানে প্রার্থী হওয়ার দৌড়ে এগিয়ে থাকবেন সন্দেশখালির প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার। বসিরহাটের পরিবর্তে বনগাঁ আসনটি সিপিআইকে ছেড়ে দেওয়ার প্রস্তাব দিয়েছে সিপিএম।

Follow Us
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী?
দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী?
ধর্মতলা নিয়ে বড় নির্দেশ শমীকের
ধর্মতলা নিয়ে বড় নির্দেশ শমীকের
'নির্মল ঘোষকে ডিম ছোড়া উচিত হয়নি', কেন বললেন তিলোত্তমার মা?
'নির্মল ঘোষকে ডিম ছোড়া উচিত হয়নি', কেন বললেন তিলোত্তমার মা?
ঝোপঝাড় পরিষ্কারের সময়ই বিকট শব্দ...চাকদহে ভয়াবহ ঘটনা
ঝোপঝাড় পরিষ্কারের সময়ই বিকট শব্দ...চাকদহে ভয়াবহ ঘটনা
লেখা 'বন্দে মাতরম', জাতীয় পতাকা, জাতীয় গানে জুড়ল বাংলার তাঁত
লেখা 'বন্দে মাতরম', জাতীয় পতাকা, জাতীয় গানে জুড়ল বাংলার তাঁত
স্কুল ডুবেছে জলে, নৌকাতে চেপেই পতাকা উত্তোলন খুদেদের
স্কুল ডুবেছে জলে, নৌকাতে চেপেই পতাকা উত্তোলন খুদেদের
শৈশবের স্কুলে অতিথি হয়ে জাতীয় পতাকা উত্তোলন, আবেগে ভেসে গেলেন তাঁরা
শৈশবের স্কুলে অতিথি হয়ে জাতীয় পতাকা উত্তোলন, আবেগে ভেসে গেলেন তাঁরা
তাঁকে নিয়ে কী গুজব? জেনে নিজেই চমকে গিয়েছিলেন সৌরসেনী
তাঁকে নিয়ে কী গুজব? জেনে নিজেই চমকে গিয়েছিলেন সৌরসেনী