AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Maa Flyover: এবার মা উড়ালপুলে গাড়ি দাঁড় করালেই বড় ‘কেস’, ফাইন দিতে হবে ৫০০০

Maa Flyover: এ দিন কলকাতা পুলিশ নিজেদের এক্স হ্যান্ডেলে একটি নির্দেশিকা জারি করেছে। যেখানে তারা জানিয়েছে, রক্ষণাবেক্ষণের অভাবে মা উড়ালপুলে গাড়ি খারাপ হয়। কিংবা ছোটখাটো দুর্ঘটনায় উড়ালপুলে গাড়ি থামিয়ে ঝগড়া করলে তা আর মানা হবে না।

Maa Flyover: এবার মা উড়ালপুলে গাড়ি দাঁড় করালেই বড় 'কেস', ফাইন দিতে হবে ৫০০০
মা উড়ালপুলের ছবিImage Credit: Facebook
| Edited By: | Updated on: Aug 03, 2024 | 10:47 PM
Share

কলকাতা: রাস্তায় গাড়ির একটু ঠোকাঠুকি লাগলে ঝগড়া করেন? কিংবা গাড়ি ঠিকমতো দেখভাল করছেন না? গাড়ির যন্ত্রাংশ ঠিক মতো নজরে রাখছে না? তাহলেই এবার বিপদ। কারণ ট্রাফিক নিয়ে আরও কড়া কলকাতা পুলিশ। এবার রক্ষণাবেক্ষণের অভাবে যদি গাড়ি খারাপ হয়, আর সেই গাড়ি যদি ভুলক্রমে মা উড়ালপুলে বন্ধ হয়ে যায়, তাহলেই গুনতে হবে মোটা টাকা। ফাইন করবে পুলিশ। অর্থাৎ খুব প্রয়োজন ছাড়া কোনও ভাবেই ফ্ল্যাইওভারে গাড়ি দাঁড় করানো যাবে না।

এ দিন কলকাতা পুলিশ নিজেদের এক্স হ্যান্ডেলে একটি নির্দেশিকা জারি করেছে। যেখানে তারা জানিয়েছে, রক্ষণাবেক্ষণের অভাবে মা উড়ালপুলে গাড়ি খারাপ হয়। কিংবা ছোটখাটো দুর্ঘটনায় উড়ালপুলে গাড়ি থামিয়ে ঝগড়া করলে তা আর মানা হবে না। গুনতে হবে পাঁচ হাজার টাকা জরিমানা। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, মা উড়ালপুলে যানজট কমাতে এই নয়া উদ্যোগ কলকাতা ট্র্যাফিক পুলিশের।

প্রসঙ্গত, উড়ালপুলে গাড়ির চাপ থাকে বরাবর। বিশেষ করে অফিস টাইমে। হামেশাই দেখা যায় রক্ষণাবেক্ষণ ঠিক মতো না করার জেরে মাঝ রাস্তায় বন্ধ হয়ে যায় গাড়ি। যার জেরে লম্বা লাইন পড়ে যায় উড়ালপুলে। বিপাকে পড়েন সাধারণ মানুষ। আবার অনেক সময় রাস্তাতেও সামান্য কারণে ঝগড়া করে জটলা পাকে।  এতেও স্বাভাবিক যান চলাচল ক্ষতিগ্রস্ত হয়। কার্যত এজেসি বোস রোড, মা ফ্লাইওভারের জ্যাম নিয়ে তিতিবিরক্ত পুলিশ। তাই আরও কড়া তারা। উড়ালপুলে গাড়ি দাঁড় করালেই এবার ফাইন করা হবে।

Follow Us
সিকিমে টানেলে বিষাক্ত গ্যাস, অক্সিজেনের ঘাটতি, উদ্ধার কাজে চ্যালেঞ্জ
সিকিমে টানেলে বিষাক্ত গ্যাস, অক্সিজেনের ঘাটতি, উদ্ধার কাজে চ্যালেঞ্জ
অভিষেককে ফের চ্যালেঞ্জ মদন মিত্রর
অভিষেককে ফের চ্যালেঞ্জ মদন মিত্রর
বিদ্যুৎ প্রহরী অ্যাপ চালু করেছে রাজ্য
বিদ্যুৎ প্রহরী অ্যাপ চালু করেছে রাজ্য
'আমরা আশাবাদী TMC-র নাম, প্রতীক অরূপ রায়ের নেতৃত্বাধীন TMC পাবে'
'আমরা আশাবাদী TMC-র নাম, প্রতীক অরূপ রায়ের নেতৃত্বাধীন TMC পাবে'
সিকিমে সুড়ঙ্গ দুর্ঘটনায় জলপাইগুড়ির ৯ জন সহ মৃত বাংলার ১১ শ্রমিক
সিকিমে সুড়ঙ্গ দুর্ঘটনায় জলপাইগুড়ির ৯ জন সহ মৃত বাংলার ১১ শ্রমিক
বরানগরে মমতার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন শহিদের পরিবার
বরানগরে মমতার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন শহিদের পরিবার
কেন ঋতব্রত শিবিরে নেই মমতার ছবি? কী ব্যাখ্যা দিলেন ঋতপন্থী সমর্থক?
কেন ঋতব্রত শিবিরে নেই মমতার ছবি? কী ব্যাখ্যা দিলেন ঋতপন্থী সমর্থক?
'৩ মাস স্কুলে যেতে পারে না পড়ুয়ারা', আতঙ্কের কথা শোনালেন ঘাটালবাসী
'৩ মাস স্কুলে যেতে পারে না পড়ুয়ারা', আতঙ্কের কথা শোনালেন ঘাটালবাসী
অভিষেকের সঙ্গে দেখা করে কী বলেছিলেন? সবটা জানালেন মদন
অভিষেকের সঙ্গে দেখা করে কী বলেছিলেন? সবটা জানালেন মদন
'মনে হচ্ছে যেন আলেকজান্ডার পুরুর সঙ্গে কথা বলছে', কেন বললেন মদন?
'মনে হচ্ছে যেন আলেকজান্ডার পুরুর সঙ্গে কথা বলছে', কেন বললেন মদন?