AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mamata Banerjee: কড়া আইন আনা হোক, ধর্ষণ-খুনের দ্রুত বিচারে মোদীকে চিঠি মমতার

Mamata Banerjee: মমতা লেখেন, এই ধরনের ঘটনাকে কঠোর হাতে দমন করতে হবে। ফাস্ট ট্র্যাক স্পেশাল কোর্টে এই ধরনের মামলার দ্রুত নিষ্পত্তি দরকার। দ্রুত যাতে বিচার পাওয়া যায়, তার জন্য ১৫ দিনের মধ্যে বিচার প্রক্রিয়া শেষ করার দাবি করেন তিনি।

Mamata Banerjee: কড়া আইন আনা হোক, ধর্ষণ-খুনের দ্রুত বিচারে মোদীকে চিঠি মমতার
মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি লিখলেন নরেন্দ্র মোদীকে।
| Edited By: | Updated on: Aug 22, 2024 | 6:51 PM
Share

কলকাতা: আরজি করকাণ্ডে তোলপাড় গোটা দেশ। এই আবহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর দাবি, ধর্ষণ-খুনের ঘটনার বিচার দ্রুততার সঙ্গে করতে হবে। আনতে হবে কড়া আইন। ১৫ দিনের মধ্যে বিচার প্রক্রিয়া শেষ হোক, লেখেন মমতা। বৃহস্পতিবার সকালে এই একই দাবিকে সামনে রেখে এক্স হ্যান্ডেলে লেখেন তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)

এদিন প্রধানমন্ত্রীকে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, দেশে ধর্ষণ, খুনের ঘটনা বেড়েই চলেছে। যে তথ্য আসছে, তাতে সারা দেশে একদিনে প্রায় ৯০টি ধর্ষণের ঘটনা ঘটে। মহিলাদের নিরাপত্তা দায়িত্ব সকলের। এই নৃশংসতা শেষ হওয়া দরকার।

মমতা লেখেন, এই ধরনের ঘটনাকে কঠোর হাতে দমন করতে হবে। ফাস্ট ট্র্যাক স্পেশাল কোর্টে এই ধরনের মামলার দ্রুত নিষ্পত্তি দরকার। দ্রুত যাতে বিচার পাওয়া যায়, তার জন্য ১৫ দিনের মধ্যে বিচার প্রক্রিয়া শেষ করার দাবি তোলেন তিনি।

এদিন তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ও এক্স হ্যান্ডেলে লেখেন, ‘গত ১০ দিন ধরে আরজি কর নিয়ে গোটা দেশ যখন প্রতিবাদে সরব, বিচারের দাবি উঠেছে। ভারতের বিভিন্ন কোণে ৯০০টি ধর্ষণের ঘটনা ঘটেছে। আমরা কড়া আইন চাই। ৫০ দিনের মধ্যে বিচার প্রক্রিয়া শেষ করতে হবে। দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।’

Follow Us
'কে কোথায় যাচ্ছে...', কাজের চাপ বোঝালেন অগ্নিমিত্রা
'কে কোথায় যাচ্ছে...', কাজের চাপ বোঝালেন অগ্নিমিত্রা
টালা ব্রিজে বাতিস্তম্ভে টানটান 'নাটক', চলল যুবকের স্টান্টবাজি
টালা ব্রিজে বাতিস্তম্ভে টানটান 'নাটক', চলল যুবকের স্টান্টবাজি
গ্রামের উন্নয়ন কীভাবে সম্ভব? চোখে আঙুল দিয়ে দেখাল খেয়াইবান্দা
গ্রামের উন্নয়ন কীভাবে সম্ভব? চোখে আঙুল দিয়ে দেখাল খেয়াইবান্দা
কলকাতায় থাবা বসাল বিষ্ণোই গ্যাং? সামনে এল বড় অভিযোগ
কলকাতায় থাবা বসাল বিষ্ণোই গ্যাং? সামনে এল বড় অভিযোগ
কেন অভিষেক সুপ্রিম কোর্টে গিয়েছিলেন? গভীর 'ষড়যন্ত্র' দেখছেন ঋতব্রত
কেন অভিষেক সুপ্রিম কোর্টে গিয়েছিলেন? গভীর 'ষড়যন্ত্র' দেখছেন ঋতব্রত
শুভেন্দুর সঙ্গে কাকলিদের কী নিয়ে আলোচনা? মঙ্গলে সব নজর বঙ্গভবনে
শুভেন্দুর সঙ্গে কাকলিদের কী নিয়ে আলোচনা? মঙ্গলে সব নজর বঙ্গভবনে
এবার মঙ্গলকোটে টুলুর আত্মীয় বাড়িতে পুলিশ, কী রয়েছে লাল ব্যাগে?
এবার মঙ্গলকোটে টুলুর আত্মীয় বাড়িতে পুলিশ, কী রয়েছে লাল ব্যাগে?
বন্যার নিত্যসঙ্গী ডিঙি, চাহিদা তুঙ্গে ঘাটালে
বন্যার নিত্যসঙ্গী ডিঙি, চাহিদা তুঙ্গে ঘাটালে
ফ্ল্যাটে হানা দিয়েই থ পুলিশ, দেখে নিন কী কী পাওয়া গেল
ফ্ল্যাটে হানা দিয়েই থ পুলিশ, দেখে নিন কী কী পাওয়া গেল
নিজের দেশ থেকেই নির্বাসিত, বাংলাদেশ নিয়ে কী বললেন তসলিমা?
নিজের দেশ থেকেই নির্বাসিত, বাংলাদেশ নিয়ে কী বললেন তসলিমা?