AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বুধেই মুখ্যমন্ত্রীর নারদ-হলফনামা মামলার রায়দান হাইকোর্টে

Narad Case: ইতিমধ্যেই সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও আইনমন্ত্রী মলয় ঘটকের হলফনামার যে আবেদন তা গ্রহণ করতে হবে হাইকোর্টকে।

বুধেই মুখ্যমন্ত্রীর নারদ-হলফনামা মামলার রায়দান হাইকোর্টে
ফাইল চিত্র।
| Updated on: Jun 29, 2021 | 1:50 PM
Share

কলকাতা: নারদ মামলায় মুখ্যমন্ত্রী ও আইনমন্ত্রীর হলফনামা পেশ সংক্রান্ত মামলার রায়দান হবে বুধবার। মঙ্গলবার জানাল কলকাতা হাইকোর্ট। হলফনামা গ্রহণ সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশের পরই ফের কলকাতা হাইকোর্টে এই শুনানি পর্ব শুরু হয়। এই হলফনামা গৃহীত হবে কি না বুধবারই তার রায় দিতে পারে আদালত।

ইতিমধ্যেই সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও আইনমন্ত্রী মলয় ঘটকের হলফনামার যে আবেদন তা গ্রহণ করতে হবে হাইকোর্টকে। শুনানি হবে আদালতের বৃহত্তর বেঞ্চে। সেই অনুযায়ী মঙ্গলবার মামলার শুনানি হয়। আদৌ মুখ্যমন্ত্রী ও আইনমন্ত্রীর হলফনামা গ্রহণ করা হবে কি না তা নিয়ে এই শুনানি চলে। এদিনও রাজ্য সরকারের কাছে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি প্রশ্ন ছোড়েন, কেন সঠিক সময়ে হলফনামা জমা পড়ল না।

গত ১৭ মে নারদ মামলায় ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়ের মত চার হেভিওয়েট নেতাকে গ্রেফতার করে সিবিআই। তাঁদের নিজাম প্যালেসে নিয়ে যাওয়া হয়। এর পরই সেখানে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় ৬ ঘণ্টা সেখানে ছিলেন তিনি। অন্যদিকে আদালতে চার নেতার গ্রেফতারি নিয়ে যখন শুনানি চলছিল, তখন সেখানে হাজির হন রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক। এই দুই ঘটনাকে আদালতে ‘হাতিয়ার’ করে সিবিআই।

প্রথম থেকেই সিবিআইয়ের বক্তব্য, দলীয় মন্ত্রী-বিধায়ককে গ্রেফতার করার পর যদি মুখ্যমন্ত্রী সিবিআই দফতরে গিয়ে ধরনায় বসেন, তাতে তদন্তে যথেষ্ট প্রভাব পড়ে। একইসঙ্গে সিবিআই প্রশ্ন তোলে, আইনমন্ত্রী কী ভাবে আদালতে গিয়ে হাজির হতে পারেন? এরপরই মুখ্যমন্ত্রী ও আইনমন্ত্রীর কাছে হলফনামা চায় হাইকোর্ট। তা তাঁরা পেশও করেন। তবে সময়ের পরে হলফনামা দেওয়া হয়েছে বলে দাবি তুলে তা নিতে অস্বীকার করে হাইকোর্টের বৃহত্তর বেঞ্চ। সেই হলমনাফা গ্রহণ না করার সিদ্ধান্তের বিরোধিতা করেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন: ধাতব কিছু গিলে ফেলেছে ভোলে বাবার পরম ভক্ত, আনা হল মেটাল ডিটেক্টর

কিন্তু ২৫ জুন সুপ্রিম কোর্ট এই মামলা ফের হাইকোর্টেই পাঠিয়ে দেয়। জানিয়ে দেয়, হলফনামা গ্রহণ নিয়ে উচ্চ আদালতেই আবেদন জানাতে হবে মুখ্যমন্ত্রী ও আইনমন্ত্রীকে। সেই মতোই ফের হলফনামা সংক্রান্ত শুনানি ফিরল হাইকোর্ট কক্ষে। যার রায়দান সম্ভবত বুধবারই।

Follow Us
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?