AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ramgopal Varma: ‘বিশ্বাস করতে পারছি না এটা ভারতে ঘটছে’, চোপড়া নিয়ে নিন্দায় বলিউড পরিচালক রামগোপাল ভার্মা

সরু সরু এক গোছা লাঠি একত্রিত করে মারা হয় ওই তরুণী ও তরুণকে। রাস্তায় পড়ে ছটফট করতে থাকেন তাঁরা। সেই সময় সেখানে গোল করে দাঁড়িয়ে থাকা জনতা আরও উৎসাহ দিচ্ছিল ওই জেসিবিকে। মারধরের শেষে ওই তরুণীর চুলের মুঠি ধরে টানতে থাকেন অভিযুক্ত। মধ্যযুগীয় বর্বরতা তো কিছুই না, তালিবানের অত্যাচারের থেকেও ভয়ঙ্কর সে দৃশ্য।

Ramgopal Varma: 'বিশ্বাস করতে পারছি না এটা ভারতে ঘটছে', চোপড়া নিয়ে নিন্দায় বলিউড পরিচালক রামগোপাল ভার্মা
পরিচালক রামগোপাল ভার্মা।
| Updated on: Jun 30, 2024 | 11:24 PM
Share

কলকাতা: চোপড়ার ভিডিয়োটি দাবানলের মতো ছড়িয়েছে গোটা দেশে। পরিচালক রামগোপাল ভার্মাও বিস্ময় প্রকাশ করেছেন। অমিত মালব্যর পোস্ট রিপোস্ট করেছেন বলিউডের এই পরিচালক। লিখেছেন, ‘বিশ্বাস করতে পারছি না এটা ভারতে ঘটছে।’ রবিবার সকালে বিজেপি নেতা অমিত মালব্য এক্স হ্যান্ডেলে একটি ভিডিয়ো শেয়ার করেন। ১ মিনিট ৯ সেকেন্ডের সেই ভিডিয়োর প্রতি মুহূর্তে নৃশংসা, পৈশাচিক, অমানবিকতার ছবি।

উত্তর দিনাজপুরের চোপড়ায় এক তরুণী ও এক তরুণকে রাস্তায় ফেলে বেধড়ক মার মারছেন এক ষণ্ডা মার্কা যুবক। পরে জানা যায়, সেই যুবকের নাম তাজেমূল। তবে এলাকায় তিনি জেসিবি নামেই পরিচিত। বিরাট দাপট তাঁর।

অভিযোগ, ওই তরুণ ও তরুণীর মধ্যে বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে। স্বামীর বদলে ওই তরুণের সঙ্গে থাকতে চান তরুণী। আর তার জেরেই নাকি এভাবে মারধর করা হয় মাঝ রাস্তায় ফেলে। কখনও তরুণীর নিতম্বে লাঠির গোছা দিয়ে মারতে দেখা যায়, কখনও আবার পায়ে পিঠে।

সরু সরু এক গোছা লাঠি একত্রিত করে মারা হয় ওই তরুণী ও তরুণকে। রাস্তায় পড়ে ছটফট করতে থাকেন তাঁরা। সেই সময় সেখানে গোল করে দাঁড়িয়ে থাকা জনতা আরও উৎসাহ দিচ্ছিল ওই জেসিবিকে। মারধরের শেষে ওই তরুণীর চুলের মুঠি ধরে টানতে থাকেন অভিযুক্ত। মধ্যযুগীয় বর্বরতা তো কিছুই না, তালিবানের অত্যাচারের থেকেও ভয়ঙ্কর সে দৃশ্য।

রবিবার সকালে এই ভিডিয়ো (টিভিনাইন বাংলা এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি) সামনে আসার পর থেকে বিভিন্ন মহল নিন্দায় সরব। দেশের বিভিন্ন মহল থেকে আসছে প্রতিক্রিয়া। বলিউডের পরিচালক রামগোপাল ভার্মার প্রতিক্রিয়া সামনে এল এবার।

Follow Us
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
প্রথম উপার্জনের টাকায় বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটাল ওরা
প্রথম উপার্জনের টাকায় বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটাল ওরা