AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

RG Kar Case: ৫ ঘণ্টা পর মাত্র ৫ লাইনেই ‘দায় সারা’ হল কেন? আরজি কর-কাণ্ডে কীসের এত ধোঁয়াশা!

RG Kar Case: TV9 বাংলার হাতে যে নথি এসেছে, তাতে দেখা যাচ্ছে, এফআইআরের জন্য আবেদন করেন তৎকালীন এমএসভিপি সঞ্জয় বশিষ্ঠ। সকাল ৯টা ৪৫ মিনিটে সেই আবেদন করা হয়। আর আবেদন গ্রহণ করা হয় ঠিক রাত ২ টো ৪৫ মিনিটে।

RG Kar Case: ৫ ঘণ্টা পর মাত্র ৫ লাইনেই 'দায় সারা' হল কেন? আরজি কর-কাণ্ডে কীসের এত ধোঁয়াশা!
আরজি কর-কাণ্ডে উঠছে প্রশ্ন Image Credit: GFX- TV9 Bangla
| Edited By: | Updated on: Aug 14, 2024 | 10:57 PM
Share

কলকাতা: বৃহস্পতিবার রাতে যখন বিশ্রাম নিতে সেমিনার রুমে যান তিলোত্তমা, তখনই ঘটে যায় ঘটনাটা। শুক্রবার সকালে উদ্ধার হয় দেহ। অভিযোগও জানানো হয় হাসপাতালের তরফে। কিন্তু সেই অভিযোগ নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। হাইকোর্ট ইতিমধ্যেই প্রশ্ন তুলেছে, হাসপাতালের মধ্যে একদন চিকিৎসকের দেহ পড়ে থাকা সত্ত্বেও কেন অভিযোগ জানানো হল না? এদিকে, প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ বলছেন, অভিযোগ জানানো হয়েছে।

TV9 বাংলার হাতে যে নথি এসেছে, তাতে দেখা যাচ্ছে, এফআইআরের জন্য আবেদন করেন তৎকালীন এমএসভিপি সঞ্জয় বশিষ্ঠ। সকাল ৯টা ৪৫ মিনিটে সেই আবেদন করা হয়। আর আবেদন গ্রহণ করা হয় ঠিক রাত ২ টো ৪৫ মিনিটে। প্রশ্ন উঠছে, একটা এফআইআর দায়ের হতে কেন ৫ ঘণ্টা লেগে গেল?

আরও দেখা যাচ্ছে, সেই কপিতে লেখা মাত্র ৫টি লাইন। নেই ওই চিকিৎসক তথা ছাত্রীর নাম। প্রশ্ন হল, তবে কি তখনই অনুমান করেছিল হাসপাতাল কর্তৃপক্ষ যে, এই ঘটনায় নাম উল্লেখ করা যাবে না?

নেই ঘটনার কোনও সময়ের উল্লেখ বা বর্ণনা। নমো নমো করে ৫ লাইনে দায় সেরে ফেলতেই কি এই অভিযোগ করা হয়? ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন সর্বভারতীয় সভাপতি আর ভি অশোকান প্রশ্ন তুলেছেন এই বিষয়ে। তিনি বলেন, হাসপাতালে দায়িত্ব ছিল ঠিক সময়ে সঠিকভাবে অভিযোগ করা। হাসপাতাল তো ‘ফেল’ করেছে।

এদিকে, তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, অভিযোগ জানিয়েছি। এফআইআরও হয়েছে। নথি আছে, জমা করে দেব।

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)

Follow Us
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন