AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sara Ali Khan: কী ভাবে কমিয়েছেন ৪৫ কেজি? বলিউড তারকা সারা আলি খান এখনও চিন্তায়!

Fitness Success Story: হঠাৎ করেই কি ওজন কমানোর কথা খেয়াল হয়েছিল? এর জন্য কৃতিত্ব দিচ্ছেন পরিচালক করণ জোহরকে। সারাকে একটি ছবির প্রস্তাব দিয়েছিলেন। সেই চরিত্রর জন্য তাঁর অর্ধেক ওজনের নায়িকা প্রয়োজন ছিল, জানান সারা।

Sara Ali Khan: কী ভাবে কমিয়েছেন ৪৫ কেজি? বলিউড তারকা সারা আলি খান এখনও চিন্তায়!
Image Credit: Sara Ali Khan Instagram
| Updated on: Jan 12, 2025 | 11:20 PM
Share

ছিলেন ৯৬ কেজি। দীর্ঘ দিনের চেষ্টায় ৪৫ কেজি ওজন কমিয়েছিলেন বলিউড তারকা সারা আলি খান। আর এই ওজন কমানোর সফর যে সহজ ছিল না, বলাই যায়। ফিটনেস ট্রেনিং, ডায়েট এসবের সঙ্গেও গুরুত্বপূর্ণ তাগিদ এবং ধৈর্য। কার্ডিও এবং স্ট্রেন্থ ট্রেনিং করেছেন সারা। একটি পুরনো সাক্ষাৎকারে সেই সাফল্যের সফরের কথা জানিয়েছিলেন বলিউড তারকা।

অতিরিক্ত ওজন! এই প্রশ্ন করতেই সারা বলেছিলেন, ‘আমি ওভারওয়েট ছিলাম বলে মনে করি না। তবে এই বাঁধনটাকে ভাঙতে চেয়েছিলাম। আত্মবিশ্বাসে কিছুটা ঘাটতি থাকে। যা কিছুই পরতে যাচ্ছিলাম, ফিট হচ্ছিল না। নিজেকেই প্রশ্ন করতাম ৮৫ কেজি হোক আর ৯৬, পার্থক্যটা ঠিক কী? সবচেয়ে বিরক্ত লাগত, কলেছে সকলে যখন মোটা মনে করত। মনে করত, আমি যা খুশি খেতে পারি।’

‘আমি মোটা’, এই ধারনাটা ওজন কমার পরও থেকে যায়, এমনই মত সারার। তাঁর কথায়, ‘আমার মধ্যে কিছু অদ্ভূত অনুভূতি হত। মুখটা বড় লাগত। এরপর থেকে সবসময়ই খেয়াল রাখি, আমি কী খাচ্ছি। সঠিক ট্র্যাকে থাকার জন্য যা আমার কাছে খুবই জরুরি।’ হঠাৎ করেই কি ওজন কমানোর কথা খেয়াল হয়েছিল? এর জন্য কৃতিত্ব দিচ্ছেন পরিচালক করণ জোহরকে। সারাকে একটি ছবির প্রস্তাব দিয়েছিলেন। সেই চরিত্রর জন্য তাঁর অর্ধেক ওজনের নায়িকা প্রয়োজন ছিল, জানান সারা।

সারার কথায়,’বলতে গেলে, নিজের চেহারাটা বিশাল মনে হত। কোনও বয়সেই তা স্বাস্থ্যকর নয়। হরমোনের কারণেও সমস্যা হয়েছিল। যেটা এখনও রয়েছে। যখনই বেশি কিছু খেয়ে নিই বা ওজন আবার ৬০ কেজি ছুঁয়ে যায়, সকলের চোখে হয়তো মনে হতে পারে, আমি ঠিক নেই। তাই কী খাচ্ছি, কতটা ক্ষতি করছে, দেখেই বোঝা যায়। হরমোনের সমস্যা আরও বাড়িয়ে দেয়। তাই এই দিকটা খেয়াল রাখা জরুরি ছিল।’

Follow Us
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
প্রথম উপার্জনের টাকায় বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটাল ওরা
প্রথম উপার্জনের টাকায় বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটাল ওরা