AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

BIG NEWS: সরবেড়িয়ায় হামলার পরই উধাও ইডির ল্যাপটপ, ২টি মোবাইল: সূত্র

Attack on ED: সূত্র মারফত জানা যাচ্ছে, সরবেড়িয়ায় হামলার পর উধাও হয়ে গিয়েছে ইডির একটি ল্যাপটপ। ইডি সূত্রে জানা যাচ্ছে, শুধু তদন্তকারী অফিসারদের উপর হামলা চালানোই নয়, ওই হামলার পর থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না একটি ল্যাপটপ। যে ল্যাপটপটি ইডির কোনও একজন অফিসারের সঙ্গে ছিল বলে জানা যাচ্ছে।

| Edited By: | Updated on: Jan 05, 2024 | 8:20 PM
Share

কলকাতা: শুক্রবার সকালে ইডির তদন্তকারী অফিসাররা সন্দেশখালির সরবেড়িয়ায় পৌঁছানোর পর তীব্র জনরোষ তৈরি হয় এলাকায়। নজিরবিহীন ও অনভিপ্রেতভাবে ইডির অফিসারদের উপর হামলা চালায় একদল উন্মত্ত লোকজন। ইডির অফিসার ও সিআরপিএফ জওয়ানদের উপর হামলা চালানো হয়। মাথা ফাটে দুই ইডি অফিসারের। এসবের মধ্যেই চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। সূত্র মারফত জানা যাচ্ছে, সরবেড়িয়ায় হামলার পর উধাও হয়ে গিয়েছে ইডির একটি ল্যাপটপ। ইডি সূত্রে জানা যাচ্ছে, শুধু তদন্তকারী অফিসারদের উপর হামলা চালানোই নয়, ওই হামলার পর থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না একটি ল্যাপটপ। যে ল্যাপটপটি ইডির কোনও একজন অফিসারের সঙ্গে ছিল বলে জানা যাচ্ছে। পাশাপাশি দু’টি মোবাইলও পাওয়া যাচ্ছে না বলে জানা যাচ্ছে।  সূত্রের দাবি, খোয়া যাওয়া ল্যাপটপে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিও ছিল।

সরবেড়িয়া গ্রামে যখন আজ ইডির অফিসাররা গিয়েছিলেন, তখন তাঁদের সঙ্গে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিভর্তি ফাইল ছিল। সেই রকম একটি ফাইলও হামলার ঘটনার পর থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলেও ইডি সূত্রের দাবি। জানা যাচ্ছে, এই বিষয়গুলি নিয়ে ইতিমধ্যেই আইনি পরামর্শ নিতে শুরু করেছেন ইডির আধিকারিকরা। সূত্রের খবর, ল্যাপটপ ও মোবাইল খোয়া যাওয়ার বিষয়টি নিয়ে প্রথমে পুলিশের কাছে অভিযোগ জানাবে ইডি। পরবর্তীতে আদালতের কাছেও জানানো হবে বলে খবর।

তবে তদন্তকারী সংস্থার এই ধরনের ল্যাপটপগুলিতে সাধারণত যথেষ্ট সিকিওরিটির বন্দোবস্ত রাখা হয়। সহজে এই ল্যাপটপ থেকে সাধারণ মানুষ তথ্য বের করে আনতে পারবেন না বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল। এদিন সকালে যে হামলার পরিস্থিতি তৈরি হয়েছিল, তখন সেগুলি কেউ ছিনিয়ে নিয়েছিলেন কি না, নাকি হুড়োহুড়ির মধ্যে সেগুলি খোয়া গিয়েছে, সেই সব বিষয়গুলি খতিয়ে দেখা হচ্ছে।

Follow Us
কাটোয়ায় তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য অধিগৃহীত জমিতে এবার শিল্পের সম্ভাবনা
কাটোয়ায় তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য অধিগৃহীত জমিতে এবার শিল্পের সম্ভাবনা
মেয়াদ উত্তীর্ণ স্যালাইনকাণ্ডে মেদিনীপুরে মেডিক্যালে শোকজ হলেন কারা?
মেয়াদ উত্তীর্ণ স্যালাইনকাণ্ডে মেদিনীপুরে মেডিক্যালে শোকজ হলেন কারা?
ধূপগুড়িতে গ্রেফতার সমবায় ব্যাঙ্কের প্রাক্তন ভাইস চেয়ারম্যান
ধূপগুড়িতে গ্রেফতার সমবায় ব্যাঙ্কের প্রাক্তন ভাইস চেয়ারম্যান
মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, শোকজ করা হল ৫ জনকে
মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, শোকজ করা হল ৫ জনকে
সোম থেকেই অশান্তির আগেই শায়েস্তা হবে গুন্ডারা!
সোম থেকেই অশান্তির আগেই শায়েস্তা হবে গুন্ডারা!
রেজিনগর জিতলে 'দু'হাত' ভরে দেওয়ার প্রতিশ্রুতি শুভেন্দু অধিকারীর
রেজিনগর জিতলে 'দু'হাত' ভরে দেওয়ার প্রতিশ্রুতি শুভেন্দু অধিকারীর
মমতাকে আরও একা করে এবার ঋত-শিবিরে নাম লেখাচ্ছেন অনুব্রতও?
মমতাকে আরও একা করে এবার ঋত-শিবিরে নাম লেখাচ্ছেন অনুব্রতও?
আজ বারুইপুরে সূর্যপুর ফাঁড়ির উদ্বোধনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
আজ বারুইপুরে সূর্যপুর ফাঁড়ির উদ্বোধনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
'বুঝতে হবে কেন ভয় পাচ্ছেন', অভিষেককে কটাক্ষ ইন্দ্রনীলের
'বুঝতে হবে কেন ভয় পাচ্ছেন', অভিষেককে কটাক্ষ ইন্দ্রনীলের
ফলতায় পুনর্নির্বাচনে কেন প্রচারে যাননি মমতা-অভিষেক? সুস্মিতা বললেন...
ফলতায় পুনর্নির্বাচনে কেন প্রচারে যাননি মমতা-অভিষেক? সুস্মিতা বললেন...