AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Suvendu Adhikari: দাসপুরে হিন্দু ধর্মগুরুর ওপর দুষ্কৃতী হামলার অভিযোগ, ফেসবুকে পোস্ট শুভেন্দুর

Suvendu Adhikari: সোমবার রাতে দাসপুরের ধরমপুর গ্রামে ভগবত গীতার একটি কর্মসূচি ছিল। সেখানে উপস্থিত ছিলেন হিরন্ময় গোস্বামী। সেখানে কর্মসূচি শেষ করে বেরিয়ে এসে রাস্তা দিয়ে যখন হাঁটছিলেন, সে সময়ে ২ জন দুষ্কৃতী তাঁর ওপর হামলা চালায় বলে অভিযোগ।

Suvendu Adhikari: দাসপুরে হিন্দু ধর্মগুরুর ওপর দুষ্কৃতী হামলার অভিযোগ, ফেসবুকে পোস্ট শুভেন্দুর
দাসপুরে আক্রান্ত ধর্মগুরুImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Apr 02, 2025 | 3:18 PM
Share

কলকাতা: পশ্চিম মেদিনীপুরে ধর্মগুরুর ওপর দুষ্কৃতী হামলার অভিযোগ। সরব বিজেপি। দাসপুরে হিরন্ময় গোস্বামীর ওপর প্রাণঘাতী হামলা হয়েছে বলে অভিযোগ। গলায় দড়ি দিয়ে চেপে ধরে ধারাল অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে বলে অভিযোগ। আশঙ্কাজনক অবস্থায় তিনি হাসপাতালে ভর্তি।

বিজেপির তরফ থেকে জানানো হয়েছে, সোমবার রাতে দাসপুরের ধরমপুর গ্রামে ভগবত গীতার একটি কর্মসূচি ছিল। সেখানে উপস্থিত ছিলেন হিরন্ময় গোস্বামী। সেখানে কর্মসূচি শেষ করে বেরিয়ে এসে রাস্তা দিয়ে যখন হাঁটছিলেন, সে সময়ে ২ জন দুষ্কৃতী তাঁর ওপর হামলা চালায় বলে অভিযোগ।

অভিযোগ, দুই দুষ্কৃতী কাঁচি দিয়ে হিরন্ময়ের জটা কেটে দেয়। গলায় দড়ি দিয়ে পিছন থেকে পেঁচিয়ে ধারাল অস্ত্র দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ। আশঙ্কাজনক অবস্থায় ওই ধর্মগুরুকে ঘাটাল হাসপাতালে ভর্তি করা হয়। গোটা বিষয়টি নিজের সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গোটা বিষয়টি নিয়ে সরব বিজেপি। বাংলায় আবারও হিন্দুরা আক্রান্ত বলে অভিযোগ করেছেন শুভেন্দু।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?