AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Saraswati Puja: ভিডিয়ো রেকর্ডিং, নিরাপত্তার দায়িত্বে যুগ্ম কমিশনার পদমর্যাদার অফিসার, যোগেশ চন্দ্রের সরস্বতী পুজো নিয়ে বড় নির্দেশ হাইকোর্টের

Saraswati Puja: পুজো এবং বিসর্জন ঘিরে যাতে কোনও সমস্যা না হয়, তার জন্য পর্যাপ্ত সংখ্যায় সশস্ত্র পুলিশ কর্মী মোতায়েন করার নির্দেশও দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত। অন্যদিকে কলেজে বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণ করতে তাঁরা অপারগ, তা এদিন আদালতে জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ।

Saraswati Puja: ভিডিয়ো রেকর্ডিং, নিরাপত্তার দায়িত্বে যুগ্ম কমিশনার পদমর্যাদার অফিসার, যোগেশ চন্দ্রের সরস্বতী পুজো নিয়ে বড় নির্দেশ হাইকোর্টের
বড় নির্দেশ হাইকোর্টের Image Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: Jan 31, 2025 | 3:25 PM
Share

কলকাতা: যোগেশচন্দ্র ল’ কলেজে বিতর্কের মধ্যেই এবার মামলা হয়ে গেল কলকাতা হাইকোর্টে। কোথায় পুজো হবে সেই সিদ্ধান্ত নেবেন দুই কলেজের প্রিন্সিপাল। নিরাপত্তার জন্য মোতায়েন থাকবে প্রচুর পুলিশ। পুজোর যাবতীয় ভিডিয়ো রেকর্ডিং করতে হবে। নির্দেশ হাইকোর্টের। গোটা পুজো হবে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকের নজরদারি। পুলিশের যুগ্ম কমিশনার পদমর্যাদার অফিসার থাকছেন দায়িত্বে। ৫ ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। 

দুই কলেজে অর্থাৎ, যোগেশ চন্দ্র ডে কলেজ ও যোগেশ চন্দ্র চৌধুরী ল কলেজে সরস্বতী পুজো আদপে কোন জায়গায় হবে তা ঠিক করবেম দুই কলেজের দায়িত্বে থাকা অধ্যক্ষরা। এদিন সেটাও জোরের সঙ্গে স্পষ্ট করে দিয়েছে আদালত। তারপরই আইন-শৃঙ্খলা পরিস্থিতির যাতে নতুন করে অবনতি না হয় সে কারণেই সামগ্রিক নজরদারির দায়িত্বে থাকছেন উচ্চ পদস্থ পুলিশ আধিকারিক। কোন আধিকারিক সেই দায়িত্ব পাবেন তা ঠিক করবেন কলকাতার পুলিশ কমিশনার। সেটাও জানিয়েছে কোর্ট। 

পুজো এবং বিসর্জন ঘিরে যাতে কোনও সমস্যা না হয়, তার জন্য পর্যাপ্ত সংখ্যায় সশস্ত্র পুলিশ কর্মী মোতায়েন করার নির্দেশও দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত। অন্যদিকে কলেজে বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণ করতে তাঁরা অপারগ, তা এদিন আদালতে জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ। সূত্রের খবর এমনটাই। প্রিন্সপালরাও স্পষ্ট জানাচ্ছেন পরিস্থিতি তাঁদের হাতের বাইরে। তাঁদের পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। সে কারণেই তাঁরা শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হয়েছেন। 

সূত্রের খবর, দু’টি কলেজের পড়ুয়ারা প্রতি বছর দু’টি আলাদা জায়গায় পুজো করতো। এবছর পুরনো ভবন থেকে নতুন ভবনে যাওয়ার রাস্তায় এমনভাবে একটি প্যান্ডেল বানানো হয়েছে যা সমস্যা তৈরি করছে। ল’ কলেজের পড়ুয়ারা তাঁদের ক্লাসে যেতে পারছেন না বলে অভিযোগ। তার জেরেই একটি মামলা করা হয়। 

Follow Us
ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে গ্রেফতারির সংখ্যা বেড়ে ১৬
ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে গ্রেফতারির সংখ্যা বেড়ে ১৬
মঙ্গলবার এনডিএ সংসদীয় দলের বৈঠক, কোন স্ট্র্যাটেজি ঠিক করবেন মোদী?
মঙ্গলবার এনডিএ সংসদীয় দলের বৈঠক, কোন স্ট্র্যাটেজি ঠিক করবেন মোদী?
'কাশ্মীর মাঙ্গে আজাদি' স্লোগান দিলে কী হবে? জানিয়ে দিলেন শমীক
'কাশ্মীর মাঙ্গে আজাদি' স্লোগান দিলে কী হবে? জানিয়ে দিলেন শমীক
হঠাৎ একের পর এক দোকানে হানা দিলেন কৃষিমন্ত্রী দুধকুমার, কেন?
হঠাৎ একের পর এক দোকানে হানা দিলেন কৃষিমন্ত্রী দুধকুমার, কেন?
'সেবাশ্রয় কোনও ছোটখাটো দুর্নীতি নয়', ব্যাখ্যা দিলেন ঋতব্রত
'সেবাশ্রয় কোনও ছোটখাটো দুর্নীতি নয়', ব্যাখ্যা দিলেন ঋতব্রত
দায়িত্বে নেই ধর্মেন্দ্র, শিক্ষামন্ত্রকের আপাতত 'প্রধান' প্রহ্লাদ জোশী
দায়িত্বে নেই ধর্মেন্দ্র, শিক্ষামন্ত্রকের আপাতত 'প্রধান' প্রহ্লাদ জোশী
পুলিশের উর্দিতে হাত প্রাক্তন মুখ্যমন্ত্রীর
পুলিশের উর্দিতে হাত প্রাক্তন মুখ্যমন্ত্রীর
৫ টাকায় খাবার, সেখানেও দুর্নীতির থাবা!
৫ টাকায় খাবার, সেখানেও দুর্নীতির থাবা!
কলকাতা থেকে পালিয়েও শেষরক্ষা হল না, অণ্ডাল থেকে জালে 'দাগি' আফরোজ
কলকাতা থেকে পালিয়েও শেষরক্ষা হল না, অণ্ডাল থেকে জালে 'দাগি' আফরোজ
রক্তাক্ত সাংবাদিকরা, গুন্ডাদমন আইন প্রয়োগে কেন আপত্তি বামেদের?
রক্তাক্ত সাংবাদিকরা, গুন্ডাদমন আইন প্রয়োগে কেন আপত্তি বামেদের?