AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Weather Update: পুরো দোলটাই মাটি করে দেবে নাকি বৃষ্টি! ঘূর্ণাবর্তের প্রভাব বাংলায়, জারি সতর্কতা

Weather Update: আজ, সোমবার বাংলায় দোলযাত্রা পালিত হচ্ছে। সারা রাজ্য জুড়ে রঙের উৎসব। বসন্তের এই বিশেষ দিনের অপেক্ষায় থাকেন বঙ্গবাসী। বাতাসে মিশেছে আবীরের গন্ধ। তবে বৃষ্টি সেই রঙ ধুয়ে দেবে না তো? আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস তেমনই।

Weather Update: পুরো দোলটাই মাটি করে দেবে নাকি বৃষ্টি! ঘূর্ণাবর্তের প্রভাব বাংলায়, জারি সতর্কতা
গ্রাফিক্স - এআইImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Mar 25, 2024 | 10:18 AM
Share

কলকাতা: দিন দুয়েক হল তাপমাত্রা বেড়েছে কিছুটা। সকাল থেকে আকাশ পরিষ্কার। একেবারে ছুটির মেজাজ। আবীর, রঙ নিয়ে রাস্তায় নামার প্রস্তুতি নিচ্ছেন বাংলার মানুষ। কোথাও কোথাও চলছে বসন্ত উৎসব তথা সাংস্কৃতিক অনুষ্ঠান। হলুদ বা সাদা শাড়ি পরে একে অপরের গালে রঙ ছুঁইয়ে দিচ্ছেন কেউ কেউ। কিন্তু সেই সব আনন্দই মাটি হয়ে যেতে পারে। নামতে পারে অঝোরে বৃষ্টি। এমনটাই বলছে আলিপুর আবহাওয়া দফতর। হলুদ সতর্কতাও জারি করা হয়েছে একটা অংশে।

অসমে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। তার জেরেই সোমবার দোলেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরই মধ্যেই উত্তরবঙ্গ জুড়ে হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। উত্তরের তিন জেলায় ভারী  বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে ভারী বৃষ্টির ইঙ্গিত দেওয়া হয়েছে।

তবে দোলে বৃষ্টি থেকে বাদ পড়বে না দক্ষিণবঙ্গও। দক্ষিণের আট জেলায় সোমবার বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তাই বৃষ্টি শুরু হওয়ার আগে রঙের খেলা সেরে নেওয়াই ভাল, নাহলে সব রঙ ধুয়ে যেতে পারে বৃষ্টিতে। কলকাতায় আকাশ থাকবে আংশিক মেঘলা। ফলে গরম বাড়বে। তাপমাত্রার বেশ কিছুটা বাড়তে পারে বলে জানা যাচ্ছে। ৩৭ ডিগ্রির ঘরে যেতে পারে দক্ষিণবঙ্গের পারদ। গতকাল, রবিবার পানাগড়ের সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছয় ৩৭.৬ ডিগ্রিতে।

Follow Us
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী?
দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী?
ধর্মতলা নিয়ে বড় নির্দেশ শমীকের
ধর্মতলা নিয়ে বড় নির্দেশ শমীকের
'নির্মল ঘোষকে ডিম ছোড়া উচিত হয়নি', কেন বললেন তিলোত্তমার মা?
'নির্মল ঘোষকে ডিম ছোড়া উচিত হয়নি', কেন বললেন তিলোত্তমার মা?
ঝোপঝাড় পরিষ্কারের সময়ই বিকট শব্দ...চাকদহে ভয়াবহ ঘটনা
ঝোপঝাড় পরিষ্কারের সময়ই বিকট শব্দ...চাকদহে ভয়াবহ ঘটনা
লেখা 'বন্দে মাতরম', জাতীয় পতাকা, জাতীয় গানে জুড়ল বাংলার তাঁত
লেখা 'বন্দে মাতরম', জাতীয় পতাকা, জাতীয় গানে জুড়ল বাংলার তাঁত
স্কুল ডুবেছে জলে, নৌকাতে চেপেই পতাকা উত্তোলন খুদেদের
স্কুল ডুবেছে জলে, নৌকাতে চেপেই পতাকা উত্তোলন খুদেদের
শৈশবের স্কুলে অতিথি হয়ে জাতীয় পতাকা উত্তোলন, আবেগে ভেসে গেলেন তাঁরা
শৈশবের স্কুলে অতিথি হয়ে জাতীয় পতাকা উত্তোলন, আবেগে ভেসে গেলেন তাঁরা
তাঁকে নিয়ে কী গুজব? জেনে নিজেই চমকে গিয়েছিলেন সৌরসেনী
তাঁকে নিয়ে কী গুজব? জেনে নিজেই চমকে গিয়েছিলেন সৌরসেনী