West Bengal Elections 2026 Phase 2 Voting Highlights: ৯১ শতাংশ পেরলো ভোটের হার, কমিশন বলছে, ‘স্বাধীনতার পর রেকর্ড ভোট বাংলায়’

West Bengal Assembly Election 2026, Second Phase Voting Highlights Updates: মহারণের দ্বিতীয় দফা আজ। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট গ্রহণ আজ। মোট ৭ জেলায় ১৪২টি আসনে ভোট গ্রহণ হবে। ৩ কোটি ২১ লক্ষ ৭৫ হাজার ২৯৯ জন ভোটাররা নিজেদের মতামত জানাবেন ব্যালট বক্সে।

West Bengal Elections 2026 Phase 2 Voting Highlights: ৯১ শতাংশ পেরলো ভোটের হার, কমিশন বলছে, স্বাধীনতার পর রেকর্ড ভোট বাংলায়
মমতা বন্দ্যোপাধ্যায়Image Credit source: Tv9 Bangla

| Edited By: শুভশ্রী রায়চৌধুরী

Apr 29, 2026 | 11:38 PM

মহারণের দ্বিতীয় দফা আজ। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট গ্রহণ আজ। মোট ৭ জেলায় ১৪২টি আসনে ভোট গ্রহণ হবে। ৩ কোটি ২১ লক্ষ ৭৫ হাজার ২৯৯ জন ভোটাররা নিজেদের মতামত জানাবেন ব্যালট বক্সে। ভাগ্য নির্ধারণ হবে ১৪৪৮ জন প্রার্থীর। দ্বিতীয় দফায় একাধিক হেভিওয়েট প্রার্থী রয়েছেন। এবারের সবথেকে বেশি হাড্ডাহাড্ডি লড়াই ভবানীপুরে। বিদায়ী মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মুখোমুখি লড়াই বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর। সকাল ৭টা থেকে ভোট গ্রহণ শুরু। চলবে সন্ধে ৬টা পর্যন্ত। আগামী ৪ মে ভোটের ফলাফল প্রকাশ হবে। তখনই জানা যাবে পশ্চিমবঙ্গের গদিতে কে বসতে চলেছে? ভোটের যাবতীয় আপডেট দেখে নিন একনজরে-

 

 

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 29 Apr 2026 05:44 PM (IST)

    Voter Turnout: বিকেল ৫টা পর্যন্ত ভোটের হার ৯০ শতাংশ

    বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়ল ৮৯.৯৯ শতাংশ

    হুগলি- ৯০.৩৪ শতাংশ
    হাওড়া- ৮৯.৪৪ শতাংশ
    কলকাতা উত্তর- ৮৭.৭৭ শতাংশ
    কলকাতা দক্ষিণ- ৮৬.১১ শতাংশ
    নদিয়া- ৯০.২৮ শতাংশ
    উত্তর ২৪ পরগনা- ৮৯.৭৪ শতাংশ
    দক্ষিণ ২৪ পরগনা- ৮৯.৫৭ শতাংশ
    পূর্ব বর্ধমান- ৯২.৩৬ শতাংশ

  • 29 Apr 2026 04:22 PM (IST)

    Mamata Banerjee: ভোট দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

    ভোট দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মিত্র ইনস্টিটিউশনে ভোট দিলেন তিনি। কিন্তু, ভোট দিতে যাওয়ার আগে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন তিনি। তাঁর অভিযোগ, মহিলা, বাচ্চাদের মারধর করছে কেন্দ্রীয় বাহিনী।

     

  • 29 Apr 2026 03:53 PM (IST)

    WB Assembly Election 2026: দুপুর তিনটে পর্যন্ত ভোট পড়ল প্রায় ৭৯ শতাংশ

    দুপুর তিনটে পর্যন্ত রাজ্যে ভোট পড়ল প্রায় ৭৯ শতাংশ। তার মধ্যে কোথায় কত ভোট পড়ল দেখে নেওয়া যাক

    • কলকাতা উত্তরে ভোট পড়ল ৭৮ শতাংশ
    • কলকাতা দক্ষিণে ৭৫ শতাংশ
    • হুগলিতে ৮১ শতাংশ
    • পূর্ব বর্ধমানে ৮৩ শতাংশ
    • ভবানীপুরে ভোট পড়েছে ৭৬ শতাংশ
  • 29 Apr 2026 03:06 PM (IST)

    Siddiqulla Chowdhury: সিদ্দিকুল্লার কেন্দ্রে চরম অশান্তি, বন্ধ

    • মন্তেশ্বর বিধানসভার মন্তেশ্বর গ্রামে বুথ নম্বর ৩৫-এ তৃণমূল প্রার্থী সিদ্দিকুল্লা চৌধুরীর নামের পাশে সুইচ সেলোটেপ দিয়ে আটকে দেওয়ার অভিযোগ উঠল।
    • দুপুরেই ভোট প্রক্রিয়া বন্ধ হয়ে যায়। ঘটনাস্থলে পৌঁছয় নির্বাচন কমিশন ও পুলিশ প্রশাসনের কর্তারা।
    • কয়েক ঘণ্টা ভোটগ্রহণ বন্ধ ছিল ওই কেন্দ্রে। প্রশাসনের আধিকারিকদের সঙ্গেও ঘটনাস্থলে পৌঁছেছেন সিদ্দিকুল্লাহ চৌধুরীও।
    • পরে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী পরিস্থিতি সামাল দিলে আবার ভোটগ্রহণ শুরু হয়।
  • 29 Apr 2026 02:50 PM (IST)

    Central Force: সাতগাছিয়ায় আক্রান্ত শিশু, কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অভিযোগ

    • ১১৬ নম্বর বুথ। ভিড় সরানোর জন্য লাঠিচার্জ করে কেন্দ্রীয় বাহিনী। সেই সময় ওই শিশু আহত হয়।
    •  

      অভিযোগ, কেন্দ্রীয় বাহিনীর আঘাতে আহত হয়েছেন নাবালক। তবে কেন্দ্রীয় বাহিনীর দাবি, ভিড় সরাতে গিয়েই লেগে যায়।

  • 29 Apr 2026 02:43 PM (IST)

    WB Assembly Election 2026: ক্যানিং পশ্চিমে ১১২ নং বুথে বন্ধ ভোটগ্রহণ

    দ্বিতীয় দফার ভোটে ক্যানিংয়ে উত্তেজনা। ক্যানিং পশ্চিমের ১১২ নং বুথে বন্ধ রয়েছে ভোটগ্রহণ। প্রায় একঘণ্টা ধরে ভোটগ্রহণ বন্ধ রয়েছে বলে জানা গিয়েছে। সেখানে পঞ্চায়েত প্রধানকে মারধরের অভিযোগে বিক্ষোভ চলছে। কেন্দ্রীয় বাহিনীকে ঘিরে বিক্ষোভ।

  • 29 Apr 2026 01:41 PM (IST)

    Voter Turnout: দুপুর ১টা পর্যন্ত কোথায় কত ভোট পড়ল?

    দ্বিতীয় দফায় দুপুর ১টা পর্যন্ত মোট ৬১.১১ শতাংশ ভোট পড়েছে।

    হুগলি- ৬৪.৫৭ শতাংশ
    হাওড়া- ৬০.৬৮ শতাংশ
    কলকাতা উত্তর- ৬০.১৮ শতাংশ
    কলকাতা দক্ষিণ- ৫৭.৭৩ শতাংশ
    নদিয়া- ৬১.৪১ শতাংশ
    উত্তর ২৪ পরগনা- ৫৯.২০ শতাংশ
    পূর্ব বর্ধমান- ৬৬.৮০ শতাংশ

  • 29 Apr 2026 01:39 PM (IST)

    শরবত বিতরণকে কেন্দ্র করে উত্তেজনা

    • ভোটকেন্দ্রের বাইরে শরবত বিতরণকে কেন্দ্র করে উত্তেজনা নদিয়ার নবদ্বীপ বিধানসভার ৫৩ নম্বর বুথে। বিজেপির অভিযোগ, ভোট কেন্দ্রের ১০০ মিটারের মধ্যে শরবত বিতরণ করছিল তৃণমূল। একটি ট্রলি রিক্সায় তিন টি ড্রামে করে নিয়ে আসা হয় শরবত।
    • বিজেপি কর্মীরা তেড়ে গেলে শরবতের গাড়ি ফেলে পালিয়ে যায় তারা। বিজেপি কর্মীরা গিয়ে সেই শরবত নর্দমায় ফেলে দেয়। এই ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা পরিস্থিতি সৃষ্টি হয়।
    • বিজেপি কর্মীদের অভিযোগ, নির্বাচন কমিশনের বিধি-নিষেধ ভঙ্গ করে ভোটকেন্দ্রের ১০০ মিটারের ভেতরে ঢুকে বড় বড় জারের মধ্যে করে শরবত মজুদ করে তৃণমূলের কর্মীরা। এই শরবত খাইয়ে ভোটারদের প্রবাহিত করার চেষ্টা করছিল তৃণমূল, তাই বিজেপি কর্মীরা বাধা দেয়।
    • অন্যদিকে বিজেপির তোলা অভিযোগ অস্বীকার করে তৃণমূলের দাবি, ভোট কেন্দ্রের ১০০ মিটারের বাইরে মানুষের তৃষ্ণা মেটাতে শরবত বিলি করছিল তৃণমূল। বিজেপি ইচ্ছাকৃতভাবে তাদের শরবত ফেলে দেয়।
  • 29 Apr 2026 01:35 PM (IST)

    ভোটের লাইনে লাঠিচার্জের অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে

    • ভোটের লাইনে অতর্কিত লাঠিচার্জ করার অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে।
    • তারকেশ্বর বিধানসভার বালিগরী এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বালিগরি অধর মনি দত্ত বিদ্যমন্দির স্কুলে চারটি বুথ- ২১৮, ২১৯, ২২০, ২২১-এ ভোট গ্রহণ কেন্দ্র করা হয়েছে।
    • তারকেশ্বরের তৃণমূল প্রার্থীর অভিযোগ, বুথের ভিতর জায়গা থাকলেও ভোটারদের বাইরে রোদে দাঁড় করিয়ে রাখা হচ্ছিল। এই বিষয়ে সংশ্লিষ্ট আধিকারিককে বলতে যাওয়ায়, অতর্কিত লাঠিচার্জ করে বুথে দায়িত্ব প্রাপ্ত কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।
    • আরও অভিযোগ, মহিলাদেরও বেধড়ক মারধোর করা হয়। এমনকী ক্যানসারে আক্রান্ত এক মহিলাকে ফেলে মারা হয় বলে অভিযোগ করেন তৃণমূল প্রার্থী রামেন্দু সিংহ রায়।
  • 29 Apr 2026 01:23 PM (IST)

    ভোট দিয়ে বেরলেই গন্ধ শুঁকছে দুষ্কৃতীরা

    • দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী বিধানসভা কেন্দ্রের ৩১ নম্বর বুথে ভোটগ্রহণ চলাকালীন ব্যাপক উত্তেজনা।
    • অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ইভিএম (EVM) মেশিনের বোতামে সুকৌশলে আতর লাগিয়ে রেখেছে। ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার পর বাইরে বেরোলে, দুষ্কৃতীরা ভোটারদের হাত শুঁকে দেখার চেষ্টা করছে বলে অভিযোগ, যাতে জানা যায় তারা কোন বোতাম টিপেছেন।
    • বিজেপিকে ভোট দিয়েছেন এই সন্দেহে প্রণব দলুই নামে এক বিজেপি কর্মীকে মারধর করা হয়েছে বলেও অভিযোগ। আক্রান্ত কর্মীর মা কান্নায় ভেঙে পড়েছেন এবং ছেলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
  • 29 Apr 2026 01:17 PM (IST)

    বিএলও বিজেপির হয়ে কাজ করছেন, অভিযোগ শ্রেয়া পাণ্ডের

    • তীব্র উত্তেজনা মনিকতলার রানি ভবানী স্কুলে। তৃণমূল প্রার্থী শ্রেয়া পাণ্ডের অভিযোগ, বিএলও বিজেপির হয়ে কাজ করছেন।
    • বিজেপি প্রার্থীকে বুথে ঢুকতে দিলেও, তাঁকে ঢুকতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ শ্রেয়া পাণ্ডের।
    • কেন্দ্রীয় বাহিনী এবং নির্বাচন কমিশন জেনে বুঝে এই কাজ করছে। এই মুহূর্তে ভোটের লাইনে রয়েছে ব্যাপক ভিড়। ভোটারদের অভিযোগ খুব স্লো চলছে ভোটদান।
  • 29 Apr 2026 01:14 PM (IST)

    কালীঘাটে দৌড়চ্ছেন শুভেন্দু

    • দ্বিতীয় দফার ভোটে এখনও উত্তপ্ত কালীঘাট।
    • বহিরাগতদের ধরতে কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে দৌড়লেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।
  • 29 Apr 2026 01:12 PM (IST)

    বাসন্তীতে কেন্দ্রীয় বাহিনীকে লক্ষ্য করে জয় বাংলা স্লোগান

    • বাসন্তীর ৭৬ নম্বর বুথের সামনে ফের উত্তেজনা।
    • পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরকে লক্ষ্য করে জয় বাংলা স্লোগান তৃণমূল কর্মীদের। ভোটারদের হেনস্থা করার অভিযোগ অভিযোগ বাহিনীর বিরুদ্ধে।
    • স্থানীয় তৃণমূল নেতা রাজা গাজীর বাড়িতে পুলিশি তল্লাশির বিরুদ্ধে ভোটারদের বিক্ষোভ। চরম উত্তেজনা বুথের সামনে। রাজা গাজীর বাড়ি থেকে দুই যুবককে আটক। আটক যুবকদের ছাড়ানোর দাবিতে বিক্ষোভ। এলাকায় প্রচুর পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন।
  • 29 Apr 2026 01:09 PM (IST)

    ISF-র বোতামে ফেবিকুইক লাগানোর অভিযোগ

    • মিনাখায় EVM মেশিনে আইএসএফ প্রার্থীর বোতামের পাশে আঠা মেরে দেওয়া হয়েছে বলে অভিযোগ।
    • মিনাখা বিধানসভার ৪১ নম্বর বুথে ইভিএম মেশিনে আইএসএফ প্রার্থী প্রতীক মন্ডলের বাটনে ফেবিকুইক আঠা লাগানোর অভিযোগ।
    • আইএসএফ প্রার্থী প্রতীক মন্ডলের আরও অভিযোগ, ষড়যন্ত্র করে আঠা লাগিয়ে দিয়েছে, যাতে ইভিএম মেশিনের বোতাম কাজ না করে, আইএসএফ এ ভোট দিতে গেলে ভোট না পড়ে।
    • মিনাখা বিধানসভার আই এস এফ প্রার্থী প্রতীক মন্ডল এই বুথ পুনঃনির্বাচন চাইছেন।
  • 29 Apr 2026 01:07 PM (IST)

    একে-অপরকে জড়িয়ে ধরলেন সিপিএম-তৃণমূল প্রার্থী

    • আরামবাগে সৌজন্যের রাজনীতি। বুথ পরিদর্শনে এসে একে-অপরকে জড়িয়ে ধরলেন সিপিএম-তৃণমূল প্রার্থী।
    • দু’জনের দেখা হতেই কুশল বিনিময় করলেন দুই দলেরই মহিলা প্রার্থী। আরামবাগের তৃণমূল প্রার্থী মিতা বাগ ও সিপিএম প্রার্থী বিথীকা পণ্ডিত। এদিন আরামবাগের সালেপুর-২ পঞ্চায়েতের ২১৫, ২১৬ ও ২১৭ নম্বর বুথে যান। সেখানে দুজনে মুখোমুখি হতেই সৌজন্য সাক্ষাৎ করেন।
    • উভয়ই বললেন,আমরা মানুষ। মানবিকতা চলে যায়নি। ভোট সুষ্ঠুভাবে হচ্ছে। শান্তিপূর্ণ ভোট হোক এটাই চাই।
  • 29 Apr 2026 01:06 PM (IST)

    বিজেপি এজেন্টকে বুথ থেকে বের করে দেওয়ার অভিযোগ

    • বালি বিধানসভা কেন্দ্রে লিলুয়া ভারতীয় স্কুলে বিজেপি এজেন্টকে ১৬১ নম্বর বুথ থেকে বের করে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।
    • বিজেপি প্রার্থী সঞ্জয় সিং-র ইলেকশন চিফ এজেন্ট পৌলমী আদক বুথ এজেন্টকে বসাতে গেলে, তাঁকে মারধরের অভিযোগ ওঠে। তিনি হাতে এবং মুখে চোট পান।
    • কেন্দ্রীয় বাহিনীর নিষ্ক্রিয়তা অভিযোগ আনলেও, পরে বিজেপির এজেন্টকে ভেতরে বসতে দেওয়া হয়।
  • 29 Apr 2026 01:03 PM (IST)

    ভোট বন্ধ বর্ধমান উত্তর বিধানসভায়

    • গ্রামবাসীদের অভিযোগে ভোট বন্ধ। পূর্ব বর্ধমানের বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের ১৭০ নম্বর বুথে গণ্ডগোল।  মহীপাল প্রাথমিক বিদ্যালয়ের ১৭০ নম্বর বুথে গ্রামবাসীদের একাংশের অভিযোগে ভোট গ্রহণ বন্ধ।
    •  অভিযোগ, হাটগোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান বাণী মাণ্ডি নির্দল প্রার্থীর হয়ে বুথে এজেন্ট হিসেবে আছেন। তিনি হাটগোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের প্রধান। তাXর এজেন্ট হিসেবে থাকা নিয়েই আপত্তি স্থানীয়দের একাংশের।
    • তাদের দাবি, তিনজন তৃণমূলের এজেন্ট বুথে আছে।একজন তৃণমূল কংগ্রেসের প্রার্থীর এজেন্ট হিসেবে বুথে থাকার পাশাপাশি আরও ২ জন তৃণমূল নেতা নির্দল প্রার্থীর এজেন্ট হিসেবে বুথে আছে। তার মধ্যে একজন পঞ্চায়েত প্রধান বাণী মাণ্ডি।
    • ঘটনার খবর পেয়ে বুথে পৌঁছান বর্ধমান উত্তর বিধানসভার বিজেপি প্রার্থী সঞ্জয় দাস। তিনি বুথের প্রিসাইডিং অফিসারের সঙ্গে কথা বলার পর, সরাসরি ওখান থেকেই জেলাশাসক তথা আরও শ্বেতা আগরওয়ালের সঙ্গেও টেলিফোনে কথা বলেন।
    • জেলা শাসক জানান, বিষয়টি তিনি দেখছেন। ভোট গ্রহণ বন্ধ হবার সঙ্গে সঙ্গে কিআরটি টিম কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ঢোকেন ভোট গ্রহণ কেন্দ্রে।
  • 29 Apr 2026 12:58 PM (IST)

    ভোট দিলেন সৌরভ-ডোনা

    • ২০২৬ বিধানসভা ভোটে সৌরভ গঙ্গোপাধ্যায় বেহালা পূর্বের ভোটার।
    • বাড়ির পাশে জনকল্যাণ স্কুলে সৌরভ গাঙ্গুলীর স্ত্রী ডোনার সঙ্গে এসে ভোট দিলেন।
  • 29 Apr 2026 12:40 PM (IST)

    Voter Turnout: সকাল ১১টা পর্যন্ত কোথায় কত ভোট পড়ল?

    দ্বিতীয় দফায় সকাল ১১টা পর্যন্ত মোট ৩৯.৯৭ শতাংশ ভোট পড়েছে।

    হুগলি- ৪৩.১২ শতাংশ
    হাওড়া- ৩৯.৪৫ শতাংশ
    কলকাতা উত্তর- ৩৮.৩৯ শতাংশ
    কলকাতা দক্ষিণ- ৩৬.৭৮ শতাংশ
    নদিয়া- ৪০.৩৪ শতাংশ
    উত্তর ২৪ পরগনা- ৩৮.৪২ শতাংশ
    পূর্ব বর্ধমান- ৪৪.৫০ শতাংশ

  • 29 Apr 2026 12:29 PM (IST)

    শুভেন্দুকে ঘিরে কালীঘাটে উত্তেজনা

    • শুভেন্দুকে ঘিরে উত্তেজনা কালীঘাটে।
    • জয় হিন্দ ভবনের সামনে শুভেন্দু অধিকারী পৌঁছতেই ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হয়। পাল্টা ‘জয় শ্রী রাম’ স্লোগান দেন বিজেপির কর্মী-সমর্থকরা।
    • দুই পক্ষের স্লোগানে তপ্ত হয়ে ওঠে এলাকা।
    • কাউকে ফোন করতে দেখা যায় তাঁকে।
    • সম্ভবত নির্বাচন কমিশনে ফোন করছেন তিনি।
  • 29 Apr 2026 12:25 PM (IST)

    রাজারহাটে পীযূষ কানুরিয়াকে ঘিরে বিক্ষোভ

    • রাজারহাট নিউ টাউন বিধানসভা কেন্দ্রে রামকৃষ্ণ পল্লী সুস্বাস্থ্য কেন্দ্রে উত্তেজনা।
    • বিজেপি প্রার্থী পীযূষ কানুরিয়াকে ঘিরে ধরে টিএমসি কর্মী সমর্থকদের বিক্ষোভ দেখান।
  • 29 Apr 2026 12:13 PM (IST)

    বুথে গিয়ে শুনলেন, ‘ভোট পড়ে গিয়েছে’

    • ভোট দিতে এসে ভোট অন্য কেউ দিয়ে দেওয়ায় ভোট দিতে পারলেন না এক ভোটার। এমনই অভিযোগ ভোটারের।
    • পূর্ব বর্ধমানের পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ চলাকালীন চাঞ্চল্যকর অভিযোগ সামনে এল।
    • চরগোয়াল পাড়া এসএসকে স্কুলের ১১৫ নম্বর বুথে ভোট দিতে এসে বিপাকে পড়েন চর গোয়ালপাড়ার বাসিন্দা মনোয়ারা খাতুন। অভিযোগ, ভোটকেন্দ্রে পৌঁছে তিনি জানতে পারেন, তাঁর ভোট ইতিমধ্যেই পড়ে গিয়েছে। অর্থাৎ তাঁর আগেই অন্য কেউ তাঁর ভোট দিয়ে দিয়েছে বলে দাবি করেন।
    • এই ঘটনায় হতভম্ব হয়ে পড়েন মনোয়ারা খাতুন। সঙ্গে সঙ্গেই বিষয়টি কর্তব্যরত কেন্দ্রীয় বাহিনী ও প্রিজাইডিং অফিসারকে জানান।
    • তাঁর অভিযোগ, দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় বাহিনী ও প্রিজাইডিং অফিসার কেউই এ বিষয়ে স্পষ্ট কোনও উত্তর দিতে পারেননি। “আমরা কিছু জানি না” বলেই দায় এড়িয়ে যান তারা বলে দাবি ওই মহিলার। ফলে ভোটাধিকার প্রয়োগ করতে না পেরেই হতাশ হয়ে বুথ থেকে ফিরে যেতে হয় তাঁকে।
  • 29 Apr 2026 12:10 PM (IST)

    বেহালায় তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগ

    • উত্তপ্ত  বেহালা পশ্চিম ১২৭ নম্বর ওয়ার্ড।
    • ১০০ মিটারের বাইরে তৃণমূলের বুথ থাকা সত্ত্বেও, কেন্দ্রীয় বাহিনী এসে ভাঙচুর চালায় বলে অভিযোগ। একাধিক তৃণমূল কর্মী আহত হয়েছেন। এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে।
  • 29 Apr 2026 12:07 PM (IST)

    হুইলচেয়ারে করে এসে ভোট দিলেন মিতালী বাগ

    • আরামবাগ মহকুমা হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্স করে, হুইলচেয়ারে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিলেন আরামবাগ লোকসভা কেন্দ্রের সাংসদ মিতালী বাগ।
    • হুইলচেয়ার ঠেলে তাঁকে ভিতরে ও বাইরে নিয়ে আসলেন তৃণমূল প্রার্থী নির্মল মাঝি।
    •  মিতালী বাগ ভোট সন্ত্রাসের অভিযোগ তোলেন। এমনকী, নির্বাচন কমিশনের কাছে সন্তুষ্ট নয় বলেও তিনি জানান।
  • 29 Apr 2026 12:06 PM (IST)

    রুদ্রনীলকে ‘বেস্ট অফ লাক’ বললেন রানা

    • ভোট কেন্দ্র পরিদর্শনে এসে মুখোমুখি শাসক-বিরোধী দুই প্রার্থী। সাক্ষাৎ হতেই একে অন্যজনকে করমর্দন করে সৌজন্য বিনিময় করলেন।
    • তৃণমূল প্রার্থী রানা চট্টোপাধ্যায় বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষকে বেস্ট অফ লাক বলেও জানালেন।
    • যদিও রুদ্রনীল ঘোষ শিবপুর বিধানসভার সিটিআই স্কুল কেন্দ্রে পরিদর্শনে আসলে বেশ কিছু তৃণমূল কর্মী সমর্থকরা তারা বিক্ষোভ দেখায়।
    • একে অপরকে জয় বাংলা ও শ্রীরাম স্লোগান দিতে থাকেন। তারই মধ্যে তৃণমূল কংগ্রেস প্রার্থী রানা চ্যাটার্জি ও বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষের এই সৌজন্য সাক্ষাৎ এক অন্য ছবি তুলে ধরল।
  • 29 Apr 2026 12:04 PM (IST)

    ইভিএম দেখিয়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা

    • নকল ইভিএম দেখিয়ে ভোটারদের প্রভাবিত করার অভিযোগে আটক এক তৃণমূল নেতা।
    •  হুগলির ধনিয়াখালির দশঘড়া দু নম্বর পঞ্চায়েতের ৯০ নম্বর বুথের ঘটনা। অভিযোগ, ওই পঞ্চায়েতে সদস্য তথা তৃণমূল নেতা অরূপ ঘোষ সাধারণ মানুষকে তৃণমূলে ভোট দেওয়ার জন্য প্রভাবিত করছিলেন।
    • বিজেপির পক্ষ থেকে থানায় অভিযোগ জানানো হয়।
    • পুলিশ ঘটনাস্থলে ওই তৃণমূল নেতাকে আটক করে।
  • 29 Apr 2026 12:02 PM (IST)

    তৃণমূলের সবাই রুমাল ব্যবহার করছে, কেন বললেন রুদ্রনীল

    • আজ দ্বিতীয় দফা নির্বাচন সকাল সকাল হাওড়ার শিবপুর বিধানসভার কেন্দ্রের বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষ তাঁর নিজের ভোটকেন্দ্রে এসে উপস্থিত হন এবং পরিদর্শন করেন।
    •  তিনি বলেন, “গণতন্ত্র লড়াই সবাই, তাই ভোট সুস্থভাবেই দিতে পারবেন। প্রথম দফার নির্বাচনে ৯০ শতাংশ মানুষ ভোট দিতে পেরেছেন, এবারও দ্বিতীয় দফা নির্বাচনে ঠিক সেই মতোই নিজের মতো করে ভোট দিতে পারবেন। তৃণমূল কোনভাবেই চেষ্টা করেও ভোট আটকাতে পারবে না।
    • তিনি আরও বলেন যে তৃণমূলের সবাই রুমাল ব্যবহার করছে, তাই বস্তা বস্তা রুমাল যাচ্ছে। কারণ তৃণমূলের বিদায় শুরু হয়ে গিয়েছে।
  • 29 Apr 2026 11:59 AM (IST)

    বাইরে থেকে লোক ঢোকানোর অভিযোগ নির্মল মাঝির

    গোঘাটের তৃণমূল প্রার্থী নির্মল মাঝি বললেন, “গণতন্ত্রের কফিনে শেষ পেরেক পোঁতে দেওয়ার চেষ্টা করছে। ঝাড়খন্ড, বাঁকুড়া, চন্দ্রকোনা বিভিন্ন জায়গা থেকে বাইরের লোক ঢোকানো হয়েছে এলাকায়। কমিশনকে জানিয়েও কোনও কাজ হচ্ছে না। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি।”

  • 29 Apr 2026 11:57 AM (IST)

    রায়দিঘীতে ইভিএমে দাগ মুছল প্রিসাইডিং অফিসার

    • রায়দিঘী বিধানসভার ১১৮ নম্বর বুথ সিংহের চক গ্রামের ভোট কেন্দ্রে ইভিএম মেশিনে তৃণমূলের প্রতীক চিহ্নের পাশে মার্কার কালি দিয়ে চিহ্নিত করে দেওয়া হয় বলে অভিযোগ।
    • এই খবর জানার পর স্থানীয় বিজেপি নেতারা সেখানে ভোট বন্ধ রাখে। এরপর বিজেপির প্রার্থী পলাশ রানা সেখানে এলে প্রিসাইডিং অফিসার গিয়ে মার্কার চিহ্ন তুলে দেওয়ার পর আবার ভোট শুরু হয়।
    • প্রায় আধঘন্টা ৩০ মিনিট বন্ধ ছিল ভোট গ্রহণ।
  • 29 Apr 2026 11:51 AM (IST)

    তৃণমূলের দলীয় বুথ ভাঙচুর করার অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে

    • তৃণমূলের দলীয় বুথ ভাঙচুর করার অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে।
    • মিনাখা বিধানসভার শালিপুর অঞ্চলের ৩২ও ৪০ নাম্বার বুথের ঘটনা।
    • কেন্দ্রীয় বাহিনীকে বিজেপির পক্ষ নিয়ে ষড়যন্ত্র করে এই মারপিট হামলা অভিযোগ তুললেন তৃণমূল নেতা আব্দুল খালেক মোল্লা।
  • 29 Apr 2026 11:50 AM (IST)

    ঝামেলা অশান্তি করা তৃণমূলের গণতান্ত্রিক অধিকার: শান্তনু ঠাকুর

    • দ্বিতীয় দফার অশান্তি নিয়ে তৃণমূলকে কটাক্ষ কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের।
    • তিনি বলেন, “ঝামেলা অশান্তি করা তৃণমূলের গণতান্ত্রিক অধিকার। যেখানে ঝামেলা হবে সেখানে যেটা করার, কেন্দ্র বাহিনী সেটাই করবে। তোমার ক্যাডাররা ভোট দিতে আসতে দেবে না, সেখানে কেন্দ্রীয় বাহিনী যাবে না এটা তো হয় না। ভারতীয় জনতা পার্টি ব্যাপক আসন নিয়ে জয়লাভ করবে। বনগাঁ সাতটি আসনের মধ্যে সাতটি আমরা জিতব। “
    • দাবাং এবং পুষ্পা নিয়ে বললেন, যিনি এসেছেন তিনি একজন সুপার দায়িত্বশীল ব্যক্তি। যারা দায়িত্বে আছেন, তাঁরা তাদের ডিউটি করছে। এই সমস্ত নাটকের কথা বলে কোন লাভ নেই। এমনটাই মন্তব্য কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের।
  • 29 Apr 2026 11:48 AM (IST)

    সুজিত বসু এসে কী দেখলেন?

    • সল্টলেক অবস্থিত ভারতীয় বিদ্যাভবন স্কুলে প্রচুর ধীরে ভোট চলছে, ভোটদানের পর্ব পরিদর্শনে আসলেন ১১৬ বিধান নগর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুজিত বসু।
    • তাঁর দাবি, খুব ধীরে হচ্ছে ভোটদানের প্রক্রিয়া।
  • 29 Apr 2026 11:47 AM (IST)

    পূর্ব বর্ধমানে উদ্ধার তাজা বোমা

    • ভোটের দিন উত্তেজনা পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম বিধানসভায়। কেতুগ্রাম বিধানসভার বিরুরী গ্রামের ৩৫ নম্বর বুথ থেকে কিছুটা দূরেই উদ্ধার ছয়টি তাজা বোমা।
    • বুথ থেকে স্বল্প দূরেই একটি ফাঁকা জায়গায় লাইলনের একটি ব্যাগের মধ্যেই রয়েছে তাজা বোমা। ঘটনাস্থলে রয়েছে বিশাল পুলিশ বাহিনী এবং কেন্দ্র বাহিনী।
    •  ইতিমধ্যেই বোম স্কোয়াডে খবর দেওয়া হয়েছে, তাঁদের দল এসে এই বোমা উদ্ধার করবেন। ঘটনাস্থল থেকে সাধারণ মানুষকে দূরে সরিয়ে রাখা হয়েছে।
  • 29 Apr 2026 11:44 AM (IST)

    জাতীয় সড়ক অবরোধ করে বিজেপির বিক্ষোভ

    • কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভার এলাকায় গাড়িচালকরা ভোট দিতে না পারায় জাতীয় সড়ক অবরোধ করে বিজেপির বিক্ষোভ।
    • তাদের দাবি, নির্বাচন উপলক্ষে যারা গাড়ি চালক হিসাবে কাজ করছেন, সেই সকল গাড়ি চালকরা ভোট দিতে গিয়ে দেখে যে তাদের ভোট হয়ে গিয়েছে।
    • এরপরই বিজেপির পক্ষ থেকে প্রতিবাদ জানাতে কৃষ্ণনগরে ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু হয়।
  • 29 Apr 2026 11:44 AM (IST)

    গলসিতে কেন্দ্রীয় বাহিনীর লাঠিচার্জ

    • গলসি বিধানসভার বুদবুদের তিলডাঙে ও বর চাতরায় কেন্দ্রীয় বাহিনীর লাঠিচার্জ।
    • অবৈধ জমায়েত ছিল এলাকায়। কেন্দ্রীয় বাহিনী গিয়ে লাঠিচার্জ করে সরিয়ে দেয়।
  • 29 Apr 2026 11:43 AM (IST)

    সকাল ১১টা পর্যন্ত কত ভোট পড়ল?

    দ্বিতীয় দফায় সকাল ১১টা পর্যন্ত ভোট পড়ল ৩৯.৯৭ শতাংশ।

     

  • 29 Apr 2026 11:38 AM (IST)

    বুথে অসুস্থ ভোট কর্মী

    • শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রের বিনানী ভবন ভোট গ্রহণ কেন্দ্রে অসুস্থ ভোট কর্মী।
    • ভোট পর্ব চলাকালীন হঠাৎই অসুস্থ হয়ে মাটিতে পড়ে যায়। জিভে কেটে রক্ত বেরোতে শুরু করে।
    • কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা পৌঁছে অসুস্থ ভোট কর্মীকে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে।
  • 29 Apr 2026 11:36 AM (IST)

    ভুয়ো ভোটারকে তাড়া প্রিয়াঙ্কা টিবরেওয়ালের

    • সকাল থেকেই সক্রিয় প্রিয়াঙ্কা টিবরেওয়াল। অভিযোগ তুলছেন, বুথে ভুয়ো ভোটাররা ভোট দিতে এসেছে।
    • এক মহিলাকে ধাক্কা দিতেও দেখা যায়। কার্যত তাড়া করেন তিনি।
    • প্রিয়াঙ্কাকে দেখে পালাল দুষ্কৃতীরা।
  • 29 Apr 2026 11:33 AM (IST)

    বাঘাযতীনে বিজেপির বুথ এজেন্টদের কার্ড কেড়ে নেওয়ার অভিযোগ

    • যাদবপুর বিধানসভার অন্তর্গত ১০১ নম্বর ওয়ার্ডের বাঘাযতীন উদ্বাস্তু স্কুলে বাঘাযতীন মোড় সংলগ্ন বিজেপির বুথ এজেন্টদের কার্ড কেড়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ।
    •  ভোটদানে বাধা দেওয়া হচ্ছে বলেও অভিযোগ।
  • 29 Apr 2026 11:32 AM (IST)

    স্লো ভোটিংয়ের অভিযোগ নয়নার

    • স্লো ভোটিংয়ের অভিযোগ চৌরঙ্গির তৃণমূল প্রার্থী নয়না বন্দ্যোপাধ্যায়ের।
    • ওপরওয়ালার নির্দেশেই চলছে এসব অভিযোগ নয়নার।
  • 29 Apr 2026 11:22 AM (IST)

    WB Election: শ্যামপুকুরে তুমুল উত্তেজনা, বিজেপি প্রার্থীকে ঘেরাও

    • বিজেপি প্রার্থীকে ঘিরে বিক্ষোভ। আধ ঘণ্টা ধরে আটকে রাখা হয়েছে প্রার্থীকে। এমনই অভিযোগ উঠল কলকাতার শ্যামপুকুরে। পুরো এলাকা ফাঁকা করে দিচ্ছে কেন্দ্রীয় বাহিনী। বটতলা থানা এলাকার অবিনাশ কবিরাজ স্ট্রিটের ঘটনা। বিজেপি প্রার্থীর সঙ্গে পুলিশের রীতিমতো বচসা তৈরি হয়ে যায়।
    • এলাকায় রীতিমতো উত্তেজনা ছড়ায়। সেক্টর অফিস থেকে খবর পেয়ে ছুটে যায় বাহিনী।
    • বেআইনি জমায়েত হয়েছে খবর পেয়ে বিজেপি প্রার্থী পূর্ণিমা চক্রবর্তী ঘটনাস্থলে পৌঁছয়।
  • 29 Apr 2026 10:43 AM (IST)

    কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বচসা সায়নদীপের

    • ব্রহ্মানন্দ কেশবচন্দ্র কলেজের বুথের ভেতর অবৈধ জমায়েতের অভিযোগ।
    • সেন্ট্রাল ফোর্সের সঙ্গে বচসা বরাহনগরের সিপিএম প্রার্থী সায়নদীপ মিত্রর।
  • 29 Apr 2026 10:42 AM (IST)

    গ্রেফতার ৪ আইএসএফ সমর্থক

    • আমডাঙ্গার বেলু এলাকায় বুথের বাইরে জমায়েত করে বিশৃঙ্খলা করার অভিযোগ আইএসএফ সমর্থকদের বিরুদ্ধে।
    • চারজন আইএসএফ সমর্থককে গ্রেফতার করেছে আমডাঙ্গা থানার পুলিশ।
  • 29 Apr 2026 10:41 AM (IST)

    ভাঙড়ে ড্রোন উড়িয়ে নজরদারি

    • ভাঙড়ে ড্রোন উড়িয়ে কড়া নজরদারি পুলিশের।
    • কলকাতা পুলিশের অ্যাডিশনাল সিপি শুভঙ্কর সিনহা, রুপেশ কুমারের নেতৃত্বে কলকাতা পুলিশের বিশাল পুলিশ বাহিনী গোটা এলাকা জুড়ে টহলদারি করছে।
    • পাশাপাশি ড্রোন উড়িয়ে গোটা এলাকার নজরদারি করছে পুলিশ।
  • 29 Apr 2026 10:39 AM (IST)

    ভোট দিলেন ১০৪ বছরের ইব্রাহিম

    • বুথে গিয়ে ভোট দিতে হল জামালপুরের বত্রিশবিঘার বাসিন্দা ১০৪ বছর বয়সী ইব্রাহিম শেখকে।
    • তাঁকে এসআইআরের শুনানিতে ডাকা হয়েছিল বিডিও অফিসে। পরে বাড়িতে গিয়ে শুনানি হলেও তাঁর নাম ছিল বিবেচনাধীন তালিকায়। পরে সাপ্লিমেন্টারি তালিকায় তাঁর নাম ওঠে।
    • নির্বাচন কমিশনের পাঠানো বাড়িতে ভোট গ্রহণের তালিকায় তাঁর নাম ছিল না।
    • আজ প্রশাসনের পক্ষ থেকে গাড়ি পাঠিয়ে বত্রিশবিঘা প্রাথমিক স্কুলের বুথে নিয়ে গিয়ে তাঁকে ভোট দেওয়ানো হয়।
  • 29 Apr 2026 10:12 AM (IST)

    কোথায় ভোটের শতাংশ কত?

    • ক্যানিং পূর্ব- ১৮.১০ শতাংশ
    • ডায়মন্ড হারবার- ১৭.৩১ শতাংশ
    • ফলতা- ১৭.১৪ শতাংশ
    • গোসাবা- ১৭.৯৪ শতাংশ
    • যাদবপুর- ১৬.১৬ শতাংশ
    • কাকদ্বীপ- ১৯.১০ শতাংশ
    • আরামবাগ- ২১.০৭ শতাংশ
    • বলাগড়- ২০.২৬ শতাংশ
    • চাঁপদানি- ১৯.৬৯ শতাংশ
    • চন্দননগর- ১৭.৯৫ শতাংশ
    • চণ্ডীতলা- ২০.১৪ শতাংশ
    • চুঁচুড়া- ২০.০১ শতাংশ
    • ধনেখালি- ২০.৫১ শতাংশ
    • গোঘাট- ২১.৪০ শতাংশ
    • হরিপাল- ২০.১৮ শতাংশ
    • জাঙ্গিপাড়া- ১৯.৯২ শতাংশ
    • খানাকুল- ২০.৫৫ শতাংশ
    • পাণ্ডুয়া- ২০.৭৯ শতাংশ
    • পুরশুড়া- ২০.৬৭ শতাংশ
    • সপ্তগ্রাম- ২০.৫৭ শতাংশ
    • সিঙ্গুর- ২০.১০ শতাংশ
    • শ্রীরামপুর- ১৯.৭২ শতাংশ
    • তারকেশ্বর- ২০.১২ শতাংশ
    • উত্তরপাড়া- ১৮.৫৫ শতাংশ
  • 29 Apr 2026 10:09 AM (IST)

    রত্না দেবনাথকে ঘিরে বিক্ষোভ

    • পানিহাটির বিজেপি প্রার্থী রত্না দেবনাথকে ঘিরে বিক্ষোভ।
    • তাঁর গাড়ি আটকে বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকরা।
    • কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বচসা।
  • 29 Apr 2026 09:58 AM (IST)

    দক্ষিণ কলকাতায় কোথায় কত ভোট পড়ল?

    • দক্ষিণ কলকাতায় সকাল ৯টা পর্যন্ত ভোট পড়ল ১৮.৩৯ শতাংশ।
    • বালিগঞ্জ কেন্দ্রে ভোট পড়েছে ১৬.১৭ শতাংশ।
    • ভবানীপুর কেন্দ্রে ভোট পড়েছে ১৭.০৮ শতাংশ।
    • কলকাতা বন্দর কেন্দ্রে ভোট পড়েছে ১৬.২০ শতাংশ।
    • রাসবিহারী কেন্দ্রে ভোট পড়েছে ১৭.৯৮ শতাংশ।
  • 29 Apr 2026 09:54 AM (IST)

    ভোট দিতে পারলেন না চিরঞ্জিৎ

    • রাসবিহারী কেন্দ্র, ১৭০ নম্বর বুথ চারুচন্দ্র কলেজে ইভিএম খারাপ। আপাতত ভোট দিতে পারলেন না চিরঞ্জিৎ চক্রবর্তী।
    • তিনি বুথ বেরিয়ে যান। আবার ঘুরে আসবেন ভোট দিতে।
  • 29 Apr 2026 09:52 AM (IST)

    মহিলার হাত ধরে টানার অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে

    • উত্তর হাওড়া বিধানসভা কেন্দ্রে সালকিয়া মেঘেন্দ্র যাত্রা স্মৃতি বালিকা বিদ্যালয় বেশ কয়েকটি মেশিন খারাপের জন্য দীর্ঘ লাইন পড়েছে।
    • ঘটনাস্থলে আসেন উত্তর হাওড়ার বিজেপি প্রার্থী উমেশ রাই।
    • এই কেন্দ্রে ৪০ নম্বর বুথে লাইনে মহিলার হাত ধরে টানতে এবং হাত উঁচিয়ে তেড়ে যেতে দেখা যায় কেন্দ্রীয় বাহিনীকে। বিক্ষোভে ফেটে পড়ে মহিলারা এবং ভোটাররা।
  • 29 Apr 2026 09:46 AM (IST)

    BJP-র বোতামে পিচবোর্ড আটকে দেওয়ার অভিযোগ

    • ফলতা বিধানসভার দেবীপুর গ্রাম পঞ্চায়েতের ১৭৭ নম্বর বুথে বিজেপির তিন নম্বর বোতামে পিচবোর্ড মেরে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।
    • খবর পেয়ে সেখানে বিজেপি প্রার্থী পৌঁছে অভিযোগ নির্বাচন কমিশনে জানিয়েছেন।
    • এই একই অভিযোগ মল্লিকপুর এলাকার একাধিক বুথে উঠেছে।
  • 29 Apr 2026 09:42 AM (IST)

    সকাল ৯টা পর্যন্ত ভোট পড়ল ১৮.৩৯ শতাংশ

    • ভোট শুরু হওয়ার প্রথম দুই ঘণ্টাতেই বেশ ভালো সাড়া।
    • সকাল ৯টা পর্যন্ত ভোট পড়ল ১৮.৩৯ শতাংশ।
  • 29 Apr 2026 09:41 AM (IST)

    ISF-তৃণমূলের হাতাহাতি খানাকুলে

    • ISF-তৃণমূলের হাতাহাতি খানাকুলে।
    • ভুয়ো এজেন্ট বসানোকে কেন্দ্র করে উত্তেজনা খানাকুলের রাজহাটি-১ পঞ্চায়েতের রামচন্দ্রপুরের ১৪৭ নম্বর বুথ। বুথের সামনেই আইএসএফ-তৃণমূল হাতাহাতি।
    • আইএসএফের অভিযোগ, তাদের পোলিং এজেন্টের ফর্ম নকল করে তৃণমূল তাদের এজেন্ট বসিয়ে দিয়েছে। তাদের এজেন্টকে রাত থেকে ভয় দেখিয়ে বুথে আসতে দেওয়া হয়নি বলে অভিযোগ।
    • ঘটনার খবর পেয়েই খানাকুলের আইএসএফের প্রার্থী বুথে গিয়ে ওই এজেন্টকে বের করে দেন।
  • 29 Apr 2026 09:40 AM (IST)

    ভোট দিলেন রাধারমণ দাস

    • ইস্কন কলকাতার ব্রহ্মচারী ও সাধুরা La Mart for Boys ভোটের লাইনে দাঁড়িয়ে।
    •  দিঘা জগন্নাথ মন্দির ট্রাস্ট কমিটির সদস্য ও প্রধান পুরোহিত রাধারমণ দাসও ভোট দিলেন।
  • 29 Apr 2026 09:39 AM (IST)

    তারকেশ্বর ১২৩ নং বুথে এখনও শুরু হল না ভোট

    • তারকেশ্বর বিধানসভার ১২৩ নং বুথে এখনো চালু হল না ভোট, ক্ষুদ্ধ ভোটাররা।
    • সকাল ৬ টা থেকে লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন অনেকে। একাধিকবার ইভিএম মেশিন পরিবর্তন করা হলেও এখনও চালু হয়নি ভোট প্রক্রিয়া।
    • মেশিন খতিয়ে দেখছে টেকনিক্যাল এক্সপার্টরা।
    • এই বুথে ভোটার সংখ্যা ৮০০ র উপর।
  • 29 Apr 2026 09:36 AM (IST)

    Slow Voting-র অভিযোগ শুভঙ্কর সরকারের

    • শ্রীরামপুর কেন্দ্রের কংগ্রেস প্রার্থী শুভঙ্কর সরকার বিভিন্ন বুথ পরিদর্শন করছেন।
    • সকাল থেকে ভিন্ন বুথে ইভিএম সমস্যা ছিল, বললেন তিনি। অভিযোগ করেন যে খুব ধীরে ভোটিং হচ্ছে, এর কারণে হয়তো নির্দিষ্ট সময়ের পরেও ভোট করতে হতে পারে।
  • 29 Apr 2026 09:35 AM (IST)

    কেন্দ্রীয় বাহিনীকে ডেকে ভোটারকে বের করে দিলেন বিজেপি প্রার্থী

    • বুথের সামনে লম্বা লাইনে তৃণমূল কংগ্রেসের প্রতীক দেওয়া টিশার্টে ভোটার। বর্ধমান দক্ষিণ বিধানসভার বিজেপি প্রার্থী মৌমিতা বিশ্বাস মিশ্রের চোখে পড়তেই শোরগোল।
    • তিনি দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানকে ডেকে বুথের বাইরে বের করে দেন ওই ভোটারকে। ঘটনা বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বেলপুকুর জিএসএফ পি বিদ্যালয়ে।
    • পাশাপাশি বিজেপি প্রার্থী সরাসরি বিএলও পলাশ দাসের বিরুদ্ধেও সরব হন। তাঁর অভিযোগ, বিএলও পলাশ দাস শাসকদলের ঘনিষ্ঠ। তিনি ভোটারদের প্রভাবিত করছেন। ধরে ধরে বিএলও ভোটারদের তৃণমূলে ভোট দিতে নির্দেশ দিচ্ছেন।
    • যদিও বিজেপি প্রার্থীর অভিযোগ অস্বীকার করেন বিএলও পলাশ দাস।
  • 29 Apr 2026 09:32 AM (IST)

    ভোট দিলেন জগন্নাথ সরকার

    • ভোট দিলেন জগন্নাথ সরকার।
    • সকাল সকাল স্ত্রী কে সঙ্গে নিয়ে রানাঘাট উত্তর পশ্চিম বিধানসভার 87/15 নাম্বার বুথে লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন রানাঘাট লোকসভা কেন্দ্র বিজেপি সাংসদ জগন্নাথ সরকার।
  • 29 Apr 2026 09:29 AM (IST)

    প্রিয়দর্শিনীকে দেখে শুভেন্দু কী বললেন?

    • ফিরহাদ হাকিমের মেয়ে প্রিয়দর্শিনী হাকিমের মুখোমুখি শুভেন্দু অধিকারী।
    • প্রিয়দর্শিনীকে দেখে বললেন, “আপনি ভোট দিয়েছেন?”
  • 29 Apr 2026 09:15 AM (IST)

    জগদ্দলে নজরদারি NIA টিমের

    • ভোটের আগেরদিন জগদ্দলে গন্ডগোল। একাধিক ঘটনায় উত্তপ্ত জগদ্দল ও ভাটপাড়া বিধানসভা।
    • এই দুই বিধানসভা কেন্দ্রের একাধিক বুথকে স্পর্শকাতর বলে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন।
    • সেই বুথগুলোতে নজরদারি NIA টিমের।
  • 29 Apr 2026 09:12 AM (IST)

    জগদ্দলে ৩৪ নং বুথের পাশ থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র

    • জগদ্দল বিধানসভার পানপুরে ৩৪ নং বুথের পাশ থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র।
    • জগদ্দল বিধানসভার পানপুর কেউটিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় ৩৪ নং বুথের কাছ থেকে একটি পাইপগান উদ্ধার করে শিবদাসপুর থানার পুলিশ।
    • বিজেপির জগদ্দলের প্রার্থী রাজেশ কুমারের অভিযোগ তৃণমুলের দুষ্কৃতীরা এই অস্ত্র ভোটারদের ভয় দেখাবার জন্য রেখে দিয়েছে। অবিলম্বে এই দুষ্কৃতীদের গ্রেফতারের দাবি জানালেন রাজেশ কুমার।
  • 29 Apr 2026 09:10 AM (IST)

    ভোট লুঠের অভিযোগ আরাবুলের

    • ভোট লুঠ হচ্ছে। পুলিশ সুপার ফোন ধরছেন না। অভিযোগ করলেন আরাবুল।
    • বললেন, “আগে কেউ এজেন্ট দিতে পারতো না। আমি সব বুথেই এজেন্ট দিয়েছি। শেষ পর্যন্ত লড়াই করবো।”
  • 29 Apr 2026 09:09 AM (IST)

    ভোট ক্যানসেল করতে হবে, দাবি রাকেশ সিংয়ের

    • কলকাতা পোর্ট এর ১৩৫ নম্বর ওয়ার্ড ৩০ নম্বর বুথে অশান্তি।
    • রাকেশ সিং-র বক্তব্য, তাঁর এজেন্টকে ভিতরে বসতে দেওয়া হয়নি। দু’ঘণ্টা বাইরে দাঁড় করিয়ে রাখা হয়েছিল। পরে রাকেশ সিং এসে জোর-জবরদস্তি করে বসায়।
    • তিনি বলেন যে এই বুথের ভোট ক্যানসেল করতে হবে।
  • 29 Apr 2026 09:07 AM (IST)

    ভোট দিলেন রেখা পাত্র

    • রেখা পাত্র ভোট দিলেন সন্দেশখালিতে।
    • সন্দেশখালির কর্নখালি স্কুল ১৭২ নাম্বার বুথে তিনি ভোট দেন।
    • এবার হিঙ্গলগঞ্জ বিধানসভার বিজেপি প্রার্থী তিনি। কিন্তু সন্দেশখালিতে তাঁর বাড়ি এবং সেখানকার ভোটার তিনি, তাই সকাল সকাল ভোট দিয়ে তিনি নিজের কেন্দ্রে হিঙ্গলগঞ্জ যাবেন।
  • 29 Apr 2026 08:37 AM (IST)

    ভোট দিতে এলেন অভিষেক

    • সকাল সকাল ভোট দিতে এলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
    • মিত্র ইন্সটিটিউশনে ভোট দেন তিনি।
    • বেরিয়ে এসে হাসিমুখে ভিকট্রি চিহ্ন দেখান।
  • 29 Apr 2026 08:35 AM (IST)

    বালিতে বুথ জ্যাম করার অভিযোগ

    • বালি বিধানসভার সোহান লাল স্কুলে ১৫২ নম্বর বুথে বুথ জ্যাম করার অভিযোগ।
    • এক যুবককে কেন্দ্রীয় বাহিনী চ্যাংদোলা করে তুলে নিয়ে যায়।
  • 29 Apr 2026 08:30 AM (IST)

    ইভিএম খারাপ উত্তর হাওড়ায়

    • উত্তর হাওড়া বিধানসভার সালকিয়ার নিগেন্দ্র দত্ত স্মৃতি বালিকা বিদ্যাপীঠ ৩৪ ও ৪১ নাম্বার বুথে ইভিএম মেশিন খারাপ থাকায় এখনও ভোট প্রক্রিয়া শুরু করা যায়নি।
    • ভোটারদের দীর্ঘ লাইন ভোটকেন্দ্রের বাইরে। ভোটের লাইনে দাঁড়িয়ে মহিলারা বিক্ষোভ দেখাচ্ছেন।
    • একই ছবি আরামবাগের পারুল এলাকায় ১২৪ নং বুথে। ইভিএম মেশিন খারাপ ভোট চালুই হয়নি, ক্ষুব্ধ ভোটাররা। লম্বা লাইন।
  • 29 Apr 2026 08:09 AM (IST)

    কুমিরমারিতে বিজেপি এজেন্টকে বের করে দেওয়ার অভিযোগ

    • সকাল থেকেই উত্তপ্ত কুমিরমারি।
    • ৯১ নম্বর বুথ থেকে বিজেপি পোলিং এজেন্টকে বের করে দেওয়ার অভিযোগ।
  • 29 Apr 2026 08:08 AM (IST)

    বারাসাতে সকাল থেকে ইভিএম খারাপ

    • ১১৯ বারাসাত বিধানসভার ৯৯ পার্ট নলেজ হোম স্কুলে সকাল থেকে ইভিএম খারাপ।
    • সকাল সাড়ে চারটে-পাঁচটা থেকে মানুষ লাইনে দাঁড়িয়েও কোন লাভ হয়নি,ভোট শুরু হতেই জানানো হয় ইভিএম খারাপ, যার কারণে ভোট পর্ব শুরু হতে সময় লাগবে।
    • কত সময় লাগতে পারে, জানতে চান ভোটাররা। ভোট কর্মীরা জানান ৫ মিনিট। একঘণ্টা অতিক্রম হয়ে গেলেও ইভিএম ঠিক করে ভোট পর্ব শুরু হয়নি। এখনও ৫ মিনিট বলা হচ্ছে ভোট কর্মীদের তরফ থেকে।
    • অবশেষে টেকনিশিয়ানরা এসে উপস্থিত, এবার দেখার কত সময়ে ইভিএম ঠিক হয়ে ভোট পর্ব শুরু হয়।
  • 29 Apr 2026 08:06 AM (IST)

    ভোট দিলেন সুজন

    • ভোট দিলেন বামনেতা সুজন চক্রবর্তী।
    • ভোটদানের আগে তৃণমূল কর্মীদের সঙ্গে খোস মেজাজে গল্প করেন তাদের ক্যাম্পে গিয়ে।
    • অবাধ ও শান্তিপুর্ণ ভোটের দাবি জানান তিনি।
  • 29 Apr 2026 08:02 AM (IST)

    এলাকা পরিদর্শনে মমতা

    • সকাল সকাল পরিদর্শনে মমতা বন্দ্যোপাধ্যায়।
    • ভবানীপুরে ভোট আজ।
    • নিজে ভোট দেওয়ার আগে এলাকা পরিদর্শনে তিনি।
    • বাড়ি থেকে বেরিয়ে চেতলায় পরিদর্শনে মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে কথা বলেন ফিরহাদ হাকিম।
  • 29 Apr 2026 08:00 AM (IST)

    ৫ বছর পর মুখোমুখি মমতা-শুভেন্দু

    • চিনার পার্কের বাড়ি থেকে বেরিয়ে গেলেন শুভেন্দু অধিকারী।
    • খিদিরপুরের হনুমান মন্দিরে পুজো দেবেন শুভেন্দু অধিকারী।
    • ভবানীপুরে যাবেন তিনি।
    • আজ ভবানীপুরে ভোট। ৫ বছর পর আবার মুখোমুখি লড়াই মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারীর।
  • 29 Apr 2026 07:59 AM (IST)

    ভোট দিলেন পরেশ রাম দাস

    • ভোট দিলেন ক্যানিং পশ্চিমের তৃণমূল প্রার্থী পরেশ রাম দাস।
    • এলাকার ভোটাররা যাতে তাঁকেই ভোট দেন, সেই বার্তা আরও একবার দিলেন তিনি।
  • 29 Apr 2026 07:58 AM (IST)

    আইএসএফ এজেন্টদের বসতে বাধা

    ক্যানিং পূর্বের হরিশপুর প্রাথমিক বিদ্যালয় ১২৪ নম্বর বুথে আইএসএফ-র এজেন্ট বসতে দিচ্ছে না। এমনটাই অভিযোগ।

  • 29 Apr 2026 07:56 AM (IST)

    ভোটারদের বুথ স্লিপ দেখাতে বাধ্য করানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

    • তৃণমূলের বুথ ক্যাম্পে ভোটারদের বুথ স্লিপ দেখাতে বাধ্য করা হচ্ছে। এমনটাই অভিযোগ।
    • বর্ধমানের কাঞ্চনগরের ডিএন দাস হাইস্কুলে ৪ টি বুথে ভোট গ্রহণ শুরু হয়েছে। বুথের ১০০ মিটারের ঠিক বাইরেই বুথ ক্যাম্প করেছে তৃণমূল কংগ্রেস। সেখান দিয়ে কার্যত মাছি গলতে পারছে না।
    • ভোটাররা টোটো,সাইকেল কিংবা হেঁটে গেলেও বুথ স্লিপ তৃণমূলের বুথ ক্যাম্পে দেখাতে বাধ্য করানো হচ্ছে।
    • যদিও তৃণমূলের দাবি, তারা ভোটারদের সাহায্য করছে।
  • 29 Apr 2026 07:54 AM (IST)

    উত্তর হাওড়ায় এখনও শুরু হয়নি ভোট গ্রহণ

    উত্তর হাওড়া বিধানসভার কেন্দ্রীয় বিদ্যালয় ৮৮ নম্বর বুথ ভিভিপ্যাড মেশিন খারাপ থাকায় ভোট প্রক্রিয়া শুরু হয়নি এখনও।

  • 29 Apr 2026 07:53 AM (IST)

    এক ঘণ্টা পরে শুরু হল ভোট গ্রহণ

    • বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের হারাল নিম্ন বুনিয়াদী বিদ্যালয় ৪৬ নম্বর বুথে ইভিএম মেশিন খারাপ।
    • লাইনে এক ঘণ্টা ধরে দাঁড়িয়ে ছিলেন ভোটাররা। অবশেষে শুরু হয়েছে ভোট গ্রহণ।
  • 29 Apr 2026 07:52 AM (IST)

    ভোট দিলেন রত্না দেবনাথ

    • ভোট দিলেন পানিহাটির বিজেপি প্রার্থী রত্না দেবনাথ।
    • সকালেই তিনি ভোট দিতে বুথে পৌঁছে যান।
  • 29 Apr 2026 07:45 AM (IST)

    বর্ধমানেও ইভিএম বিকল

    • বর্ধমান মিউনিসিপাল হাইস্কুলের  ১৪৯ নম্বর বুথ মক পোল হয়ে যাওয়ার পর, মেশিন খারাপ হওয়ায় ভোট প্রক্রিয়া বন্ধ।
    • কাটোয়া বিধানসভার ৯৫ নম্বর বুথেও ইভিএম খারাপ।
    • সকাল থেকে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে ভোটাররা। ভোট শুরুর আগেই ইভিএম মেশিন খারাপ হওয়ায় অসন্তুষ্ট ভোটাররা।
  • 29 Apr 2026 07:43 AM (IST)

    মডেল বুথেই ইভিএম বিকল

    • ইভিএম বিকল মডেল বুথেই।
    • হাবড়া বিধানসভায় নির্বাচন কমিশনের তৈরি একমাত্র মডেল বুথে ভোট গ্রহণ বন্ধ রয়েছে।
    • মকপোলের শুরুতেই দেখা যায়, ইভিএম মেশিন খারাপ।
    • বসে অপেক্ষা করছেন ভোটাররা। হাবড়ার দেশবন্ধু এফ পি স্কুলের ২০৯ নম্বর বুথের ঘটনা ।
  • 29 Apr 2026 07:41 AM (IST)

    শ‍্যামপুকুরে বিজেপি এজেন্টকে বসতে বাধা

    • শ‍্যামপুকুর বিধানসভা কেন্দ্রের ১৪০ ও ১৪৬ নম্বর বুথে বিজেপি এজেন্টকে বসতে বাধা দেওয়ার অভিযোগ। হুমকি দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।
    • খবর পেয়েই বিজেপি প্রার্থী পূর্ণিমা চক্রবর্তী আসেন। তিনি এসে এজেন্টদের বসিয়েছেন। তারপরেও হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ।
    • প্রার্থী এলে তাকেও হুমকি দেওয়া হয় বলেই অভিযোগ।
  • 29 Apr 2026 07:39 AM (IST)

    জয় নিয়ে আশাবাদী আফরিন

    • ভোট দিলেন বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী আফরিন বেগম।
    • তিনি বললেন, “ভোটের ব্যবস্থাপনা ভালো। সারাদিন এভাবেই নির্বিঘ্নে ভোট হোক সেটাই চাই।”
    • জয়ের ব্যাপারে ১০০ শতাংশ আশাবাদী আফরিন বেগম।
  • 29 Apr 2026 07:38 AM (IST)

    পুলিশ পর্যবেক্ষকের কাছে অভিযোগ যাদবপুরের বিজেপি প্রার্থীর

    • যাদবপুর কেন্দ্রের বিভিন্ন বুথে বুথে বিজেপির এজেন্ট নেই। তাদের এনে বসাচ্ছেন প্রার্থী শর্বরী মুখোপাধ্যায়।
    • চাপ তৈরির চেষ্টার অভিযোগ করলেন তিনি। শাসক দলের বিরুদ্ধে বিভিন্ন এলাকায় রাস্তা ব্লক করার অভিযোগ বিজেপি প্রার্থীর।
    • ১০৯ নাম্বার ওয়ার্ডে শহিদ স্মৃতি প্রাথমিক স্কুলে পুলিশ পর্যবেক্ষককে জানালেন শর্বরী।
  • 29 Apr 2026 07:36 AM (IST)

    ভোট দিতে এলেন মমতা বালা ও মধুপর্ণা ঠাকুর

    • লাইনে দাঁড়িয়ে রাজ্যসভার তৃণমূল সাংসদ মমতা বালা ঠাকুর। বাগদার তৃণমূল কংগ্রেস প্রার্থী মধুপর্ণা ঠাকুরের মা।
    • একই ভোটকেন্দ্রে ভোট দিতে এসেছেন বাগদার তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুর।
  • 29 Apr 2026 07:34 AM (IST)

    ভাতারে এখনও শুরু হল না ভোট

    • ভাতার বিধানসভার ১৬৮ নম্বর বুথের ইভিএম মেশিন খারাপ।
    • এখনও শুরু হয়নি ভোটগ্রহণ পর্ব।
  • 29 Apr 2026 07:33 AM (IST)

    গোঘাট ও সপ্তগ্রামে ইভিএম-ভিপি প্যাড খারাপ

    • গোঘাটের মান্দারণ গ্রাম পঞ্চায়েতের ৬২ নাম্বার বুথের ভিপি প্যাড খারাপ।
    • ভোটারদের লম্বা লাইন বুথে। কতক্ষণ সময় লাগবে, তা বলা যাচ্ছে না।
    • সপ্তগ্রাম বিধানসভার বাঁশবেড়িয়া বয়েজ হাই স্কুলে ১৬১এবং ১৬৩ নম্বর বুথে ইভিএম মেশিন খারাপ।
    • সকাল থেকে লাইনে দাঁড়িয়ে ভোটাররা।
  • 29 Apr 2026 07:32 AM (IST)

    বালিতে ইভিএম খারাপ

    • হাওড়ার বালি বিধানসভার বঙ্গশিশু বিদ্যালয় ১৮ নম্বর বুথে ইভিএম মেশিন প্রায় এক ঘন্টা ধরে খারাপ।
    • চরম ভোগান্তি ভোটারদের। দীর্ঘ সময় ধরে গরমের মধ্যে লাইনে দাঁড়িয়ে তাঁরা।
  • 29 Apr 2026 07:31 AM (IST)

    হাওড়ায় একাধিক বুথে বিজেপি এজেন্টকে ঢুকতে বাধা

    • হাওড়ার উদয়নারায়নপুর বিধানসভাতে একাধিক বুথকেন্দ্রে বিজেপি এজেন্টকে ঢুকতে না দেওয়ার অভিযোগ।
    • বিজেপি পোলিং এজেন্টদের একাংশের অভিযোগ, মঙ্গলবার থেকে ক্রমাগত শাসক দলের তরফে হুমকি শাসানি দেওয়া হচ্ছে। কোথাও কেন্দ্রীয় বাহিনী গিয়ে এজেন্টের বাড়ি থেকে বুথে নিয়ে আসছে। কোথাও ভয়ে বুথ এজেন্ট নিজেই বুথমুখী হচ্ছে না।
  • 29 Apr 2026 07:30 AM (IST)

    ভোট দিলেন অসিত মজুমদার

    চুঁচুড়া বিধানসভার কোদালিয়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের ভগবতীডাঙ্গা সুস্বাস্থ্য কেন্দ্রে ১৩৭ নম্বর বুথে ভোট দিলেন চুঁচুড়ার বিদায়ী বিধায়ক অসিত মজুমদার।

  • 29 Apr 2026 07:29 AM (IST)

    কোথায় যাচ্ছেন সিংঘম?

    • দ্বিতীয় দফার নির্বাচনে চর্চায় সিংঘম। তাঁকে নিয়ে যেমন চর্চা হচ্ছে, তেমনই বিতর্কও তৈরি হয়েছে।
    •  আজ সকালে ভোট শুরু হতেই অ্যাকশন মোডে সিংঘম। ফলতার দিকে যাচ্ছেন অজয় পাল শর্মা।
  • 29 Apr 2026 07:24 AM (IST)

    যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে বাড়িতে ঢুকে মার পুলিশের

    • যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে বাড়িতে ঢুকে মারধর পুলিশের। বাবা তৃণমূল নেতা, তাই  ছেলেকে মারধর করা হয়েছে বলে অভিযোগ।
    • বসিরহাট দক্ষিণ বিধানসভার পিফা পঞ্চায়েতের ১২৮ নাম্বার বুথের ঘটনা। তৃণমূল নেতা কাদের সরদারের বাড়িতে গতকাল রাতে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী হানা দেয়।
    • কাদের সর্দার সেই সময় বাড়িতে না থাকায়, তাঁর ছেলে আবু ফারহাদ সর্দারকে পুলিশ বাড়ি থেকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে। যেতে না চাইলে, তাঁকে মারধর করে। আবু ফারহাদ সর্দার রক্তাক্ত হয়।
  • 29 Apr 2026 07:22 AM (IST)

    এখনও ভোট শুরু হল না নিউটাউনের আদিত্য একাডেমিতে

    • নির্দিষ্ট সময়ের ২০ মিনিট পার। এখনও ভোট গ্রহণ শুরু হয়নি রাজারহাট নিউটাউন বিধানসভা কেন্দ্রের আদিত্য একাডেমির ২২ নম্বর বুথে।
    • এখনও পর্যন্ত ভোট শুরু না হওয়ায় খানিকটা ক্ষোভ প্রকাশ করলেন বিজেপি প্রার্থী পীযূষ কানোরিয়া।
  • 29 Apr 2026 07:21 AM (IST)

    দমদমে তৃণমূলের বোতামে কালি লাগানো

    • উত্তর দমদমের ২০৭ নম্বর বুথে তৃণমূল কংগ্রেসের বোতামে কালি লাগানো রয়েছে, এমনটাই অভিযোগ উঠল।
    • সমস‍্যা মেটাতে বুথে হাজির বাম প্রার্থী।
  • 29 Apr 2026 07:18 AM (IST)

    ভোট দিলেন রচনা

    • সকালেই ভোট দিলেন রচনা বন্দ্যোপাধ্যায়। আরবানায় ভোট দেন তৃণমূল সাংসদ।
    • তিনি বলেন, “আমি তৃণমূল সাংসদ, তাই মনে করলাম যে সবার আগে আমারই ভোট দেওয়া উচিত। দিদিই ক্ষমতায় আসবে। ৪ তারিখের অপেক্ষা। আশা করছি সবকিছু সুষ্ঠভাবে হবে।”
    • ভোট দিলেন রচনা বন্দ্যোপাধ্যায়।

  • 29 Apr 2026 07:15 AM (IST)

    এবার বামেরাই ফ্যাক্টর: দীপ্সিতা

    • দমদম উত্তরের প্রার্থী দীপ্সিতা ধর। তিনি বললেন, আপাতত শান্তিপূর্ণ ভোট হচ্ছে। গতকাল রাতে কিছু জায়গায় অশান্তির খবর মিলেছে। তবে ভোট শেষ না হওয়া পর্যন্ত বলা যাচ্ছে না যে মুক্ত ও শান্তিপূর্ণ ভোট হল  কি না।
    • তিনি আরও বলেন, এবার বামেরাই ফ্যাক্টর। ৪ তারিখের ফলাফলে বুঝবেন। এই এলাকাগুলিতে আমরা বিগতদিনে যে ভোট দেখেছি, তাতে এবার আমরাই ফ্যাক্টর হব।

     

  • 29 Apr 2026 06:56 AM (IST)

    এলাকা ফাঁকা করতে তৎপর পুলিশ

    •  শ্যামপুকুরে ভোট শুরুর আগেই বুথের আশোপাশের ১০০ মিটার এলাকা ফাঁকা করতে তৎপর কলকাতা পুলিশ।
    • জমায়েত সরাতে লাঠিচার্জ-ও করছে পুলিশ।
  • 29 Apr 2026 06:39 AM (IST)

    রাতে সিঙ্গুর থানা ঘেরাও তৃণমূলের

    • গভীর রাতে সিঙ্গুর থানা ঘেরাও করে বিক্ষোভ তৃণমূল কংগ্রেসের।
    • সিঙ্গুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বেচারাম মান্না থানার গেটের সামনে মাটিতে বসে স্লোগান, বিক্ষোভ, ঘেরাও কর্মসূচি চালায়।
    • প্রার্থী বেচারাম মান্নার অভিযোগ, রাতের অন্ধকারে সিঙ্গুর ব্লকের তৃণমূল বিভিন্ন অঞ্চল সভাপতি থেকে কর্মীদের বাড়ি থেকে তুলে আনছে। থানায় এনে এসে বসিয়ে রাখছে। আরও অভিযোগ, থানায় যাদের নামে কোনো অভিযোগ নেই, তাদের থানায় নিয়ে এসে হয়রানি করা হচ্ছে।
  • 29 Apr 2026 06:38 AM (IST)

    মিনাখাঁয় বাড়ি বাড়ি গিয়ে হুমকি

    • ভোটের আগের রাতে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগ।
    • মিনাখাঁয় ভোটারদের বাড়ি গিয়ে ভোট না দেওয়ার হুমকি দিচ্ছে তৃণমূল কংগ্রেসের কর্মীরা, এমনটাই অভিযোগ।
  • 29 Apr 2026 06:36 AM (IST)

    নওশাদের অভিযোগ

    • নওশাদ সিদ্দিকি সকাল সকাল বেরিয়ে পড়েছেন বুথ পরিদর্শনে।
    • পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুললেন নওশাদ। শাসক দলের হয়ে কাজ করছে পুলিশ, এমনটাই অভিযোগ তাঁর।
  • 29 Apr 2026 06:33 AM (IST)

    সকালেই ইভিএম সমস্যা

    • মক পোলিংয়ের সময়ই ইভিএমে সমস্যা।
    • উত্তর দমদমের ১০ নম্বর বুথে ইভিএম কাজ করছে না।
Follow Us