AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Pradosh vrat 2022: আজ প্রদোষ ব্রত! বাড়িতে শিবের পুজো কীভাবে করবেন, জানুন নিয়মকানুন

Pradosh vrat April 2022: শিব অসুর বধ করে দেবতাদের সাহায্য করেন। সেই থেকে মন্দিরে ত্রয়োদশীতে নন্দী-সহ শিবের পূজার রীতি চালু হয়। প্রত্যেক পক্ষের দ্বাদশীর শেষ ও ত্রয়োদশীর সূচনার অংশটিকে "প্রদোষ" বলা হয়।

Pradosh vrat 2022: আজ প্রদোষ ব্রত! বাড়িতে শিবের পুজো কীভাবে করবেন, জানুন নিয়মকানুন
| Edited By: | Updated on: Apr 28, 2022 | 9:42 AM
Share

হিন্দু পঞ্জিকা অনুসারে, প্রতিমাসের কৃষ্ণ ও শুক্লপক্ষের ত্রয়োদশীর দিনে প্রদোষ ব্রত পালিত হয়। হিন্দুরা সূর্যাস্তের আগের ও পরের দেড় ঘণ্টা সময়কে বিশেষ পবিত্র মনে করেন। প্রদোষ ব্রতে সারা দিন উপবাস করে ওই বিশেষ সময়ে শিবের পূজা করা হয়। এদিন আসলে ভগবান শিব ও পার্বতীকে একসঙ্গে পুজো করা হয়। হিন্দু পুরাণ অনুযায়ী, চান্দ্র পাক্ষিক শুক্লপক্ষ ও কৃষ্ণপক্ষে উপবাস রাখা হয়। হিন্দু ক্যালেন্ডার অনুসারে, এই ব্রতের উপবাস মাসে দুবার আসে। পঞ্জিকায় “প্রদোষ” কথাটি একটি বিশেষ তিথির নাম হিসেবে ব্যবহৃত হয়। প্রদোষ কল্প ও দোশার পুত্র। তার নীশিত ও ব্যুষ্ঠ নামে দুই ভাই ছিল। এই তিনটি নামের অর্থ যথাক্রমে রাত্রির সূচনা, মধ্যভাগ ও অন্ত।প্রত্যেক পক্ষের দ্বাদশীর শেষ ও ত্রয়োদশীর সূচনার অংশটিকে “প্রদোষ” বলা হয়।

শুভ সময়

আজ, ২৮ এপ্রিল পালিত হবে প্রদোষ ব্রত। এদিন ভোর ৫.৫৯ মিনিট থেকে শুরু করে সন্ধ্য়ে ৬.৪৯ মিনিটে সমাপ্তি হবে। প্রদোষকালে পুজোর সময় হল সন্ধ্যে ৬.৪৯ মিনিটে। শেষ হবে রাত ৯টা ৩ মিনিটে।

পুজোর নিয়ম-কানুন

হিন্দু পুরাণ অনুসারে, দেবতারা অসুরদের হাত থেকে রক্ষা পেতে প্রদোষকালে শিবের কাছে গিয়েছিলেন। এক ত্রয়োদশী তিথিতে তারা কৈলাশ পর্বতে যান। শিবের বাহন নন্দী তাদের সহায়তা করেন। শিব অসুর বধ করে দেবতাদের সাহায্য করেন। সেই থেকে মন্দিরে ত্রয়োদশীতে নন্দী-সহ শিবের পূজার রীতি চালু হয়। প্রত্যেক পক্ষের দ্বাদশীর শেষ ও ত্রয়োদশীর সূচনার অংশটিকে “প্রদোষ” বলা হয়। প্রদোষ ব্রতে সারা দিন উপবাস করে ওই বিশেষ সময়ে শিবের পূজা করা হয়। পূজক রুদ্রাক্ষ ও বিভূতি ধারণ করে অভিষেক, চন্দন, বিল্বপত্র, ধূপ, দীপ ও নৈবেদ্য দিয়ে শিবের পূজা করা হয়। এই ব্রতর প্রভাবে সমস্ত কষ্ট থেকে মুক্তি লাভ করা যায় এবং মনোস্কামনা পূরণ হয়। সন্ধ্যের সময় কীভাবে বাড়িতে শিবের আরাধনা করবেন, তা জানুন…

– ব্রাহ্ম সময় মেনে খুব ভোরে উঠে স্নান সেরে পরিস্কার ও নতুন পোশাক পরতে হবে।

– ভগবান সুরতার উদ্দেশ্যে প্রার্থনা করুন এবং জল নিবেদন করুন। মন্ত্র উচ্চারণ করে ভগবান শিব ও দেবী পার্বতীকে ফুল, ফল, দাতুরা, দুধ এবং দই নিবেদন করুন। প্রদোষ ব্রতের আসল সময় হল সূর্যাস্তের সময়। এরপর শিবলিঙ্গকে প্রদীপ দেখিয়ে আরতি করুন ।

– যাঁরা এই ব্রতের জন্য উপবাস করে থাকেন তাঁরা সাধারণত মন্দিরে গিয়ে শিব পুজো করে থাকেনষ সেখানে পঞ্চামৃত প্রদান করেন ও শিবলিঙ্গে বিল্বপত্র অর্পণ করেন। শিব ঠাকুরের প্রিয় ধুত্রো ফুল এবং বেল পাতা নিবেদন করুন।

-তারপরে, সন্ধ্যায় তেলের প্রদীপ জ্বালিয়ে এবং প্রদোষ ব্রতকথা শোনেন। মহাদেবের ছবির সামনে ধ্যানে বসে মনপ্রাণ দিয়ে এক ভাবে ওম নমঃ শিবায়ে জপ করে শিবের আরাধনা করুন।

– স্কন্দপুরাণ অনুসারে, যারা ভক্তি সহকারে প্রদোষ উপবাস করেন তারা সুস্বাস্থ্য ও ধনলাভ করেন। বিশ্বাস করা হয় যে আপনি যদি ভগবান শিবকে সন্তুষ্ট করেন তাহলে তিনি আপনার সমস্ত পাপ দূর করে আশীর্বাদ এবং সৌভাগ্য দান করেন।

আরও পড়ুন:  Pradosh Vrat 2022: মনের সব ইচ্ছা পূর্ণ করতে প্রদোষ ব্রতের নিয়ম মেনে চলুন, জানুন পুজোর নির্ঘন্ট ও ব্রতকথা

Follow Us
লাইনে দাঁড়িয়েও মিলছে না সিলিন্ডার, পুলিশের সামনেই পথ আটকে বিক্ষোভ
লাইনে দাঁড়িয়েও মিলছে না সিলিন্ডার, পুলিশের সামনেই পথ আটকে বিক্ষোভ
পুলিশ খুঁজেই পাচ্ছে না, অথচ সেই সোনা পাপ্পুরই ইফতারে 'হেভিওয়েট' দাওয়াত
পুলিশ খুঁজেই পাচ্ছে না, অথচ সেই সোনা পাপ্পুরই ইফতারে 'হেভিওয়েট' দাওয়াত
ব্রিগেডে জনজোয়ার, পদ্ম কর্মীদের মুখে শুধুই 'মোদী মোদী' স্লোগান
ব্রিগেডে জনজোয়ার, পদ্ম কর্মীদের মুখে শুধুই 'মোদী মোদী' স্লোগান
কেষ্টপুর খালের অবস্থা দেখেছেন? শুনুন কী বলছেন বাসিন্দারা
কেষ্টপুর খালের অবস্থা দেখেছেন? শুনুন কী বলছেন বাসিন্দারা
ঠাকুরনগর, বনগাঁ, কেশিঙ্গা- একগুচ্ছ স্পেশাল ট্রেন ঘোষণা রেলের
ঠাকুরনগর, বনগাঁ, কেশিঙ্গা- একগুচ্ছ স্পেশাল ট্রেন ঘোষণা রেলের
গৃহস্থের হেঁসেলের গ্যাসে হোটেলে রান্না, ছবি ধরা পড়তেই...
গৃহস্থের হেঁসেলের গ্যাসে হোটেলে রান্না, ছবি ধরা পড়তেই...
ভোটের আগে ব্রিগেড থেকে কী বার্তা দেবেন মোদী? বাড়ছে জল্পনা
ভোটের আগে ব্রিগেড থেকে কী বার্তা দেবেন মোদী? বাড়ছে জল্পনা
DA চেয়ে ধর্মঘট, লাটে উচ্চমাধ্যমিকের পরীক্ষা
DA চেয়ে ধর্মঘট, লাটে উচ্চমাধ্যমিকের পরীক্ষা
বাড়িমালিকের সিদ্ধান্ত টের পাননি ভাড়াটিয়ারা, কী হল জোড়াসাঁকোয়?
বাড়িমালিকের সিদ্ধান্ত টের পাননি ভাড়াটিয়ারা, কী হল জোড়াসাঁকোয়?
'ঘরের পাঁচিল' থেকে ফের গৃহস্থের হেঁসেলে, 'হাসছে' ঘুঁটে
'ঘরের পাঁচিল' থেকে ফের গৃহস্থের হেঁসেলে, 'হাসছে' ঘুঁটে