AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

T20 WC 2024: বিশ্বকাপে অভাবনীয় কীর্তি, কিছুতেই যেন বিশ্বাস করা যায় না!

ICC MEN’S T20 WC 2024: নিয়মরক্ষার ম্যাচে মুখোমুখি নিউজিল্যান্ড ও পাপুয়া নিউ গিনি। সতীর্থদের মঞ্চে ঐতিহাসিক বোলিং লকি ফার্গুসনের। বৃষ্টির কারণে দেরিতে হয় টস। রান তাড়ার সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। কিন্তু টসের পরই ফের বৃষ্টি। বেশ কিছুক্ষণ অপেক্ষার পর ম্যাচ শুরু। এরপর কিউয়ি পেসারদের দাপট। আলাদা করে বলতে হয় ফার্গুসনের কথা।

T20 WC 2024: বিশ্বকাপে অভাবনীয় কীর্তি, কিছুতেই যেন বিশ্বাস করা যায় না!
Image Credit: ICC
| Updated on: Jun 17, 2024 | 11:37 PM
Share

নিউজিল্যান্ড জার্সিতে বিদায়ী ম্যাচ খেলছেন ট্রেন্ট বোল্ট। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে আর খেলবেন কিনা নিশ্চয়তা নেই। তবে বিশ্বকাপে খেলবেন না, নিশ্চিত করে দিয়েছেন। তেমনই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বিদায়ী ম্যাচ খেলছেন টিম সাউদি। এ ছাড়াও বর্তমান কিউয়ি স্কোয়াডের অনেকেই হয়তো শেষ বার দেশের জার্সিতে এই ফরম্যাটে খেলছেন। সতীর্থদের বিদায়ী ম্যাচে অবিশ্বাস্য কীর্তি। স্বপ্নের স্পেলও বলা যায় লকি ফার্গুসনের।

সুপার এইটের দৌড় থেকে আগেই বিদায় নিয়েছিল নিউজিল্যান্ড। তেমনই পাপুয়া নিউ গিনিও। গ্রুপ পর্বের শেষ ম্যাচ। নিয়মরক্ষার ম্যাচে মুখোমুখি নিউজিল্যান্ড ও পাপুয়া নিউ গিনি। সতীর্থদের মঞ্চে ঐতিহাসিক বোলিং লকি ফার্গুসনের। বৃষ্টির কারণে দেরিতে হয় টস। রান তাড়ার সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। কিন্তু টসের পরই ফের বৃষ্টি। বেশ কিছুক্ষণ অপেক্ষার পর ম্যাচ শুরু। এরপর কিউয়ি পেসারদের দাপট। আলাদা করে বলতে হয় ফার্গুসনের কথা।

টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে এই প্রথম। আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় বার। ২০২১ সালে পানামার বিরুদ্ধে কানাডার সাদ বিন জাফর ৪ ওভারের স্পেলের ৪টিই মেডেন ওভার করেছিলেন। টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে প্রথম বার এমন কীর্তি। আর তা হল লকি ফার্গুসনের সৌজন্যে। চার ওভারের চারটিই মেডেন। নিলেন তিন উইকেট! তাঁর সতীর্থ বোলাররা কীর্তি না গড়লেও দুর্দান্ত বোলিং করেছেন। ট্রেন্ট বোল্ট, টিম সাউদি এবং ঈশ সোধি দুটি করে উইকেট নেন।

Follow Us
ফলতার এই ২ তৃণমূল কর্মী চাপে পড়ে কাটমানির টাকা ফেরাল!
ফলতার এই ২ তৃণমূল কর্মী চাপে পড়ে কাটমানির টাকা ফেরাল!
পুকুরে মাছ ধরতে নেমে মিলল প্যাকেটে মোড়া বন্দুক!
পুকুরে মাছ ধরতে নেমে মিলল প্যাকেটে মোড়া বন্দুক!
মমতার সামনেই অভিষেকের সঙ্গে বাদানুবাদ কুণাল ঘোষের!
মমতার সামনেই অভিষেকের সঙ্গে বাদানুবাদ কুণাল ঘোষের!
হাওড়ায় স্বর্ণ ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, লুঠপাট!
হাওড়ায় স্বর্ণ ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, লুঠপাট!
রাজ্যের মুখ্যমন্ত্রী জনতার দরবার করেন, একই পথে দরবারে বসালেন শঙ্কর ঘোষ
রাজ্যের মুখ্যমন্ত্রী জনতার দরবার করেন, একই পথে দরবারে বসালেন শঙ্কর ঘোষ
গোঁফ কেটে চশমা পরে ভোলবদল! হল না শেষরক্ষা, গ্রেফতার স্বপন নন্দী
গোঁফ কেটে চশমা পরে ভোলবদল! হল না শেষরক্ষা, গ্রেফতার স্বপন নন্দী
তৃণমূলের সংসদীয় দলে প্রতিবাদ! 'বুড়ো ঘোড়া' অন্য আস্তাবলে?
তৃণমূলের সংসদীয় দলে প্রতিবাদ! 'বুড়ো ঘোড়া' অন্য আস্তাবলে?
সংসদে তৃণমূলের বিদ্রোহী ব্লকে কারা? সোমবার সব জানা যাবে, খবর সূত্রের
সংসদে তৃণমূলের বিদ্রোহী ব্লকে কারা? সোমবার সব জানা যাবে, খবর সূত্রের
বৃহস্পতিবারের পর আজ, ফের সই জালিয়াতি মামলায় অভিষেককে তলব
বৃহস্পতিবারের পর আজ, ফের সই জালিয়াতি মামলায় অভিষেককে তলব
মমতার বিরুদ্ধে এবার আসরে কাকলি-পুত্র, কেন আইনি নোটিস পাঠালেন?
মমতার বিরুদ্ধে এবার আসরে কাকলি-পুত্র, কেন আইনি নোটিস পাঠালেন?