AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IPL, RCB: আরসিবি প্র্যাক্টিস শেষে বিদ্যুতের ঝলক, ফটোগ্রাফারের নাম জানলে চমকে যাবেন

Royal Challengers Bengaluru: ক্রিকেটার এবং দুর্দান্ত ফটোগ্রাফার। এই প্রসঙ্গ উঠলে একটা নাম ভারতীয় ক্রিকেট প্রেমীদের চোখে ভেসে উঠতে বাধ্য। অনিল কুম্বলে। কিট ব্যাগের সঙ্গে তাঁর সফরসঙ্গী হত ক্যামেরা। দুর্দান্ত সব ছবি তুলতেন। খেলোয়াড় জীবন পরবর্তী সময়ে আরও বেশি করে সেই সুযোগ পেয়েছেন। মাঝে মধ্যেই এদিক সেদিক বেরিয়ে পড়েন কুম্বলে। প্রকৃতির মাঝে ডুব দেন। ক্রিকেট মাঠের স্মৃতিও কিন্তু প্রচুর জড়ো করেছেন।

IPL, RCB: আরসিবি প্র্যাক্টিস শেষে বিদ্যুতের ঝলক, ফটোগ্রাফারের নাম জানলে চমকে যাবেন
Image Credit: RCB
| Updated on: Apr 06, 2024 | 12:00 AM
Share

রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচে নামবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রতি মরসুমেই দুর্দান্ত একটা শুরু হয় আরসিবির। প্রত্যাশা বাড়ে। ক্রমশ তা বদলে যায় হতাশায়। এ বার এখনও অনেকটা পথ বাকি। তবে ব্যাটিংয়ের যা হাল, আরসিবিকে বোঝা কঠিন। নানা রকমের থিয়োরিও উঠে আসছে। কাকে বসিয়ে কাকে খেলালে সাফল্য মিলবে, এরই খোঁজে আরসিবি। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচের আগে জোরকদমে অনুশীলন আরসিবির। আলোচনায় অবশ্য় অন্য একজন।

ক্রিকেটার এবং দুর্দান্ত ফটোগ্রাফার। এই প্রসঙ্গ উঠলে একটা নাম ভারতীয় ক্রিকেট প্রেমীদের চোখে ভেসে উঠতে বাধ্য। অনিল কুম্বলে। কিট ব্যাগের সঙ্গে তাঁর সফরসঙ্গী হত ক্যামেরা। দুর্দান্ত সব ছবি তুলতেন। খেলোয়াড় জীবন পরবর্তী সময়ে আরও বেশি করে সেই সুযোগ পেয়েছেন। মাঝে মধ্যেই এদিক সেদিক বেরিয়ে পড়েন কুম্বলে। প্রকৃতির মাঝে ডুব দেন। ক্রিকেট মাঠের স্মৃতিও কিন্তু প্রচুর জড়ো করেছেন।

ভারতীয় দলকে কোচিং করিয়েছেন অনিল কুম্বলে। সেই সময়কার মুহূর্তগুলো ভোলার নয়। ভারতীয় দলের কোচ ডাগ আউটে বসতেন ক্যামেরা নিয়ে। যেই সেঞ্চুরি করুক, অনিল কুম্বলের ক্যামেরায় সেই মুহূর্ত বন্দী হয়ে থাকত। আরসিবিতে এমনই একজন ফটোগ্রাফার রয়েছেন! রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে নামার আগে চূড়ান্ত প্র্যাক্টিস। রাত পেরিয়ে পরদিন ম্যাচ।

আরসিবি সবে প্র্যাক্টিস শেষ করেছে। এমন সময় বিদ্যুতের ঝলক। আর এই ছবিটি তুলেছেন আরসিবি কোচ অ্যান্ডি ফ্লাওয়ার। আরসিবির তরফেই ছবিটি পোস্ট করা হয়েছে। ছবি হিসেবে এটা যে কতটা দুর্দান্ত, টাইমিংয়েই তা প্রকাশ পাচ্ছে।

Follow Us
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
প্রথম উপার্জনের টাকায় বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটাল ওরা
প্রথম উপার্জনের টাকায় বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটাল ওরা