AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rohit Sharma: ‘ছেলেরা এত অলস…’, সতীর্থদের নিয়ে বিস্ফোরক রোহিত শর্মা

Watch Video: চলতি বছরে ইংল্যান্ডের বিরুদ্ধে দেশের মাটিতে টেস্ট সিরিজ চলাকালীন মেজাজ হারিয়ে সতীর্থদের গালিগালাজ করেছিলেন রোহিত। তিনি বলেছিলেন, 'কেউ মাঠে ঘুরলে…..########।' তারপর থেকে রোহিতের 'গার্ডেন মে ঘুমনে ওয়ালে বান্দে' ডায়লগ জনপ্রিয় হয়ে ওঠে। এ বার ফের রোহিত সতীর্থদের নিয়ে বিস্ফোরক বার্তা দিলেন।

Rohit Sharma: 'ছেলেরা এত অলস...', সতীর্থদের নিয়ে বিস্ফোরক রোহিত শর্মা
Rohit Sharma: 'ছেলেরা এত অলস...', সতীর্থদের নিয়ে বিস্ফোরক রোহিত শর্মা
| Updated on: Apr 07, 2024 | 11:56 PM
Share

কলকাতা: স্টাম্প মাইক থাকার ফলে ক্রিকেটাররা মাঠে যা কথা বলেন, তার অনেকটাই এখন জনসমক্ষে চলে আসে। ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) একাধিকবার এমন বহু কথা বলেছেন, যা ধরা পড়েছে স্টাম্প মাইকে। সতীর্থরা ভালো খেললে রোহিত সমর্থন করেন ও ভালোবাসেন। তেমনই সতীর্থরা খারাপ খেললে তাঁদের উপর রাগ দেখাতেও পিছপা হন না। জুনিয়রদের আগলে রাখা রোহিতের যেমন কাজ, তেমনই তাঁরা ভুল করলে তাঁদের ধমক দেওয়াও হিটম্যান নিজের কাজ বলে মনে করেন। মাঠে বহুবার রোহিতকে মেজাজ হারাতেও দেখা গিয়েছে। চলতি বছরে ইংল্যান্ডের বিরুদ্ধে দেশের মাটিতে টেস্ট সিরিজ চলাকালীন মেজাজ হারিয়ে সতীর্থদের গালিগালাজ করেছিলেন রোহিত। তিনি বলেছিলেন, ‘কেউ মাঠে ঘুরলে…..########।’ তারপর থেকে রোহিতের ‘গার্ডেন মে ঘুমনে ওয়ালে বান্দে’ ডায়লগ জনপ্রিয় হয়ে ওঠে। এ বার ফের রোহিত সতীর্থদের নিয়ে বিস্ফোরক বার্তা দিলেন।

সম্প্রতি নেটফ্লিক্স কপিল শর্মার শো ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’ (The Great Indian Kapil Show) চালু হয়েছে। তার আসন্ন পর্বের প্রোমো প্রকাশিত হয়েছে। ওই কমেডি শো এর দ্বিতীয় পর্বে রোহিত শর্মা এবং শ্রেয়স আইয়ারকে অতিথি হিসেবে দেখা যাবে। তার প্রোমোতে দেখা গিয়েছে কমেডি শো-এর লেটে সবুজ রংয়ের পিচের মতো কার্পেট ছড়িয়ে এবং উইকেট সাজিয়ে রোহিত শর্মা, শ্রেয়স আইয়ারের সঙ্গে ক্রিকেট খেলেন কপিল শর্মা এবং ওই শো-য়ের অন্য কলাকুশলীরা। সেই সময় রোহিত শর্মাকে হাসতে হাসতে কপিল শর্মা জিজ্ঞাসা করেন, ‘এখন তো দুই প্রান্তেই স্টাম্প মাইক থাকে। তুমি কখনও কাউকে রেগে প্রবচন দিয়েছো?’ কপিলের এই প্রশ্নের উত্তরে রোহিত বলেন, ‘কী আর করতে পারি? আমাদের টিমের ছেলেরা এত অলস যে কী করব। ছুটতেই চায় না।’ রোহিতের কথা শুনে সকলে হেসে লুটোপুটি খেতে থাকেন। তাঁর পাশে থাকা শ্রেয়সও হাসতে থাকেন। এবং দর্শক আসনে থাকা রোহিতের স্ত্রী ঋতিকা সজদেও মুখ চেপে হাসতে থাকেন।

কপিল শর্মার শো মানে হাসির ফোয়ারা। এরপর রোহিতকে তিনি বলেন, ‘আপনাকে কেউ কখনও অদ্ভুত পরামর্শ দিয়েছে?’ উত্তরে রোহিত বলেন, ‘এয়ারপোর্টে আপনি দেখে থাকবেন সকল ক্রিকেটাররা হেডফোন ব্যবহার করেন। কেউ তো স্টাইল করে না।’ সকলেই হেসে গড়িয়ে পড়েন।

এরপর ওই শোয়ের অন্যতম তারকা সুনীল গ্রোভার ভারত অধিনায়ক রোহিত শর্মাকে বলেন, ‘আপনার সঙ্গে আমার একটু কথা ছিল। প্লেয়ার হিসেবে দলে আমার জায়গা দরকার। এমন নয় যে টিমে এসে ওপেনিং করতে হবে।’ সুনীলের কথা শেষ হতে না হতেই রোহিত বলেন, ‘ওপেন করার কথা তো ভুলেই যাও।’ ওই প্রোমো বেশ আকর্ষণীয় হয়েছে। কপিল শর্মা আবার রোহিত-শ্রেয়সের উপস্থিতিতে নভজোৎ সিং সিধুর মিমিক্রিও করে দেখান। তখন কপিল বলেন, ‘ম্যাচের পর আমি বেশিক্ষণ থাকতে পারব না। কারণ আমার সালোয়ার বেশি লুজ, তাই নীচেও নামতে পারব না।’ ছন্দ মিলিয়ে সিধু যেমন শায়েরির মতো কথা বলেন, ঠিক সেটাই করে দেখান কপিলও।

Follow Us
বাড়িতে কৌতূহলীদের উঁকি মারা বন্ধ করতে অভিষেকের 'হাতিয়ার' ভিউ কাটার
বাড়িতে কৌতূহলীদের উঁকি মারা বন্ধ করতে অভিষেকের 'হাতিয়ার' ভিউ কাটার
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের