AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Virat Kohli: ‘২৪১-টা মনে করো…’, বিরাটকে কোটি টাকার পরামর্শ সুনীল গাভাসকরের

India vs Australia 3rd Test: ব্রিসবেন টেস্টের প্রস্তুতিতে নেটে দেখা গিয়েছে, অফস্টাম্পের বাইরের বল ছেড়ে দিচ্ছিলেন বিরাট কোহলি। তা হলে ম্যাচে কেন নয়? বিরাটকে কড়া ভাষায় নিজের আদর্শকেই অনুসরণের পরামর্শ দিলেন কিংবদন্তি সুনীল গাভাসকর।

Virat Kohli: '২৪১-টা মনে করো...', বিরাটকে কোটি টাকার পরামর্শ সুনীল গাভাসকরের
Image Credit: PTI
| Updated on: Dec 16, 2024 | 10:08 AM
Share

অফস্টাম্পের বাইরে। ষষ্ঠ, সপ্তম স্টাম্পও বলা যায় না। সম্ভবত তারও বাইরে। সেই ডেলিভারিই তাড়া করলেন বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং বিরাট কোহলি। এমনকি তাঁর একনিষ্ঠ ভক্তরাও কমেন্ট করছেন, হয় অফস্টাম্পের বাইরের বল তাড়া করার লোভ সামলান, নয়তো অবসর নিন। ব্রিসবেন টেস্টের প্রস্তুতিতে নেটে দেখা গিয়েছে, অফস্টাম্পের বাইরের বল ছেড়ে দিচ্ছিলেন বিরাট কোহলি। তা হলে ম্যাচে কেন নয়? বিরাটকে কড়া ভাষায় নিজের আদর্শকেই অনুসরণের পরামর্শ দিলেন কিংবদন্তি সুনীল গাভাসকর।

প্রতি প্রজন্মেই এমন একজন ক্রিকেটার আসেন, যিনি বিশ্ব ক্রিকেটে সকলের আদর্শ হয়ে ওঠেন। সুনীল গাভাসকর, সচিন তেন্ডুলকর তেমনই দু-জন। সচিনকে দেখেই ক্রিকেটে প্রেরণা পান বিরাট কোহলি। ওয়ান ডে বিশ্বকাপে নিজের আদর্শের সামনেই তাঁর সবচেয়ে বেশি ওয়ান ডে সেঞ্চুরির রেকর্ড ভেঙেছিলেন বিরাট। দীর্ঘ সময় ধরেই সচিনের সঙ্গে তুলনা করা হয়েছে বিরাট কোহলিকে। বিরাটও বারবার বলেছেন, সচিনের সঙ্গে তুলনা করা কোনওভাবেই সম্ভব নয়। তাঁকে দেখেই ক্রিকেটে এগিয়ে যাওয়া। তা হলে টেস্ট ক্রিকেটে কেন সচিনের মতো মানসিক নিয়ন্ত্রণ অনুসরণ করছেন না?

সম্প্রচারকারী চ্যানেলে কিংবদন্তি সুনীল গাভাসকর বলেন, ‘সচিনকে অনুসরণ করো। ওর সেই ২৪১ রানের ইনিংসটাকেও তা হলে মনে রাখা উচিত। প্রয়োজনে বারবার সেই ভিডিয়ো দেখো। নিজেকে বোঝাও।’ তিন ফরম্যাটেই প্রচুর রান করেছেন বিরাট। কিন্তু বারবার একই ভুলের পুনরাবৃত্তিতে বিরক্ত সানি। আজকের ম্যাচে আউট প্রসঙ্গে বলছেন, ‘এটা কোনও ভালো ডেলিভারি ছিল না। বিরাট ড্রাইভ, শটও খেলেনি। এটা জাস্ট একটা পুশ। অফস্টাম্পের বাইরের বলে লোভ সামলাতে না পারলে মুশকিল।’

এই প্রসঙ্গেই সচিনের অধ্যাবসায়ের কথা তুলে ধরেন। অস্ট্রেলিয়ার মাটিতেই ২৪১ রানের সেই ঐতিহাসিক ইনিংস খেলেছিলেন সচিন তেন্ডুলকর। সানির কথায় উঠে এল ২০০৩-০৪ সিডনি টেস্টের সেই ঘটনা। বলেন, ‘তার আগের ম্যাচগুলিতে ড্রাইভ খেলতে গিয়ে আউট হয়েছে সচিন। সিডনি টেস্টের আগে মানসিক ভাবে নিজেকে তৈরি করেছিল, কভার ড্রাইভ খেলবে না। ওই ইনিংসটা সে কারণেই সকলের কাছে উদাহরণ। অফস্টাম্পের বাইরের ডেলিভারিতে তাঁকে লোভ দেখানো হলেও সচিন ফাঁদে পা দেয়নি। স্ট্রেট ড্রাইভ, অন ড্রাইভ, বেশিরভাগই অনসাইডে খেলেছে। এই অধ্যাবসায়টাই প্রয়োজন।’

Follow Us
পশ্চিম মেদিনীপুরে জঙ্গল লুঠের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
পশ্চিম মেদিনীপুরে জঙ্গল লুঠের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
জেলে শাহজাহান, সন্দেশখালিতে তাঁর বাহিনীর দাপাদাপি!
জেলে শাহজাহান, সন্দেশখালিতে তাঁর বাহিনীর দাপাদাপি!
গ্রেফতারি পরোয়ানা জারি অভিষেকের PA-এর বিরুদ্ধে
গ্রেফতারি পরোয়ানা জারি অভিষেকের PA-এর বিরুদ্ধে
এবার মাটি চুরির অভিযোগ অভিষেক ও তাঁর ঘনিষ্ঠদের বিরুদ্ধে!
এবার মাটি চুরির অভিযোগ অভিষেক ও তাঁর ঘনিষ্ঠদের বিরুদ্ধে!
পাহাড় থেকে কী বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী?
পাহাড় থেকে কী বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী?
বাইরে মামলার ফাঁস, ঘরেও কি একা অভিষেক?
বাইরে মামলার ফাঁস, ঘরেও কি একা অভিষেক?
দুষ্কৃতীদের উল্টো ঝুলিয়ে শাস্তির নিদান! অমিত শাহের সুর দিলীপের কণ্ঠে
দুষ্কৃতীদের উল্টো ঝুলিয়ে শাস্তির নিদান! অমিত শাহের সুর দিলীপের কণ্ঠে
প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে অভিষেককে জিজ্ঞাসাবাদ করে কী কী জানল ইডি?
প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে অভিষেককে জিজ্ঞাসাবাদ করে কী কী জানল ইডি?
৩ বার ডাকার পরেও পুলিশকে পাত্তা দিলেন না, কোথায় অরূপ বিশ্বাস?
৩ বার ডাকার পরেও পুলিশকে পাত্তা দিলেন না, কোথায় অরূপ বিশ্বাস?
মুকুন্দপুরে অনন্যার ওয়ার্ড অফিসে পুরসভায় নিয়োগের তালিকা!
মুকুন্দপুরে অনন্যার ওয়ার্ড অফিসে পুরসভায় নিয়োগের তালিকা!