AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IPL, RCB: আরসিবি বিক্রি করে দেওয়া উচিত, বিস্ফোরক দাবি করে বসলেন মহাতারকা

Royal Challengers Bengaluru: আরসিবির বিরুদ্ধে নিজেদের সর্বোচ্চ রানের রেকর্ড ভেঙে দিয়েছে প্যাট কামিন্সের হায়দরাবাদ। ট্রেভিস হেড বিস্ফোরক সেঞ্চুরি করেছেন। প্রতি ওভারে গড়ে তিনটে করে ছয় মেরেছেন। কোনও টিমের বোলিং নিয়ে এমন ছেলেখেলা চট করে দেখা যায় না। বিরাটের টিমের যে প্ল্যান বি বলে কিছু ছিল না, তা প্রমাণ হয়ে গিয়েছে।

IPL, RCB: আরসিবি বিক্রি করে দেওয়া উচিত, বিস্ফোরক দাবি করে বসলেন মহাতারকা
Image Credit: BCCI
| Edited By: | Updated on: Apr 17, 2024 | 2:25 AM
Share

কলকাতা: আর কবে হবে, ভাই? এই প্রশ্ন এখন সব মহলে। বছর আসে, বছর যায়, ট্রফি কেন দেখা নেই? এ বার আর ক্রিকেটমহল নয়, অন্য জগতের মানুষজনও প্রশ্ন তোলা শুরু করে দিলেন। প্রতি বছরই আইপিএলের আগে বলা হয়, এ বার চ্যাম্পিয়ন হবেই। আইপিএলের পর বলা হয়, ব্যর্থতার খাতায় জুড়ল আরও একটা বছর। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু কি কোনও দিন আইপিএল জিততে পারবে? বিরাট কোহলি প্রতি বারই চেষ্টা করেন। এ বারও করছেন। কিন্তু বাকি টিম চরম ব্যর্থ। ফাফ ডুপ্লেসি আর দীনেশ কার্তিককে বাদ দিলে কেউ হাফসেঞ্চুরিও করতে পারেননি। মুম্বই ইন্ডিয়ান্সের কাছে লজ্জার হার। ঘরের মাঠে সোমবার হায়দরাবাদের বিরুদ্ধে মুখ থুবড়ে পড়েছে আরসিবি। পরিস্থিতি যখন এমন, তখন বিস্ফোরক দাবি করে বসলেন মহেশ ভূপতি।

ভারতীয় টেনিসের কিংবদন্তি মহেশ। লিয়েন্ডার পেজকে সঙ্গী করে বিশ্ব টেনিসে হইচই ফেলে দিয়েছিলেন এক সময়। সেই মহেশ বলে দিলেন, ভারতীয় ক্রিকেট বোর্ডের উচিত বেঙ্গালুরু ফ্র্যাঞ্চাইজি বিক্রি করে দেওয়া। ব্যর্থতার দায় আর কত নেবে। মহেশের সোজা যুক্তি, ‘খুব দুঃখজনক। খেলার দিক থেকে, আইপিএল এমনকি সমর্থকদের দিক থেকে ভাবলে, আমার মনে হয় বিসিসিআইয়ের উচিত আরসিবি বিক্রি করে দেওয়া। নতুন কোনও মালিক যত্ন নিয়ে একটা স্পোর্টস ফ্র্যাঞ্চাইজি তৈরি করবে। যেটা আইপিএলের অন্য টিমগুলো করতে পেরেছে।’

আরসিবির বিরুদ্ধে নিজেদের সর্বোচ্চ রানের রেকর্ড ভেঙে দিয়েছে প্যাট কামিন্সের হায়দরাবাদ। ট্রেভিস হেড বিস্ফোরক সেঞ্চুরি করেছেন। প্রতি ওভারে গড়ে তিনটে করে ছয় মেরেছেন। কোনও টিমের বোলিং নিয়ে এমন ছেলেখেলা চট করে দেখা যায় না। বিরাটের টিমের যে প্ল্যান বি বলে কিছু ছিল না, তা প্রমাণ হয়ে গিয়েছে। ৭টা ম্যাচ খেলে ৬টাতেই হার। পয়েন্ট টেবলের একেবারে তলানিতে। এখনই বলে দেওয়া যায়, এ বারও প্লে-অফ যাবে না আরসিবি। সমর্থকরা প্রতি বছর আশা নিয়ে মাঠে যান, কিন্তু হতাশা নিয়ে ফেরেন। সেই ছবি পাল্টাচ্ছে না বছরের পর বছর।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?