AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

WTC Top Run Scorer: WTC-তে সেরা পাঁচ রান সংগ্রাহক, ভারতের কে রয়েছে জানেন?

World Test Championship: এখন আর কোনও টিম বেশির ভাগ ক্ষেত্রেই ড্রয়ের জন্য খেলে না। লক্ষ্য থাকে ফুল পয়েন্ট। উদ্বোধনী সংস্করণে চ্যাম্পিয়ন হয়েছিল নিউজিল্যান্ড। দ্বিতীয় সংস্করণে অস্ট্রেলিয়া। গত দুই সংস্করণেই রানার্স ভারত। তৃতীয় সংস্করণ চলছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে শীর্ষ পাঁচ রান সংগ্রাহক কারা।

WTC Top Run Scorer: WTC-তে সেরা পাঁচ রান সংগ্রাহক, ভারতের কে রয়েছে জানেন?
Image Credit: X
| Updated on: Aug 28, 2024 | 11:08 PM
Share

আইসিসির পরিকল্পনা ছিল দীর্ঘ দিনের। টি-টোয়েন্টি ও ওয়ান ডে ফরম্যাটে বিশ্বকাপ রয়েছে, চ্যাম্পিয়ন্স ট্রফি রয়েছে। টেস্ট ক্রিকেটে এমন টুর্নামেন্ট আনলে কেমন হয়? বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপকে টেস্ট ক্রিকেটের বিশ্বকাপও বলা যায়। অবশেষে সেই ভাবনা বাস্তবায়িত হয় ২০১৯ সালে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ আসার পর ম্যাচের ফল বেরনো বেড়েছে। এখন আর কোনও টিম বেশির ভাগ ক্ষেত্রেই ড্রয়ের জন্য খেলে না। লক্ষ্য থাকে ফুল পয়েন্ট। উদ্বোধনী সংস্করণে চ্যাম্পিয়ন হয়েছিল নিউজিল্যান্ড। দ্বিতীয় সংস্করণে অস্ট্রেলিয়া। গত দুই সংস্করণেই রানার্স ভারত। তৃতীয় সংস্করণ চলছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে শীর্ষ পাঁচ রান সংগ্রাহক কারা।

এক নজরে দেখে নেওয়া যাক…

  1. রানের নিরিখে সবচেয়ে এগিয়ে ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক জো রুট। ১৪টি সেঞ্চুরি, ২০টি হাফসেঞ্চুরি সহ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ৪৭০২ রান করেছেন জো রুট।
  2. তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার ব্যাটার মার্নাস লাবুশেন। ৪৫ টেস্টে ৫২.০৫ গড়ে মার্নাস করেছেন ৩৯০৪ রান। তাঁর সর্বাধিক স্কোর ২১৫।
  3. তিন নম্বরে রয়েছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক স্টিভ স্মিথ। আধুনিক ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটার স্মিথ। ৪৫ টেস্টে করেছেন ৩৪৮৬ রান। ব্যাটিং গড় ৫০.৫২।
  4. চার নম্বরে ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। ডব্লিউটিসি-তে ৪৮ ম্যাচে ৩১০১ রান করেছেন স্টোকস। তাঁর ব্যাটিং গড় ৩৭.৮১।
  5. তালিকায় এরপরই রয়েছেন অজি ওপেনার উসমান খোয়াজা। তিনি করেছেন ২৬৮৬ রান। ওপেনারদের মধ্যে তিনিই সেরা। সার্বিক ভাবে পঞ্চম স্থানে উসমান। ৩২ ম্যাচে ৪৯.৭৪ গড়ে এই রান করেছেন উসমান।

তালিকায় শীর্ষ পাঁচে ভারতের কেউ নেই। তবে তৃতীয় সংস্করণ শেষে অঙ্কটা বদলে যেতেই পারে। সামনে ভারতের বেশ কিছু টেস্ট সিরিজ রয়েছে। আগামী মাসেই বাংলাদেশের বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত ২ ম্যাচের সিরিজ রয়েছে।

Follow Us
কীভাবে আগুন বেকারিতে? কীভাবে হল অভিষেকের আমতলার কার্যালয়?
কীভাবে আগুন বেকারিতে? কীভাবে হল অভিষেকের আমতলার কার্যালয়?
তারামণ্ডলের সামনে মমতাদের শহিদ দিবস পালন নিয়ে খোঁচা মদনের, কী বললেন?
তারামণ্ডলের সামনে মমতাদের শহিদ দিবস পালন নিয়ে খোঁচা মদনের, কী বললেন?
ম্যানগ্রোভ ধ্বংস করে কীভাবে রিসর্ট? সামনে আসবে বড় নাম?
ম্যানগ্রোভ ধ্বংস করে কীভাবে রিসর্ট? সামনে আসবে বড় নাম?
সর্বদল বৈঠক থেকে ওয়াকআউট বিরোধীদের, বিস্ফোরক বার্তা দিলেন মহুয়া
সর্বদল বৈঠক থেকে ওয়াকআউট বিরোধীদের, বিস্ফোরক বার্তা দিলেন মহুয়া
অটিজমে আক্রান্ত সন্তান, মায়ের বদলির আবেদনে সায় দিল হাইকোর্ট
অটিজমে আক্রান্ত সন্তান, মায়ের বদলির আবেদনে সায় দিল হাইকোর্ট
আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠকে থাকবেন অমিত শাহ
আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠকে থাকবেন অমিত শাহ
দল হিসাবে সংসদে NCPI-র স্বীকৃতি স্পিকারের দফতরে বিচারাধীন
দল হিসাবে সংসদে NCPI-র স্বীকৃতি স্পিকারের দফতরে বিচারাধীন
তৃণমূলের অ্যাকাউন্টে ১৬৪ কোটির গেরো! হিসেব মেলাতে নাজেহাল ED
তৃণমূলের অ্যাকাউন্টে ১৬৪ কোটির গেরো! হিসেব মেলাতে নাজেহাল ED
ভিসার মেয়াদোত্তীর্ণ বিদেশিদের বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ
ভিসার মেয়াদোত্তীর্ণ বিদেশিদের বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ
সাতসকালে হাজির হেলিকপ্টার, তারকেশ্বরে আজ হচ্ছেটা কী?
সাতসকালে হাজির হেলিকপ্টার, তারকেশ্বরে আজ হচ্ছেটা কী?