AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ISL, Kolkata Derby: বড় ম্যাচে আনোয়ার আলিকে পাওয়া যাবে? আপডেট দিলেন ইস্টবেঙ্গল কোচ

East Bengal FC, Oscar Bruzon: ব্যক্তিগত একটা ভুলে ডুবেছিল টিম। তার মধ্যে বড় ধাক্কা ছিল আনোয়ার আলির চোট। নির্ধারিত সময়ের একেবারে শেষ মুহূর্তে চোট লাগে। ম্যাচ শেষে হুইলচেয়ারে বেরোতে দেখা যায় আনোয়ার আলিকে। তাঁকে কি আদৌ শনিবারের ডার্বিতে পাওয়া যাবে?

ISL, Kolkata Derby: বড় ম্যাচে আনোয়ার আলিকে পাওয়া যাবে? আপডেট দিলেন ইস্টবেঙ্গল কোচ
Image Credit: EMAMI EAST BENGAL
| Edited By: | Updated on: Jan 09, 2025 | 5:37 PM
Share

চোটের তালিকায় দীর্ঘই ছিল ইস্টবেঙ্গলে। গত ম্যাচে আরও অস্বস্তি তৈরি করেছিল। ঘরের মাঠে মুম্বই সিটি এফসির বিরুদ্ধে নেমেছিল ইস্টবেঙ্গল। প্রথমার্ধেই ২ গোলে পিছিয়ে পড়ে। যদিও সমতা ফিরিয়েছিল লাল-হলুদ। মনে হচ্ছিল, এক পয়েন্ট নিয়ে অন্তত মাঠ ছাড়া যাবে। ভাঙাচোরা দল নিয়ে সেটাও বড় প্রাপ্তি হত। কিন্তু হিজাজি মাহেরের ব্যক্তিগত একটা ভুলে ডুবেছিল টিম। তার মধ্যে বড় ধাক্কা ছিল আনোয়ার আলির চোট। নির্ধারিত সময়ের একেবারে শেষ মুহূর্তে চোট লাগে। ম্যাচ শেষে হুইলচেয়ারে বেরোতে দেখা যায় আনোয়ার আলিকে। তাঁকে কি আদৌ শনিবারের ডার্বিতে পাওয়া যাবে?

গত ম্যাচে নির্ধারিত সময়ের একেবারে শেষ মুহূর্তে চোটে মাঠ ছেড়েছিলেন আনোয়ার। সে সময় দেখে গুরুতরই মনে হয়েছে। কোচ অস্কারও পুরোপুরি নিশ্চয়তা দিতে পারছেন না। তবে আশার আলো অবশ্যই দেখালেন। সাংবাদিক সম্মেলনে বলেন, ‘ম্যাচের এখনও অনেকটা সময় বাকি। দেখা যাক। আগের ম্যাচে অনেকটাই চোট পেয়েছে। আমরা চেষ্টা চালাচ্ছি। সাউল ক্রেসপো অনুশীলন শুরু করলেও খেলার মতো জায়গায় নেই। সৌভিকও অনুশীলন করছে। ও অনেকটাই ফিট।’ যদিও এ দিন প্র্যাক্টিস করেননি আনোয়ার। টিমের সঙ্গে হাডলে যোগ দিয়েছিলেন। পায়ে এখনও ফোলা ভাব রয়েছে। টিমের সঙ্গে দেখা করলেও প্র্যাক্টিস না করেই মাঠ ছাড়েন।

ডার্বির আগে ইস্টবেঙ্গল অনুশীলনে গুপ্তচর! স্টেডিয়াম সংলগ্ন হোটেল থেকে অনুশীলনের ছবি তুলতে দেখা যায় কাউকে। তবে মাঠের বাইরের এ সব নিয়ে মাথা ঘামাতে নারাজ ইস্টবেঙ্গল কোচ। মুম্বই ম্যাচে হারের প্রভাব কতটা ডার্বিতে ফেলতে পারে, এ প্রসঙ্গে বলছেন, ‘ধীরে ধীরে আমরা এগোতে চাইছি। আমরা টার্গেট করেছি প্রথম ছয়ে থাকার। দেখা যাক তা সম্ভব কি না। মুম্বই ম্যাচে কিছু ব্যক্তিগত ভুলের জন্য আমাদের পয়েন্ট নষ্ট হয়েছে। আমার মনে হয়, দলের মানসিকতায় তা প্রভাব ফেলবে না।’

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?