AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Paris 2024, Archery: হাওয়ার কাছে ঠিকানা হারাল ভারত, অঙ্কিতারা অতীত বদলাতে পারলেন না আর্চারির

Paris Olympics 2024: প্যারিস গেমসে পদক থেকে দু'ধাপ দূরে ছিলেন ভারতের মহিলা তিরন্দাজরা। পদকের কাছে পৌঁছতে হলে ডাচ-দেওয়াল পেরোতে হত অঙ্কিতা-দীপিকা-ভজনদের। কিন্তু তা আর হল কই!

Paris 2024, Archery: হাওয়ার কাছে ঠিকানা হারাল ভারত, অঙ্কিতারা অতীত বদলাতে পারলেন না আর্চারির
Paris 2024, Archery: হাওয়ার কাছে ঠিকানা হারাল ভারত, অঙ্কিতারা অতীত বদলাতে পারলেন না আর্চারিরImage Credit: X
| Updated on: Jul 28, 2024 | 6:47 PM
Share

কলকাতা: তারুণ্য এবং অভিজ্ঞতা কোনওটাই কাজে এল না। যে ভাবে শেষ আটে পা রেখেছিল টিম, ভাবা হয়েছিল পদক নিশ্চিত। ঠিক এখানেই অলিম্পিকের ক্যারিশমা। গ্রুপ স্টেজে কে কী করেছেন, পদক-সম্ভবনার ম্যাচে সে সব হিসেবেই আসে না। এলও না। অঙ্কিতা ভকত, ভজন কৌর দু’জনই নতুন মুখ। আর রয়েছেন অভিজ্ঞ দীপিকা কুমারী। তারুণ্য আর অভিজ্ঞতার মিশেল দিয়েও অনেক সময় পদক অর্জন করা যায় না। যদি না লক্ষ্যে অবিচল থাকা যায়। তিরন্দাজির মতো ইভেন্টে লক্ষ্যভেদই আসল। আর সেটাই করতে পারলেন না ভারতের (India) তিন মেয়ে। নেদারল্যান্ডসের (Netherlands) বিরুদ্ধে স্ট্রেট সেটে হেরে পদক রেখে এলেন প্যারিসেই।

প্যারিস গেমসে পদক থেকে দু’ধাপ দূরে ছিলেন ভারতের মহিলা তিরন্দাজরা। পদকের কাছে পৌঁছতে হলে ডাচ-দেওয়াল পেরোতে হত অঙ্কিতা-দীপিকা-ভজনদের। কিন্তু তা আর হল কই! রবিবার বিকেলে মনু ভাকের ১০ মিটার এয়ার পিস্তল থেকে ব্রোঞ্জ পেয়ে ভারতের পদকের খাতা খুলেছেন। প্যারিস থেকে ভারতে দ্বিতীয় পদক আসতে পারত তিরন্দাজি থেকে। কিন্তু ভজন সর্বস্ব উজাড় করে চেষ্টা করলেও অঙ্কিতা-দীপিকারা পারলেন না। যার ফলে ভারতের মেয়েরা কোয়ার্টার ফাইনালেই আটকে গেল নেদারল্যান্ডসের কাছে।

শুরুতেই ডাচদের থেকে পিছিয়ে পড়েন ভারতের মহিলা আর্চাররা। প্রথম সেটে ৫২ স্কোর করে ২ পয়েন্ট তুলে নেন ডাচ আর্চাররা। সেখানে মাত্র ১ স্কোরের জন্য ২ পয়েন্ট হাতছাড়া হয়। এরপর দ্বিতীয় সেটে ৫৪ স্কোর করেন ডাচরা। সেখানে ভারত করে ৪৯ স্কোর। পরপর দুই সেট খোয়ানোর পর তৃতীয় সেটেও ঘুরে দাঁড়াতে পারেননি অঙ্কিতা-দীপিকারা। তৃতীয় সেটে নেদারল্যান্ডস করে ৫৩ স্কোর আর ভারত আটকে যায় ৪৮ স্কোরে। যার ফলে ৬-০ ব্যবধানে জিতে সেমিফাইনালে ওঠে ডাচরা।

Follow Us
লিওনেল মেসিদের নামে দায়ের এক কোটি পিটিশন!
লিওনেল মেসিদের নামে দায়ের এক কোটি পিটিশন!
যারা আমাকে আবর্জনা বলেছিল, তারা দলটাকে ডাস্টবিনে পাঠাল: পার্থ
যারা আমাকে আবর্জনা বলেছিল, তারা দলটাকে ডাস্টবিনে পাঠাল: পার্থ
এই সরকার সত্যিই কাজ করছে, মানুষকে বিপদে ফেলবে না: অভিজিৎ গঙ্গোপাধ্যায়
এই সরকার সত্যিই কাজ করছে, মানুষকে বিপদে ফেলবে না: অভিজিৎ গঙ্গোপাধ্যায়
'অণু-পরমাণুকে মানুষ চেনে...', কাদের বিরুদ্ধে বিস্ফোরক শমীক?
'অণু-পরমাণুকে মানুষ চেনে...', কাদের বিরুদ্ধে বিস্ফোরক শমীক?
'শিক্ষককে তাড়িয়ে দিলে পড়াশোনা বেশি হবে স্কুলে?' প্রশ্ন অধীরের
'শিক্ষককে তাড়িয়ে দিলে পড়াশোনা বেশি হবে স্কুলে?' প্রশ্ন অধীরের
তৃণমূলের অনেক নেতা তাঁর সঙ্গে, তিনিই মুখ! মালদায় কৃষ্ণেন্দুই সব?
তৃণমূলের অনেক নেতা তাঁর সঙ্গে, তিনিই মুখ! মালদায় কৃষ্ণেন্দুই সব?
মদন মিত্র ঋত-শিবিরে, বড় কথা বলে দিলেন সাবিনা ইয়াসমিন!
মদন মিত্র ঋত-শিবিরে, বড় কথা বলে দিলেন সাবিনা ইয়াসমিন!
শিক্ষার হাল ফেরাতে রাজ্য়ের ১২ হাজার স্কুল নিয়ে মাস্টার প্ল্যান
শিক্ষার হাল ফেরাতে রাজ্য়ের ১২ হাজার স্কুল নিয়ে মাস্টার প্ল্যান
হেলমেট পরে বাইকে এসে কটূক্তি, গালিগালাজের অভিযোগ
হেলমেট পরে বাইকে এসে কটূক্তি, গালিগালাজের অভিযোগ
মাদ্রাসার নামে বিদেশ মাদ্রাসার নামে বিদথেকে কোটি কোটি লেনদেনের অভিযোগ!
মাদ্রাসার নামে বিদেশ মাদ্রাসার নামে বিদথেকে কোটি কোটি লেনদেনের অভিযোগ!