AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ভারতের বাজারে হাজির বাজাজ পালসারের নতুন বাইক, NS125 মডেলে রয়েছে ১২৫ সিসি- র ইঞ্জিন

আপাতত চারটি রঙে যেমন- Pewter Grey, Beach Blue, Fiery Orange এবং Burnt Red, এই চারটি কালার অপশনে ভারতে পাওয়া যাচ্ছে বাজাজের নতুন বাইক।

ভারতের বাজারে হাজির বাজাজ পালসারের নতুন বাইক, NS125 মডেলে রয়েছে ১২৫ সিসি- র ইঞ্জিন
বাইক নির্মাণ সংস্থার দাবি NS রেঞ্জে এটিই সবচেয়ে শক্তিশালী বাইক।
| Updated on: Apr 21, 2021 | 5:13 PM
Share

বাজাজ অটো সংস্থার নতুন বাইক বাজাজ পালসার NS125 লঞ্চ হয়েছে ভারতে। এই বাইকের দাম ৯৩,৬৯০ টাকা (এক্স শোরুম দিল্লি)। বাজাজের পালসার সিরিজের NS অর্থাৎ naked sport রেঞ্জে এই প্রথম কোনও ১২৫ সিসির বাইক লঞ্চ করা হয়েছে। এর আগে অবশ্য naked sport বা NS রেঞ্জে আরও দু’টি বাইক NS200 এবং NS160 লঞ্চ হয়েছিল।

নতুন NS125 বাইকের ক্ষেত্রে তরুণ প্রজন্মই বাজাজ অটোর মূল টার্গেট। আপাতত চারটি রঙে যেমন- Pewter Grey, Beach Blue, Fiery Orange এবং Burnt Red, এই চারটি কালার অপশনে ভারতে পাওয়া যাচ্ছে বাজাজের নতুন বাইক। বাইক নির্মাণ সংস্থার দাবি NS রেঞ্জে এটিই সবচেয়ে শক্তিশালী বাইক।

কী কী ফিচার রয়েছে এই বাইকে?

১। Pulsar NS125 বাইকের রয়েছে একটি ১২৫.৪৫ সিসি- র BS6 DTS-i ইঞ্জিন।

২। এই বাইকের ইঞ্জিন ১১.৮২ bhp (৮৫০০ rpm) এবং 11 Nm পিক টর্ক (৭০০০ rpm) শক্তি উৎপন্ন করতে পারে।

৩। পালসারের নতুন মডেলে ইঞ্জিনের সঙ্গে রয়েছে একটি ৫ স্পিড গিয়ারবক্স।

৪। ব্রেকিং হার্ডওয়্যারের ক্ষেত্রে আপ ফ্রন্টে রয়েছে ২৪০ মিলিমিটার ডিস্ক। আর রেয়ার পোরশনে রয়েছে ১৩০ মিলিমিটার ড্রাম।

আরও পড়ুন- ৫০ হাজারেরও কম দামে নতুন বাইক লঞ্চ করল হিরো মোটোকর্প

৫। এই বাইকের ওজন ১৪৪ কিলোগ্রাম। ১২৫ সিসি- র ইঞ্জিন হলে সাধারণ বাইক অন্যান্য মডেলের তুলনায় ভারী হয়।

বাজাজ অটো কর্তৃপক্ষের কথায়, তাঁরা আশাবাদী পালসার ১২৫ বাইকের মতো পালসার NS125 স্পোর্টস বাইকও জনসাধারণের পছন্দ হবে। ভালই ব্যবসা করবে এই মডেল। সেই সঙ্গে পাল্লা দিতে পারে কেটিএম ১২৫ ডিউক মডেলকেও।

Follow Us
দিলীপ ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ, চা-চক্র থেকে ফেরার সময় কী ঘটল দেখুন
দিলীপ ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ, চা-চক্র থেকে ফেরার সময় কী ঘটল দেখুন
মনোনয়ন জমা দেওয়ার আগে কী কী করলেন শুভেন্দু?
মনোনয়ন জমা দেওয়ার আগে কী কী করলেন শুভেন্দু?
মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে উত্তেজনা, গাড়ি থেকে নামতে হল অমিত শাহকে!
মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে উত্তেজনা, গাড়ি থেকে নামতে হল অমিত শাহকে!
'অমিত শাহের পদত্যাগ দাবি করছি', তীব্র আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের
'অমিত শাহের পদত্যাগ দাবি করছি', তীব্র আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের
'আমার কিছু হয়ে গেলে...', বিচারকের কাতর কন্ঠস্বর, শুনলে চমকে যাবেন
'আমার কিছু হয়ে গেলে...', বিচারকের কাতর কন্ঠস্বর, শুনলে চমকে যাবেন
অমিত শাহ এগোতেই শুরু হল জুতো ছোড়াছুড়ি
অমিত শাহ এগোতেই শুরু হল জুতো ছোড়াছুড়ি
কালিয়াচকের পর মালদহের নারায়ণপুরে জাতীয় সড়ক অবরোধ
কালিয়াচকের পর মালদহের নারায়ণপুরে জাতীয় সড়ক অবরোধ
বিচারকরা আটকে! কোনও ভাবেই বরদাস্ত নয়, কড়া বার্তা সুপ্রিম কোর্টের
বিচারকরা আটকে! কোনও ভাবেই বরদাস্ত নয়, কড়া বার্তা সুপ্রিম কোর্টের
কালীঘাটে মমতার বাড়ির সামনে কী হল দেখুন
কালীঘাটে মমতার বাড়ির সামনে কী হল দেখুন
SIR বিক্ষোভে আজ উত্তপ্ত মালদহ, ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে প্রতিবাদ
SIR বিক্ষোভে আজ উত্তপ্ত মালদহ, ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে প্রতিবাদ