AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Cheapest Air Conditioner: দেশের সবথেকে সস্তার এয়ার কন্ডিশনার নিয়ে এসেছে ক্যারিয়ার, ৯,৩৭৫ টাকায় দেড় টনের এসি

Carrier Campiro 1.5 Ton: বাজারে নতুন এসি নিয়ে এসেছে ক্যারিয়ার। আসলে সেটি একটি এসির ইউনিট, যার দাম ১০,০০০ টাকারও কম। কী কী ফিচার্স রয়েছে সেই এসির, দেখে নিন।

Cheapest Air Conditioner: দেশের সবথেকে সস্তার এয়ার কন্ডিশনার নিয়ে এসেছে ক্যারিয়ার, ৯,৩৭৫ টাকায় দেড় টনের এসি
ক্যারিয়ারের সেই দেড় টনের এয়ার কন্ডিশনার।
| Edited By: | Updated on: May 04, 2022 | 3:42 PM
Share

বাজারে এই মুহূর্তে একাধিক ব্র্যান্ডের এয়ার কন্ডিশনার (Air Conditioner) রয়েছে। তাদের কারও দাম কম, কারও বা একটু বেশি। তবে এসির (AC) দাম যত কমই হোক না কেন, আর সেই এসি যত আতিপাতি কোম্পানিরই হোক না কেন, ১ টনের একটা এসি ২৫,০০০ টাকার কম দামে পাওয়াটা এখন সত্যিই দুষ্কর। আর সস্তার এসির খোঁজ করতে গেলে স্প্লিট বা ইনভার্টার – এসব বাছবিচারও খুব একটা রাখা উচিৎ নয়। ক্যারিয়ার নামের একটি সংস্থা বাজারে অনেক দিন আগেই একটি এসি নিয়ে এসেছিল, যা সেই সময়ের সবথেকে কম দামি এয়ার কন্ডিশনার ছিল। অনেকটা সময় কেটেছে তারপর। কিন্তু আজও দেশে সবথেকে সস্তার এসি হল ক্যারিয়ারের সেই মডেলটি, যার নাম ক্যারিয়ার ক্যাম্প্রিয়ো ১.৫ টন ওয়াল মাউন্টেড ইন্ডোর ইউনিট (Carrier Campiro 1.5 Ton Wall Mounted)। ক্যারিয়ারের এই ওয়াল মাউন্টেড এয়ার কন্ডিশনারের দাম কত, কী কী ফিচার্স রয়েছে, সেই সব তথ্যই এক নজরে দেখে নেওয়া যাক।

কত দামে পাবেন এই এসি

ক্যারিয়ার ক্যাম্প্রিয়ো ১.৫ টনের ওয়াল মাউন্টেড ইন্ডোর ইউনিট এয়ার কন্ডিশনার মডেলটির দাম মাত্র ৯,৩৭৫ টাকা। তবে জিএসটি মিলিয়ে এই এসি কিনতে আপনার খরচ হবে ১২,০০০ টাকা।

কোথা থেকে কিনবেন

ক্যারিয়ারের এই এয়ার কন্ডিশনারটি আপনি কিনতে পারবেন ইন্ডাস্ট্রিবায়িং ডট কম থেকে। আর কোনও ই-কমার্স প্ল্যাটফর্ম থেকে এই এয়ার কন্ডিশনারটি আপনি পাবেন না। এছাড়া আপনি খোঁজ নিতে পারেন রিটেল দোকান থেকে, যেখানে মূলত এয়ার কন্ডিশনার পাওয়া যায়। তবে আপনার এলাকায় ডেলিভারির জন্য এই এসিটি উপলব্ধ কি না, তা খোঁজ নিয়ে দেখতে হবে আপনাকে। তার জন্য ইন্ডাস্ট্রিবায়িং ডট কম-এ গিয়ে আপনার পিন কোডটি একবার দিয়ে দেখুন।

Carrier Campiro 1.5 Ton AC

কী বিশেষত্ব রয়েছে এই এসির

১) এটি আসলে এসি মডেলের একটি ওয়াল মাউন্টেড ইন্ডোর ইউনিট। এসির জন্য এই ওয়াল মাউন্টেড ইনডোর ইউনিট শীতাতপ নিয়ন্ত্রণের খুচরো যন্ত্রাংশ এবং আনুষাঙ্গিকগুলির সর্বোত্তম প্রয়োজন পূরণ করে।

২) রয়েছে ১০০ শতাংশ কপার কুলিং কয়েল, একটি বড় ব্লোয়ার এবং একটি এয়ার ফ্লিটারও।

৩) ঝক্কিহীন এবং সুবিধাজনক ইনস্টলেশনের সুবিধা দিতে পারে এসির জন্য এই ইউনিটটি। একটি রিমোট কন্ট্রোল থাকছে, যাতে আনুষাঙ্গিক সবকিছুই অন্তর্ভুক্ত রয়েছে।

৪) অত্যন্ত টেকসই, মজবুত এবং হালকা ওজনের বৈশিষ্ট্যগুলি এই পণ্যটিকে আপনার জন্য শ্রেষ্ঠ করে তুলেছে।

৫) ইন্ডাস্ট্রিবায়িং-এর কাছ থেকে এই এসি কিনলে আপনাকে ১২ মাসের ওয়ারান্টি দেবে ক্যারিয়ার।

Follow Us
ভরা সভায় জাপানের প্রধানমন্ত্রীকে কীভাবে অস্বস্তিতে ফেললেন ট্রাম্প?
ভরা সভায় জাপানের প্রধানমন্ত্রীকে কীভাবে অস্বস্তিতে ফেললেন ট্রাম্প?
যুদ্ধ চালাতে আরও ১৮ লক্ষ কোটি টাকা দরকার ট্রাম্পের!
যুদ্ধ চালাতে আরও ১৮ লক্ষ কোটি টাকা দরকার ট্রাম্পের!
'শুভেন্দুর রেকর্ড আছে', ভবানীপুরে লড়াইয়ের প্ল্যান অমিত শাহের?
'শুভেন্দুর রেকর্ড আছে', ভবানীপুরে লড়াইয়ের প্ল্যান অমিত শাহের?
বিজেপি কয়েকটা গদ্দারকে টাকা দিয়ে উত্তেজিত করল: মমতা
বিজেপি কয়েকটা গদ্দারকে টাকা দিয়ে উত্তেজিত করল: মমতা
কালিয়াচকের ঘটনায় মালদহের জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ সুপ্রিম কোর্টের
কালিয়াচকের ঘটনায় মালদহের জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ সুপ্রিম কোর্টের
এত গরমে কেন শুধু শাড়ি পরেই ভোট প্রচারে ঘুরে বেড়াচ্ছেন শ্রেয়া?
এত গরমে কেন শুধু শাড়ি পরেই ভোট প্রচারে ঘুরে বেড়াচ্ছেন শ্রেয়া?
চিংড়িমাছের মালাইকারি না দিলে ভ্যাঁ করে কেঁদে ফেলব: রূপা গঙ্গোপাধ্যায়
চিংড়িমাছের মালাইকারি না দিলে ভ্যাঁ করে কেঁদে ফেলব: রূপা গঙ্গোপাধ্যায়
দিলীপ ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ, চা-চক্র থেকে ফেরার সময় কী ঘটল দেখুন
দিলীপ ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ, চা-চক্র থেকে ফেরার সময় কী ঘটল দেখুন
মনোনয়ন জমা দেওয়ার আগে কী কী করলেন শুভেন্দু?
মনোনয়ন জমা দেওয়ার আগে কী কী করলেন শুভেন্দু?
মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে উত্তেজনা, গাড়ি থেকে নামতে হল অমিত শাহকে!
মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে উত্তেজনা, গাড়ি থেকে নামতে হল অমিত শাহকে!