AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bankura: দুর্যোগের মধ্যে উল্টে গেল বেসরকারি বাস, গুরুতর আহত একাধিক

Bankura: জানা গিয়েছে, এদিন পুরুলিয়া থেকে বর্ধমানগামী যাত্রী বোঝাই একটি বেসরকারি বাস বেপরোয়া গতিতে বাঁকুড়ার দিকে যাচ্ছিল। সেই সময় একই দিকে যাওয়া একটি সুইফট ডিজায়ার গাড়িকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাস ও ছোট গাড়ির মুখোমুখি সংঘর্ষ মারে।

Bankura: দুর্যোগের মধ্যে উল্টে গেল বেসরকারি বাস, গুরুতর আহত একাধিক
বাস দুর্ঘটনাImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: May 27, 2024 | 3:37 PM
Share

বাঁকুড়া:  ছোট গাড়িকে ধাক্কা মেরে রাস্তার ধারে উল্টে গেল একটি বেসরকারি বাস। দুপুরে ঘটনাটি ঘটেছে ছাতনার অদূরে জলট্যাঙ্কিগোড়া এলাকায়। ঘটনায় ছোট গাড়ির চালক-সহ বাসের বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। ছোট গাড়ির চালকের আঘাত গুরুতর থাকায় তাঁকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে ও আহত বাস যাত্রীদের ছাতনা সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

জানা গিয়েছে, এদিন পুরুলিয়া থেকে বর্ধমানগামী যাত্রী বোঝাই একটি বেসরকারি বাস বেপরোয়া গতিতে বাঁকুড়ার দিকে যাচ্ছিল। সেই সময় একই দিকে যাওয়া একটি সুইফট ডিজায়ার গাড়িকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাস ও ছোট গাড়ির মুখোমুখি সংঘর্ষ মারে। ঘটনার পরই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে উল্টে যায়। ঘটনায় ছোট গাড়ির চালক গুরুতর জখম হন। বাসের ১৮ জন যাত্রীও আহত হয়েছেন।

প্রথমে স্থানীয় বাসিন্দারা ও পরে ছাতনা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত গাড়ি চালককে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে নিয়ে যায়। আহত বাসযাত্রীদের নিয়ে যাওয়া হয়েছে ছাতনা সুপার স্পেশ্যালিটি হাসপাতালে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান বেপরোয়া গতিতে থাকা বাসের চাকা ফেটে যাওয়াতেই এই বিপত্তি।

Follow Us
১৬ বছর ধরে এই স্কুলে পড়ুয়ারা অঙ্ক ক্লাস না করেই বাড়ি ফিরে যায়
১৬ বছর ধরে এই স্কুলে পড়ুয়ারা অঙ্ক ক্লাস না করেই বাড়ি ফিরে যায়
ভবানীপুর ছেড়ে দিলে আবার দাঁড়ানোর সুযোগ পেয়ে যেত: শুভেন্দু
ভবানীপুর ছেড়ে দিলে আবার দাঁড়ানোর সুযোগ পেয়ে যেত: শুভেন্দু
'সিপিএম লড়াইতে থাকবে', কাদের বার্তা দিলেন সেলিম
'সিপিএম লড়াইতে থাকবে', কাদের বার্তা দিলেন সেলিম
ফুটপাথ দেখেই রেগে আগুন অগ্নিমিত্রা, যা বলে গেলেন..
ফুটপাথ দেখেই রেগে আগুন অগ্নিমিত্রা, যা বলে গেলেন..
মাঝ আকাশে কী ঘটেছিল, মোদীকে সব জানালেন মচ্ছর
মাঝ আকাশে কী ঘটেছিল, মোদীকে সব জানালেন মচ্ছর
কাশীপুর-বেলগাছিয়ায় রেড জ়োন, ডেঙ্গি নিয়ে পুরসভাকে তোপ BJP বিধায়কের
কাশীপুর-বেলগাছিয়ায় রেড জ়োন, ডেঙ্গি নিয়ে পুরসভাকে তোপ BJP বিধায়কের
কীভাবে লড়াইয়ের সাহস পেয়েছিলেন? প্রধানমন্ত্রীকে বললেন ক্যাপ্টেন স্মিত
কীভাবে লড়াইয়ের সাহস পেয়েছিলেন? প্রধানমন্ত্রীকে বললেন ক্যাপ্টেন স্মিত
'মমতা বাংলাদেশের আর রাহুল ইটালির প্রধানমন্ত্রীক হোক', কটাক্ষ শারদ্বতের
'মমতা বাংলাদেশের আর রাহুল ইটালির প্রধানমন্ত্রীক হোক', কটাক্ষ শারদ্বতের
'ওঁরা প্রচার করছে অস্তিত্বরক্ষার জন্য', কংগ্রেসকে খোঁচা হাসিরানি রথের
'ওঁরা প্রচার করছে অস্তিত্বরক্ষার জন্য', কংগ্রেসকে খোঁচা হাসিরানি রথের
'অধীর চৌধুরীকে ছুরি মেরেছেন হুমায়ুন', মন্তব্য শুভেন্দুর
'অধীর চৌধুরীকে ছুরি মেরেছেন হুমায়ুন', মন্তব্য শুভেন্দুর