AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Govt Hospital: টানা দু’দিন তল্লাশিতে স্বাস্থ্য দফতরের তদন্তকারী দল, বাঁকুড়ার সরকারি হাসপাতালে ‘দুর্নীতির’ গন্ধ?

Govt Hospital: স্বাস্থ্য দফতর ও তদন্তকারীদের সূত্রে জানা গিয়েছে ২০১৮-১৯ অর্থবর্ষে একটি বেসরকারি সংস্থা থেকে লক্ষ লক্ষ টাকার ওষুধ ও স্বাস্থ্য পরীক্ষার কিট কেনে বড়জোড়া সুপার স্পেশালিট হাসপাতাল। সেই বিলের কিছু টাকা প্রথমে দেওয়া হলেও বেশিরভাগ টাকা বকেয়া থেকে যায়।

Govt Hospital: টানা দু’দিন তল্লাশিতে স্বাস্থ্য দফতরের তদন্তকারী দল, বাঁকুড়ার সরকারি হাসপাতালে ‘দুর্নীতির’ গন্ধ?
কী হচ্ছে সরকারি হাসপাতালে? Image Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: Dec 07, 2024 | 12:37 PM
Share

বাঁকুড়া: টানা দু’দিন ধরে দফায় দফায় তল্লাশি চালিয়েও ওষুধ ও কিট কেলেঙ্কারির প্রয়োজনীয় নথি মিলল না বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে। অগত্যা তল্লাশি বন্ধ করে বিষয়টি লিখিতভাবে স্বাস্থ্যভবনকে জানানোর জন্য বাঁকুড়া জেলা স্বাস্থ্য দফতরকে নির্দেশ দিয়েছেন তদন্তকারীরা। এদিকে ওষুধ ও কিট কেলেঙ্কারির ঘটনায় প্রকৃত তদন্ত করে দোষীদের শাস্তির দাবিতে সরব হয়েছে চিকিৎসক সংগঠন সার্ভিস ডক্টর্স ফোরাম। 

স্বাস্থ্য দফতর ও তদন্তকারীদের সূত্রে জানা গিয়েছে ২০১৮-১৯ অর্থবর্ষে একটি বেসরকারি সংস্থা থেকে লক্ষ লক্ষ টাকার ওষুধ ও স্বাস্থ্য পরীক্ষার কিট কেনে বড়জোড়া সুপার স্পেশালিট হাসপাতাল। সেই বিলের কিছু টাকা প্রথমে দেওয়া হলেও বেশিরভাগ টাকা বকেয়া থেকে যায়। বিষয়টি নিয়ে প্রথমে বাঁকুড়া জেলা স্বাস্থ্য দফতরে ও পরে রাজ্য স্বাস্থ্য দফতরে অভিযোগ জানায় সংস্থাটি। এই ঘটনার তদন্তে নেমে ওই হাসপাতালে ওষুধ ও কিট কেনার ব্যাপারে বড়সড় বেনিয়মের সন্ধান পায় রাজ্য স্বাস্থ্য দফতরের তদন্তকারী দল। বেনিয়মের নথি সংগ্রহে নেমে বুধবার ওই হাসপাতালের রেকর্ড রুম সিল করে তদন্তকারী দল। পরে দফায় দফায় তল্লাশি চালিয়েও ওই হাসপাতালের ওষুধ ও কিট কেলেঙ্কারির নথি উদ্ধার করতে পারেনি তদন্তকারীরা। 

তদন্তকারীদের সূত্রে পাওয়া খবর বলছে, ওষুধ ও কিট কেনার প্রয়োজনীয় টেন্ডার, বিল-সহ অন্যান্য নথি না মিললেও হাসপাতাল থেকে বেশ কিছু ভাউচার উদ্ধার হয়েছে। ৫০ হাজার থেকে ৯০ হাজার টাকা অর্থমূল্যের সেই ভাউচার সংগ্রহ করে তা ভাল করে যাচাই করার জন্য তদন্তকারীরা রাজ্য স্বাস্থ্য দফতরে পাঠাচ্ছেন। এদিকে সরকারি হাসপাতালে এভাবে ওষুধ ও কিট কেলেঙ্কারির বিষয় সামনে আসতেই আন্দোলনে নেমেছে চিকিৎসকদের সংগঠন সার্ভিস ডক্টর্স ফোরাম। ফোরামের রাজ্য সাধারণ সম্পাদক সজল বিশ্বাস এই ঘটনার প্রকৃত তদন্ত করে দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। 

Follow Us
ঘাটালে জলযন্ত্রণা, কী বলছেন বাসিন্দারা?
ঘাটালে জলযন্ত্রণা, কী বলছেন বাসিন্দারা?
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ