AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Coochbehar: দু’দেশেই আটকে বহু ট্রাক ড্রাইভার, তার মধ্যেই সিল হল চ্যাঙড়াবান্ধা সীমান্ত

Indo-Bangladesh Border: জানা যাচ্ছে, এ দিন সকাল থেকেই পণ্য আমদানি এবং রফতানি বন্ধ হয়ে রয়েছে। সন্ধ্যায় ১৯০ জন ট্রাকের ড্রাইভারকে বাংলাদেশ থেকে ভারতে ফিরিয়ে আনা হয়েছে। তবে এদেশে এখনও বাংলাদেশের বহু ট্রাক চালক আটকে রয়েছেন।

Coochbehar: দু'দেশেই আটকে বহু ট্রাক ড্রাইভার, তার মধ্যেই সিল হল চ্যাঙড়াবান্ধা সীমান্ত
সিল চ্যাঙড়াবান্ধা সীমান্তImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Aug 05, 2024 | 11:14 PM
Share

কোচবিহার: প্রতিবেশী দেশের অশান্তির আঁচ যাতে কোনওমতেই এ রাজ্যে না পড়ে সেই দিকে কড়া প্রহরায় রয়েছে বিএসএফ। তৎপর রাজ্য পুলিশও। ইতিমধ্যেই কোচবিহারের চ্যাংড়াবান্ধা বর্ডার সিল করেছে ভারত সরকার। সোমবার সন্ধ্যায় বাংলাদেশ যাওয়া ১৯০ জন ট্রাক ড্রাইভারকে ভারতে আনা হয়। চ্যাংড়াবান্ধা সীমান্ত দিয়ে।

জানা যাচ্ছে, এ দিন সকাল থেকেই পণ্য আমদানি এবং রফতানি বন্ধ হয়ে রয়েছে। সন্ধ্যায় ১৯০ জন ট্রাকের ড্রাইভারকে বাংলাদেশ থেকে ভারতে ফিরিয়ে আনা হয়েছে। তবে এদেশে এখনও বাংলাদেশের বহু ট্রাক চালক আটকে রয়েছেন। পাশাপাশি বাংলাদেশেও ভারতের একাধিক ট্রাক চালক আটকে রয়েছেন। তবে, কোচবিহারের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন গড়াই জানান, ট্রাক ড্রাইভারদের ভারতে ফিরিয়ে আনার বিষয়টি।

এ দিকে, এ দিন কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে ভারত-বাংলাদেশ সীমান্তগুলি। উত্তরে চ্যাংড়াবান্ধা, হিলি থেকে দক্ষিণের সন্দেশখালি, সর্বত্র এক ছবি। সীমান্তে হাইঅ্যালার্ট জারি করেছে বিএসএফ। পেট্রাপোল সীমান্তে তৎপর ভারতীয় সেনা। সীমান্তের দু’পারেই দেশে ঢোকার তৎপরতা। আবার নদিয়ায় চাপড়া সীমান্তেও কড়া নজরদারি। নিরাপত্তার বেষ্টনিতে মোড়া সীমান্ত। অন্যদিকে, ফুলবাড়ি সীমান্তের ঠিক ওপারে বাংলাদেশের গেটে বিক্ষোভ। আগুন জ্বালানো হয়।

Follow Us
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন