AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sukanta Majumdar Family: ‘বাবা আরও দূরে চলে যাচ্ছে…’, খুশির খবরেও মন খারাপ সুকান্তর মেয়ে সৃজার

Sukanta Majumdar Family: মন্ত্রী হওয়ার খবর দেরীতে জানতে পারায় দিল্লি যাওয়া হয়নি স্ত্রী কোয়েল মজুমদার বা মেয়ে সৃজার। তবে পরিবার যে পাশে আছে, সে কথাই বলেন কোয়েল। সুকান্তর স্ত্রী জানান, দলের কাজে ব্যস্ত থাকায় বাড়িতে আর খুব বেশি সময় দিতে পারেন না তিনি।

Sukanta Majumdar Family: 'বাবা আরও দূরে চলে যাচ্ছে...', খুশির খবরেও মন খারাপ সুকান্তর মেয়ে সৃজার
সুকান্ত মজুমদার ও মেয়ে সৃজাImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jun 09, 2024 | 4:43 PM
Share

বালুরঘাট: জল্পনা প্রায় শেষ। সুকান্ত মজুমদার নিজেই জানিয়ে দিয়েছেন যে তাঁকে মন্ত্রী করা হচ্ছে। বালুরঘাট থেকে দ্বিতীয়বার জয়ী হওয়ার পরই কেন্দ্রীয় মন্ত্রী হওয়ার খবরে খুশির হাওয়া সুকান্তর পরিবারে। স্ত্রী বা মেয়ে, কেউই থাকতে পারছেন না শপথ গ্রহণ অনুষ্ঠানে। দলের কাজে পরিবারকে এখন আর খুব বেশি সময় দিতে পারেন না সুকান্ত, তা নিয়ে আক্ষেপ রয়েছে মেয়ে সৃজার। তবে সুকান্ত যাতে আরও বেশি করে মানুষের জন্য কাজ করতে পারেন, সে কথাই বারবার বলছে সে।

মন্ত্রী হওয়ার খবর দেরীতে জানতে পারায় দিল্লি যাওয়া হয়নি স্ত্রী কোয়েল মজুমদার বা মেয়ে সৃজার। তবে পরিবার যে পাশে আছে, সে কথাই বলেন কোয়েল। সুকান্তর স্ত্রী জানান, দলের কাজে ব্যস্ত থাকায় বাড়িতে আর খুব বেশি সময় দিতে পারেন না তিনি। কোয়েল বলেন, “মনটা তো খারাপ হয়। মেয়েরা খুব ছোট। বাবা বাড়িতে এলে ওরা ছাড়তে চায় না। তবে মেয়েদের বুঝিয়েছি, নিজের মনকেও বুঝিয়েছি। ভোটে ওর হয়ে প্রচারও করেছি। সব দিক থেকে সমর্থন করি।”

বাবার মন্ত্রী হওয়ার খবর শুনে মেয়ে সৃজা বলেন, “আমি খুব খুশি। তবে বাবা আরও দূরে চলে যাচ্ছে, এটাই খারাপ লাগছে। আমি চাই বাবা সব মানুষের পাশে থেকে কাজ করুক।” এই খবরে আবেগে গলা ধরে আসছে সুকান্তর মায়ের। তিনি বলেন, “খুব আনন্দ হচ্ছে। খুব মন দিয়ে কাজ করি। এখনও খুব খাটছে। একদিনও বিশ্কৃরাম পায়নি।”

Follow Us
কাটোয়ায় তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য অধিগৃহীত জমিতে এবার শিল্পের সম্ভাবনা
কাটোয়ায় তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য অধিগৃহীত জমিতে এবার শিল্পের সম্ভাবনা
মেয়াদ উত্তীর্ণ স্যালাইনকাণ্ডে মেদিনীপুরে মেডিক্যালে শোকজ হলেন কারা?
মেয়াদ উত্তীর্ণ স্যালাইনকাণ্ডে মেদিনীপুরে মেডিক্যালে শোকজ হলেন কারা?
ধূপগুড়িতে গ্রেফতার সমবায় ব্যাঙ্কের প্রাক্তন ভাইস চেয়ারম্যান
ধূপগুড়িতে গ্রেফতার সমবায় ব্যাঙ্কের প্রাক্তন ভাইস চেয়ারম্যান
মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, শোকজ করা হল ৫ জনকে
মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, শোকজ করা হল ৫ জনকে
সোম থেকেই অশান্তির আগেই শায়েস্তা হবে গুন্ডারা!
সোম থেকেই অশান্তির আগেই শায়েস্তা হবে গুন্ডারা!
রেজিনগর জিতলে 'দু'হাত' ভরে দেওয়ার প্রতিশ্রুতি শুভেন্দু অধিকারীর
রেজিনগর জিতলে 'দু'হাত' ভরে দেওয়ার প্রতিশ্রুতি শুভেন্দু অধিকারীর
মমতাকে আরও একা করে এবার ঋত-শিবিরে নাম লেখাচ্ছেন অনুব্রতও?
মমতাকে আরও একা করে এবার ঋত-শিবিরে নাম লেখাচ্ছেন অনুব্রতও?
আজ বারুইপুরে সূর্যপুর ফাঁড়ির উদ্বোধনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
আজ বারুইপুরে সূর্যপুর ফাঁড়ির উদ্বোধনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
'বুঝতে হবে কেন ভয় পাচ্ছেন', অভিষেককে কটাক্ষ ইন্দ্রনীলের
'বুঝতে হবে কেন ভয় পাচ্ছেন', অভিষেককে কটাক্ষ ইন্দ্রনীলের
ফলতায় পুনর্নির্বাচনে কেন প্রচারে যাননি মমতা-অভিষেক? সুস্মিতা বললেন...
ফলতায় পুনর্নির্বাচনে কেন প্রচারে যাননি মমতা-অভিষেক? সুস্মিতা বললেন...