AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Siliguri: শিলিগুড়ির দু’টি স্কুলে হানা দিল চোরের দল, চুরি নিয়োগ সংক্রান্ত নথি

Siliguri: বুধবার রাতে এই ঘটনার পর বৃহষ্পতিবার সন্ধ্যায় শিলিগুড়ি বয়েজ স্কুলের তরফে পুলিশে অভিযোগ দায়ের করা হয়। প্রসঙ্গত, এসএলএসটি এবং গ্রুপ ডি সহ নবম-দশম এবং একাদশ-দ্বাদশের নিয়োগ নিয়ে নানা প্রশ্ন রয়েছে।

Siliguri: শিলিগুড়ির দু’টি স্কুলে হানা দিল চোরের দল, চুরি নিয়োগ সংক্রান্ত নথি
শোরগোল এলাকায় Image Credit: Facebook
| Edited By: | Updated on: Sep 27, 2024 | 12:16 AM
Share

শিলিগুড়ি: শিলিগুড়ির দু’টি স্কুলে চুরি। নিয়োগ সংক্রান্ত নথি চুরি শিলিগুড়ি বয়েজ হাইস্কুলে। চুরি গিয়েছে পদের অনুমোদন সংক্রান্ত কিছু নথি এবং টেন্ডার সংক্রান্ত কিছু কাগজপত্র। অন্যদিকে নেতাজি গার্লস স্কুলেও চোরের দল। সেখানেও তন্নতন্ন করে খুঁজে কিছু নথি নিয়ে পালাল চোরেরা। বয়েজ স্কুলের সিসিটিভির হার্ডডিস্কও নিয়ে গিয়েছে চোরেরা। নেতাজি গার্লস স্কুলে ৪৮টি সিসি ক্যামেরা রয়েছে। তারই একটিতে একজনের ছবি মিলেছে বলে খবর। 

দুই স্কুলেই প্রধান শিক্ষকের ঘরের আলমাড়ি ও স্কুল অফিসের সমস্ত আলমারি ভেঙে নিয়োগের নথি নিয়ে গিয়েছে চোরেরা। তনে এ নিয়ে নেতাজি গার্লস স্কুলের প্রধান শিক্ষিকা জানান, চোর এসেছিল। কিছুই নেয়নি। কিন্তু আলমারি ভেঙে লণ্ডভণ্ড করেছে সমস্ত নথি। শিলিগুড়ি বয়েজ স্কুলের শিক্ষকেরা অবশ্য মুখে কুলুপ এটেছেন। তবে পুলিশের কাছে অভিযোগ দায়ের হয়েছে।

বুধবার রাতে এই ঘটনার পর বৃহষ্পতিবার সন্ধ্যায় শিলিগুড়ি  বয়েজ স্কুলের তরফে পুলিশে অভিযোগ দায়ের করা হয়। প্রসঙ্গত, এসএলএসটি এবং গ্রুপ ডি সহ নবম-দশম এবং একাদশ-দ্বাদশের নিয়োগ নিয়ে নানা প্রশ্ন রয়েছে। এই দুই স্কুলেই নিয়োজিত একাধিক শিক্ষক ও শিক্ষাকর্মী আছেন। শূন্য পেলেও নম্বর বাড়ানোয় অভিযুক্ত বালুরঘাটের এক শিক্ষিকা নেতাজি গার্লসে চাকরি পেয়েছিলেন। এছাড়াও শিলিগুড়ি বয়েজে একাধিক শিক্ষক ও গ্রুপ ডি কর্মীর নিয়োগ হয়েছিল। তারমধ্যে এ ঘটনায় নতুন করে শোরগোল। 

Follow Us
অঙ্গনওয়াড়িতে চলল বুলডোজার, গভীর ষড়যন্ত্র বললেন গ্রামবাসী
অঙ্গনওয়াড়িতে চলল বুলডোজার, গভীর ষড়যন্ত্র বললেন গ্রামবাসী
একে জল-কাদায় নাজেহাল, সঙ্গে সাপের উপদ্রব, আতঙ্ক দিন কাটছে গ্রামবাসীর
একে জল-কাদায় নাজেহাল, সঙ্গে সাপের উপদ্রব, আতঙ্ক দিন কাটছে গ্রামবাসীর
মালদহে 'ভূতের' বাংলোয় কী রয়েছে? TV9 বাংলায় ধরা পড়ল সব রহস্য
মালদহে 'ভূতের' বাংলোয় কী রয়েছে? TV9 বাংলায় ধরা পড়ল সব রহস্য
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে