AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mid day Meal: চালে গিজগিজ করছে পোকা, তা ধুয়েই শিশুদের খাওয়ানোর তোড়জোড়

Mid day Meal: গ্রামবাসীদের আরও অভিযোগ পোকা ধরা চাল খেয়ে তাদের সন্তান অসুস্থ হয়ে পড়ছে। স্কুলের দিদিমনির বিরুদ্ধেও অসহযোগিতার অভিযোগ তুলছেন অভিভাবকরা।অভিভাবকদের দাবি স্কুলের দিদিমনির অপসারণ এবং মিড ডে মিলের যে খাবার দেওয়া হয় তা খতিয়ে দেখুক ব্লক প্রশাসন।

Mid day Meal: চালে গিজগিজ করছে পোকা, তা ধুয়েই শিশুদের খাওয়ানোর তোড়জোড়
মিড-ডে মিলের চালে পোকাImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Jan 08, 2024 | 2:12 PM
Share

হুগলি: স্কুলের মিড-ডে মিলের রান্নাঘরে তখন তোড়জোড় চলছে রান্নার। চাল ধুয়ে সবে উনুনে বসাতে যাবেন রাঁধুনি। আর তখনই ঘটল যত কাণ্ড। স্কুলে ছাড়তে আসা এক অভিভাবকের চোখে পড়ে যায় চালের অবস্থা। চালটিতে থিকথিক করছে পোকা। সেই পোকা ধরা চাল ধুয়েই চলছে রান্নার প্রস্তুতি। আর বিষয়টি সামনে আসতেই বিক্ষোভ দেখাতে থাকেন এলাকাবাসী।

ঘটনাটি ঘটেছে হুগলির তারকেশ্বরের চাপাডাঙা এলাকার সদ্দার পাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রের। অভিভাবকদের দাবি,সোমবার সকালে সন্তানকে স্কুলে ছাড়তে গিয়েছিলেন। সেই সময় তাদের নজরে পড়ে ঘটনাটি।এরপরই স্কুলের সামনে জড়ো হন অভিভাবক এবং গ্রামবাসীরা। রান্নাঘরে তালা মেরে বিক্ষোভ দেখান তাঁরা।

গ্রামবাসীদের আরও অভিযোগ পোকা ধরা চাল খেয়ে তাদের সন্তান অসুস্থ হয়ে পড়ছে। স্কুলের দিদিমনির বিরুদ্ধেও অসহযোগিতার অভিযোগ তুলছেন অভিভাবকরা।অভিভাবকদের দাবি স্কুলের দিদিমনির অপসারণ এবং মিড ডে মিলের যে খাবার দেওয়া হয় তা খতিয়ে দেখুক ব্লক প্রশাসন। তারপরেই খোলা হবে স্কুল। এই দাবিতে দিদিমণিকে ঘেরাও করে দীর্ঘক্ষণ ধরে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। স্কুল শিক্ষক বলেন, “এগুলো বাদ দিয়েই খাওয়ানো হয়। আমাদের কাছে ভাল চাল আসে। আমার দরকার পঞ্চাশ কেজি। দেড়শো কেজি চাল দিয়েছে। বেশি হয়েছে। সেই কারণে খারাপ হয়েছে।”

এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। ঘটনার খবর পেয়ে স্কুলে আসে তারকেশ্বর থানার পুলিশ। এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Follow Us
প্রাণভয়ে দৌড়চ্ছেন TMC নেতা, হাতের নাগালে পেয়েই যা করলেন বাসিন্দারা...
প্রাণভয়ে দৌড়চ্ছেন TMC নেতা, হাতের নাগালে পেয়েই যা করলেন বাসিন্দারা...
বিয়ে ভাঙছে স্বরূপ বিশ্বাসের, ডিভোর্সের কথা সবটা বলে দিলেন স্ত্রী জুঁই.
বিয়ে ভাঙছে স্বরূপ বিশ্বাসের, ডিভোর্সের কথা সবটা বলে দিলেন স্ত্রী জুঁই.
২,২৪,০০,০০০ উদ্ধার হয়েছে, পাটগাছ সরালেই মাটির তলায় আরও গুপ্তধন!
২,২৪,০০,০০০ উদ্ধার হয়েছে, পাটগাছ সরালেই মাটির তলায় আরও গুপ্তধন!
অন্নপূর্ণা যোজনার ফর্ম ২ তারিখের মধ্যে ফিল আপ করতে না পারলে কী হবে?
অন্নপূর্ণা যোজনার ফর্ম ২ তারিখের মধ্যে ফিল আপ করতে না পারলে কী হবে?
'এই বুড়ো চোর' বলে সৌগত রায়কে দেখেই ডিম ছুড়ল... দেখুন সেই ভিডিয়ো
'এই বুড়ো চোর' বলে সৌগত রায়কে দেখেই ডিম ছুড়ল... দেখুন সেই ভিডিয়ো
MLA মঞ্চে উঠতে পারেনি, অভিনেত্রীরা মমতার পাশে আলো করে থাকত: অরূপ
MLA মঞ্চে উঠতে পারেনি, অভিনেত্রীরা মমতার পাশে আলো করে থাকত: অরূপ
রেড রোড নয়, ব্রিগেডে পড়া হচ্ছে ইদের নামাজ
রেড রোড নয়, ব্রিগেডে পড়া হচ্ছে ইদের নামাজ
গোশালয়ে পুজো দেবেন, শুভেন্দু চললেন নবদ্বীপ
গোশালয়ে পুজো দেবেন, শুভেন্দু চললেন নবদ্বীপ
এসআইআর মামলায় মোড় ঘোরানো নির্দেশ দিল সুপ্রিম কোর্ট, কী জানেন?
এসআইআর মামলায় মোড় ঘোরানো নির্দেশ দিল সুপ্রিম কোর্ট, কী জানেন?
পুরীতে ছিল লুকিয়ে, সেখান থেকেই গ্রেফতার তৃণমূলের দিলীপ
পুরীতে ছিল লুকিয়ে, সেখান থেকেই গ্রেফতার তৃণমূলের দিলীপ