AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Adhir Ranjan Chowdhury: তেতে মেজাজ, বিক্ষোভের মুখে পড়তেই বিজেপির জেলা সভাপতিকে ধাক্কা অধীরের!

Lok Sabha Election 2024: শক্তিপুরে রাম নবমীর মিছিলে হিংসার ঘটনায় আহতদের দেখতে হাসপাতালে যান অধীর রঞ্জন চৌধুরী। হাসপাতালে পৌঁছতেই তাঁকে ঘিরে স্লোগান দিতে থাকে বিজেপি কর্মীরা। ব্যস, এতেই যেন আগুনে ঘি পড়ে।

Adhir Ranjan Chowdhury: তেতে মেজাজ, বিক্ষোভের মুখে পড়তেই বিজেপির জেলা সভাপতিকে ধাক্কা অধীরের!
বিক্ষোভের মুখে অধীর রঞ্জন চৌধুরী।Image Credit: TV9 বাংলা
| Edited By: | Updated on: Apr 18, 2024 | 1:37 PM
Share

বহরমপুর: ভোটের মুখে মেজাজ চরমে অধীরের। নিজের গড়েই ফের বিক্ষোভের মুখে পড়লেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury)। আর বিক্ষোভের মুখে পড়তেই ফের মেজাজ হারালেন তিনি। ধাক্কা দিলেন বিজেপির জেলা সভাপতিকে।

বুধবার রাতে মুর্শিদাবাদ মেডিক্যালে ধুন্ধুমার বাধে। শক্তিপুরে রাম নবমীর মিছিলে হিংসার ঘটনায় আহতদের দেখতে হাসপাতালে যান অধীর রঞ্জন চৌধুরী। হাসপাতালে পৌঁছতেই তাঁকে ঘিরে স্লোগান দিতে থাকে বিজেপি কর্মীরা। ব্যস, এতেই যেন আগুনে ঘি পড়ে। বিজেপি কর্মীরা বিক্ষোভ দেখালে অধীর মেজাজ হারান। তিনি মেজাজ হারিয়ে বিজেপির জেলা সভাপতি শাখারভ সরকারকে ধাক্কা দেন।

অভিযোগ, অধীর রঞ্জন চৌধুরী আসার পরই বিজেপি ও কংগ্রেস কর্মীদের মধ্যে চলছিল তর্কাতর্কি, ধস্তাধস্তি। আগে থেকেই হাসপাতালে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি শাখারভ সরকার। অধীরকে ঘিরে বিজেপি কর্মীরা বিক্ষোভ দেখাতে শুরু করলে প্রথমে তাঁর নিরাপত্তারক্ষীরা ধাক্কা দেয়। পরে অধীর রঞ্জন চৌধুরী নিজেও বিজেপির জেলা সভাপতিকে ধাক্কা দেন। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়।

অধীর চৌধুরী বলেন, “আমি সাম্প্রদায়িক দাঙ্গা মানব না। ধর্মের বিভেদ মানব না। এর প্রতিবাদ আমি করবই।”

অন্যদিকে, বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার এই বিষয়ে বলেন, “অধীর চৌধুরীর মেজাজ হারানো উচিত হয়নি। কত জায়গাতেই তো প্রতিদিন গো ব্যাক স্লোগানের মুখে পড়তে হয়।”

প্রসঙ্গত, ৪ দিন আগেও প্রচারে বেরিয়ে মেজাজ হারান তিনি। প্রচারের মাঝে অধীর রঞ্জন চৌধুরীকে দেখে ‘গো ব্য়াক’ স্লোগান দিতেই মেজাজ হারান কংগ্রেস প্রার্থী। এক যুবকের দিকে তেড়ে যান তিনি, মারতেও উদ্যত হন। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিয়ো ভাইরালও হয়েছে। দাবি, ওই যুবক তৃণমূল কংগ্রেসের কর্মী।

Follow Us
মালদার জোড়া কলেজে বহিরাগতদের দাদাগিরি! অভিযোগের কেন্দ্রে কারা?
মালদার জোড়া কলেজে বহিরাগতদের দাদাগিরি! অভিযোগের কেন্দ্রে কারা?
'আমরা যখন ছোট ছিলাম...', আলোচনার বার্তা মোহন ভাগবতের!
'আমরা যখন ছোট ছিলাম...', আলোচনার বার্তা মোহন ভাগবতের!
এলোপাথাড়ি ইট-বোতল ও লাঠির মাঝে পড়ে আহত একাধিক সাংবাদিক
এলোপাথাড়ি ইট-বোতল ও লাঠির মাঝে পড়ে আহত একাধিক সাংবাদিক
নিট আন্দোলনে রণক্ষেত্র পটনা, ছাপরা-সহ বিভিন্ন জায়গা!
নিট আন্দোলনে রণক্ষেত্র পটনা, ছাপরা-সহ বিভিন্ন জায়গা!
'আক্রান্ত' সাংবাদিক, নাম ধরে ধরে মুখ্যমন্ত্রী যা বলে দিলেন…
'আক্রান্ত' সাংবাদিক, নাম ধরে ধরে মুখ্যমন্ত্রী যা বলে দিলেন…
NEET-কাণ্ডে ধর্মতলার মিছিলে হঠাৎ করেই জুতো-বোতল ছুড়তে শুরু করল কারা?
NEET-কাণ্ডে ধর্মতলার মিছিলে হঠাৎ করেই জুতো-বোতল ছুড়তে শুরু করল কারা?
ইস্তফা দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান
ইস্তফা দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান
'যেভাবে দৌড়চ্ছেন দিনরাত', হঠাৎ কেন অগ্নিমিত্রার প্রশংসা করলেন ফিরহাদ?
'যেভাবে দৌড়চ্ছেন দিনরাত', হঠাৎ কেন অগ্নিমিত্রার প্রশংসা করলেন ফিরহাদ?
'আমার দেখানো হয়ে গিয়েছে, দেখা হয়ে গিয়েছে', কেন বললেন কুণাল?
'আমার দেখানো হয়ে গিয়েছে, দেখা হয়ে গিয়েছে', কেন বললেন কুণাল?
'অভিষেককে বিধানসভায় আমন্ত্রণ জানানো হোক', কেন বললেন কুণাল?
'অভিষেককে বিধানসভায় আমন্ত্রণ জানানো হোক', কেন বললেন কুণাল?