Murshidabad News: মাথা ঝিমঝিম, একসঙ্গে লেডিস হস্টেলের সকলের বমি, পরে জানা গেল আসল কারণ

Murshidabad: তবে এই খাবার খেয়ে বমি বা অন্য কিছু নয়, নেশার গ্রস্তর মত হয়ে পড়েছিল। ঘটনায় ওই হোস্টেলের রাঁধুনিকে আটক করেছে বহরমপুর থানার পুলিশ। হস্টেলের ছাত্রীদের পক্ষ থেকে বহরমপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

Murshidabad News: মাথা ঝিমঝিম, একসঙ্গে লেডিস হস্টেলের সকলের বমি, পরে জানা গেল আসল কারণ

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Oct 12, 2026 | 2:26 PM

মুর্শিদাবাদ: গার্লস কলেজের হস্টেলে খাবার খেয়ে অসুস্থ ৪৪ জন ছাত্রী। সেই খাবারের মধ্যে মাদক মেশানোর অভিযোগ তুলেছেন অসুস্থ ছাত্রীরা। ঘটনাটি মুর্শিদাবাদের (Murshidabad) বহরমপুরের টেক্সটাইল কলেজ মোড় সংলগ্ন কেন্দ্রীয় তফশীল গার্লস হোস্টেলের।

হস্টেল সূত্রে খবর, শনিবার রাতে খাবার খাওয়ার পর থেকেই অসুস্থ হয়ে পড়েন একের পর এক ছাত্রী। এরপর নিরাপত্তারক্ষীর তৎপরতায় উদ্ধার করে নিয়ে যাওয়া হয় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে। গার্লস হস্টেলে থাকা ছাত্রীরা একটি সিসিটিভি ফুটেজ দেখান। তারপর তাঁরা দাবি করেন, রাতের খাবারে পনির দেওয়া হয়েছিল। সেই খাবারের সঙ্গে কোন মাদকদ্রব্য মিশিয়েছে ওই হস্টেলের ওই রাঁধুনী। তখনই খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েন সকলে।

হস্টেলে থাকা ছাত্রীদের দাবি, পনিরের তরকারি দুইজন তাদের সহপাঠী এবং হস্টেলের নিরাপত্তারক্ষী ও রাঁধুনি তারা ওই খাবার খায়নি সেই কারণে তাঁদের কোনও সমস্যা হয়নি। কিন্তু যাঁরা খেয়েছে তারাই অসুস্থ হয়ে পড়েছে। তবে এই খাবার খেয়ে বমি বা অন্য কিছু নয়, নেশার গ্রস্তর মত হয়ে পড়েছিল। ঘটনায় ওই হোস্টেলের রাঁধুনিকে আটক করেছে বহরমপুর থানার পুলিশ। হস্টেলের ছাত্রীদের পক্ষ থেকে বহরমপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

ওই হস্টেলের এক ছাত্রীর পরিবারের লোক বলেন, “ওদের গলা শুকিয়ে যাচ্ছে। বমি বমি ভাব। রাত ১২টায় বলছে বন্ধুরা সব ভর্তি।” অসুস্থ আর এক ছাত্রী বলেন, “খাবার খাওয়ার ১০ থেকে ১৫ মিনিট পর মাথা চিড়বিড় করছিল। এরপর দেখি পুরো হস্টেলের সকলে অসুস্থ। যাঁরা খায়নি তাঁদের হয়নি।”

Loading...
Unable to load recommendations.
Follow Us