AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Hazi Nurul: ‘শেখ শাহজাহান না থাকলে দলের ক্ষতি’, বলেই ঢোঁক গিললেন হাজি নুরুল

ED: ইডির ভয়ে শাহজাহান পালিয়ে গিয়েছেন, এমন তত্ত্বও খাড়া করছেন কেউ কেউ। তবে হাজি নুরুল তা মানতে নারাজ। বসিরহাট সংসদীয় জেলার তৃণমূল সভাপতি হাজি নুরুলের দাবি, "দেখা যাচ্ছে না তো কোথাও। তবে পলাতক বলব না। সে হয়ত আশপাশে কোথাও আছে। নিজের গ্রাম অঞ্চল ছেড়ে কি সে চলে যাবে?"

Hazi Nurul: 'শেখ শাহজাহান না থাকলে দলের ক্ষতি', বলেই ঢোঁক গিললেন হাজি নুরুল
হাজি নুরুল ও শেখ শাহজাহান। Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jan 29, 2024 | 6:34 PM
Share

উত্তর ২৪ পরগনা: আজ সোমবার (২৯ জানুয়ারি) ইডি দফতরে হাজিরা দেওয়ার কথা ছিল শেখ শাহজাহানের। দিন গড়িয়ে সন্ধ্যা হলেও শাহজাহান সেখানে যাননি। আজ যে হাজিরা দিচ্ছেন না, তা এক প্রকার ধরেই নেওয়া যায়। এরইমধ্যে এদিন বসিরহাটে এক অনুষ্ঠানে গিয়ে শাহজাহান নিয়ে মুখ খুললেন বসিরহাট সংসদীয় জেলার তৃণমূল সভাপতি হাজি নুরুল ইসলাম। এর আগে রাজ্যের মন্ত্রী অখিল গিরি শাহজাহানের অবস্থান নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন। এবার হাজি নুরুলের বক্তব্য ঘিরেও জোর চর্চা। এলাকা ছেড়ে শাহজাহান গিয়েছেন বলে মনে করেন না তিনি। একইসঙ্গে তিনি মনে করেন, শাহজাহানের না থাকাটা দলের জন্যও ক্ষতি।

ইডির ভয়ে শাহজাহান পালিয়ে গিয়েছেন, এমন তত্ত্বও খাড়া করছেন কেউ কেউ। তবে হাজি নুরুল তা মানতে নারাজ। বসিরহাট সংসদীয় জেলার তৃণমূল সভাপতি হাজি নুরুলের দাবি, “দেখা যাচ্ছে না তো কোথাও। তবে পলাতক বলব না। সে হয়ত আশপাশে কোথাও আছে। নিজের গ্রাম অঞ্চল ছেড়ে কি সে চলে যাবে?”

তাহলে কি জেলার নেতা হিসাবে তাঁর সঙ্গে কথা হয়েছে? হাজি নুরুলের দাবি, একেবারেই নয়। তিনি বলেন, তাঁরা এই ইস্যুতে রাজ্য নেতৃত্বের বক্তব্যের দিকেই নজর রাখছেন। লোকসভা ভোটের আবহে শাহজাহানের ‘না থাকা’ কতটা প্রভাব ফেলতে পারে সংগঠনে?

প্রশ্নের জবাবে হাজি নুরুল বলেন, “দলের তো অবশ্যই ক্ষতি। সত্যিকারের একটা ইয়ে হবে…।” তবে সেই ক্ষতির পরিমাণ কতটা, তা নিয়ে কিছু বলতে চাননি হাজি নুরুল। সে ভার তিনি স্থানীয় বিধায়কের ঘাড়ে ঠেলেছেন। হাজি নুরুলের বক্তব্য, “আমি নেতা হতে পারি কিন্তু সেখানকার বিধায়ক সুকুমার মাহাতো স্থানীয় ছেলে। ওনারাই দেখবেন।”

Follow Us
লিওনেল মেসিদের নামে দায়ের এক কোটি পিটিশন!
লিওনেল মেসিদের নামে দায়ের এক কোটি পিটিশন!
যারা আমাকে আবর্জনা বলেছিল, তারা দলটাকে ডাস্টবিনে পাঠাল: পার্থ
যারা আমাকে আবর্জনা বলেছিল, তারা দলটাকে ডাস্টবিনে পাঠাল: পার্থ
এই সরকার সত্যিই কাজ করছে, মানুষকে বিপদে ফেলবে না: অভিজিৎ গঙ্গোপাধ্যায়
এই সরকার সত্যিই কাজ করছে, মানুষকে বিপদে ফেলবে না: অভিজিৎ গঙ্গোপাধ্যায়
'অণু-পরমাণুকে মানুষ চেনে...', কাদের বিরুদ্ধে বিস্ফোরক শমীক?
'অণু-পরমাণুকে মানুষ চেনে...', কাদের বিরুদ্ধে বিস্ফোরক শমীক?
'শিক্ষককে তাড়িয়ে দিলে পড়াশোনা বেশি হবে স্কুলে?' প্রশ্ন অধীরের
'শিক্ষককে তাড়িয়ে দিলে পড়াশোনা বেশি হবে স্কুলে?' প্রশ্ন অধীরের
তৃণমূলের অনেক নেতা তাঁর সঙ্গে, তিনিই মুখ! মালদায় কৃষ্ণেন্দুই সব?
তৃণমূলের অনেক নেতা তাঁর সঙ্গে, তিনিই মুখ! মালদায় কৃষ্ণেন্দুই সব?
মদন মিত্র ঋত-শিবিরে, বড় কথা বলে দিলেন সাবিনা ইয়াসমিন!
মদন মিত্র ঋত-শিবিরে, বড় কথা বলে দিলেন সাবিনা ইয়াসমিন!
শিক্ষার হাল ফেরাতে রাজ্য়ের ১২ হাজার স্কুল নিয়ে মাস্টার প্ল্যান
শিক্ষার হাল ফেরাতে রাজ্য়ের ১২ হাজার স্কুল নিয়ে মাস্টার প্ল্যান
হেলমেট পরে বাইকে এসে কটূক্তি, গালিগালাজের অভিযোগ
হেলমেট পরে বাইকে এসে কটূক্তি, গালিগালাজের অভিযোগ
মাদ্রাসার নামে বিদেশ মাদ্রাসার নামে বিদথেকে কোটি কোটি লেনদেনের অভিযোগ!
মাদ্রাসার নামে বিদেশ মাদ্রাসার নামে বিদথেকে কোটি কোটি লেনদেনের অভিযোগ!